স্ট্রিম প্রতিবেদক

নির্বাচনে জয়ী জনপ্রতিনিধিদের হাতে দ্রুততম সময়ে ক্ষমতা হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে তিনি এ কথা বলেন।
ত্রয়োদশ সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোট উপলক্ষে দেওয়া এই ভাষণে প্রধান উপদেষ্টা দেশবাসীকে নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।
প্রধান উপদেষ্টা বলেন, বর্তমান সরকার নির্বাচিত প্রতিনিধিদের কাছে দায়িত্ব হস্তান্তর করবে না বলে একটি মহল ভিত্তিহীন ও পরিকল্পিত অপপ্রচার চালাচ্ছে। তিনি জানান, বিজয়ী জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করেই অন্তর্বর্তী সরকার তার দায়িত্ব সমাপ্ত করবে।
দেশবাসীকে সপরিবারে উৎসবমুখর পরিবেশে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে ড. ইউনূস বলেন, ‘আপনার মূল্যবান ভোট দিয়ে নতুন বাংলাদেশ গড়ার দরজা খুলে দিন। দেশের চাবি আপনার হাতে। সে চাবিটি সঠিকভাবে ব্যবহার করুন।’
প্রধান উপদেষ্টা জানান, এবারের নির্বাচনে রেকর্ড ৫১টি রাজনৈতিক দল এবং দুই হাজারের বেশি প্রার্থী অংশ নিচ্ছেন। আসন্ন নির্বাচনকে দীর্ঘদিনের বৈষম্য ও বঞ্চনার বিরুদ্ধে গণঅভ্যুত্থানের সাংবিধানিক প্রকাশ হিসেবে অভিহিত করেন তিনি।
ভোটের গুরুত্ব তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন, এই ভোট ১৭ বছরের নীরবতা ও বাধাহীন ফ্যাসিবাদের চূড়ান্ত জবাব দেবে। এটি প্রমাণ করবে, এ দেশ তার তরুণ, নারী ও সংগ্রামী জনতার কণ্ঠস্বর আর কখনো হারাতে দেবে না। তিনি আরও বলেন, ‘আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে এবং গৌরবের সঙ্গে নবনির্বাচিত সরকারের কাছে দায়িত্ব অর্পণ করে নিজ নিজ কাজে ফিরে যাব।’
নিরাপত্তা প্রসঙ্গে তিনি জানান, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে এবার রেকর্ডসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারে সারা দেশে সিসি ক্যামেরা স্থাপন, কর্মকর্তাদের বডি ক্যামেরা ব্যবহার এবং ড্রোন ও ডগ স্কোয়াড দিয়ে নজরদারির ব্যবস্থা রাখা হয়েছে। ভয়কে পেছনে ফেলে সাহস নিয়ে সবাইকে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানান তিনি।

দেশের ১৫ জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বজ্রবৃষ্টিসহ ঝড়ো হাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
১ ঘণ্টা আগে
ঝড়-বৃষ্টির কারণে দৌলতদিয়া–পাটুরিয়া নৌরুটে সাড়ে ৩ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকার পর স্বাভাবিক হয়েছে। শনিবার সকাল ৬ টা ৫০ থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়।
২ ঘণ্টা আগে
দুপুর থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত অপেক্ষা । এরপর ও মেলেনি মোটরবাইকের জন্য পেট্রোল বা অকটেন। একপর্যায় বিক্ষুব্ধ বাইকাররা সাতক্ষীরার ছয়ঘড়ির লস্কর ফিলিং স্টেশনের সামনে সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করেন।
৩ ঘণ্টা আগে
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ধলাটেঙ্গরে ট্রেনে কাটা পড়া পাঁচজনের পরিচয় মিলেছে। তারা গাইবান্ধা জেলার সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাট এলাকার দুটি পরিবারের সদস্য। তারা পোশাক কারখানায় কাজ করতেন।
১১ ঘণ্টা আগে