স্ট্রিম ডেস্ক

অন্তর্বর্তী সরকারের নজরদারি প্রযুক্তি পর্যালোচনা কমিটি প্রধান উপদেষ্টাকে চূড়ান্ত প্রতিবেদন হস্তান্তর করেছে। প্রতিবেদনে নাগরিকের গোপনীয়তা নিশ্চিত করে আটটি সুপারিশ করা হয়েছে।
বুধবার (১১ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার কাছে চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে কমিটি। প্রতিবেদনে জাতীয় নিরাপত্তা ও জননিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নাগরিকের সাংবিধানিক অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা রক্ষার ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে।
কমিটি বর্তমানে প্রচলিত স্বচ্ছতাহীন কাঠামোর পরিবর্তে আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়নের আলোকে একটি আধুনিক ‘দ্বিস্তরীয় স্বচ্ছতা ও গোপনীয়তা’ কাঠামোর প্রস্তাব করেছে। অতীতে গুম ও বেআইনি আটকের মতো মানবাধিকার লঙ্ঘনের ঘটনার প্রেক্ষাপটে এই সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রতিবেদনে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার (এনটিএমসি) বিলুপ্তির সুপারিশ করা হয়েছে। এ ছাড়া ২০০১ সালের টেলিযোগাযোগ আইনের বিতর্কিত ৯৭ নম্বর ধারাসহ সংশ্লিষ্ট উপধারাগুলো সংস্কারের বিস্তারিত রোডম্যাপ দেওয়া হয়েছে। ইতিমধ্যে অন্তর্বর্তী সরকার এই আইনের সংশোধিত সংস্করণ গেজেটভুক্ত করেছে।
কমিটি মনে করে, রাষ্ট্রীয় নিরাপত্তা ও নাগরিক অধিকার একে অপরের বিরোধী নয় বরং পরিপূরক। এই নীতিগত কাঠামো নির্মাণের মাধ্যমেই অপরাধ দমন ও সন্ত্রাস প্রতিরোধে রাষ্ট্রীয় সাফল্য অর্জন সম্ভব। প্রতিবেদনে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে নিয়মিত অডিট বা নিরীক্ষা ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসে এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার ঘটনায় জড়িতদের বিচার এবং নিরাপত্তা নিশ্চিতে ব্যর্থতার দায়ে প্রক্টর এ কে এম রাশিদুলের পদত্যাগের দাবি উঠেছে।
৮ ঘণ্টা আগে
দেশে প্রতিবছর বাড়ছে বজ্রপাতে মৃত্যু। বিশেষ করে হাওর অঞ্চলে এপ্রিল-মে মাসে ধান কাটার মৌসুমে বজ্রপাতে মৃত্যু সবচেয়ে বেশি। চলতি বছরের ২৬ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত ৭ দিনেই বজ্রপাতে ৭১ জন মারা গেছেন। সব মিলিয়ে এ বছর মৃত্যু শতাধিক।
৮ ঘণ্টা আগে
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে গানের আসর জমিয়ে ছদ্মবেশে অভিযান চালিয়ে মাদক সেবন ও বিক্রির অভিযোগে সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে অভিনব এই কৌশলে তাদের গাঁজাসহ আটকে করে শাহবাগ থানা-পুলিশ।
৯ ঘণ্টা আগে
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা সাত দিনের ছুটির প্রজ্ঞাপন জারি করেছে সরকার।
৯ ঘণ্টা আগে