শেখ হাসিনার পক্ষে কী যুক্তি দিলেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী২০২৪ সালের জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের সময় গণহত্যার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করা হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ যুক্তিতর্ক উপস্থাপন করেন আসামিপক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন।
নারায়ণগঞ্জে সাত খুনের মামলায় আপিল শুনানি মুলতবিপ্রায় ১ দশক আগে নারায়ণগঞ্জে সাতজনকে অপহরণ করে হত্যার ঘটনায় করা মামলায় আপিল শুনানি চার সপ্তাহ পর্যন্ত মুলতবি করা হয়েছে। সেইসঙ্গে ওই সময়ের মধ্যে আপিলের সারসংক্ষেপ জমা দিতে নির্দেশ দিয়েছে আপিল বিভাগ।
তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে আপিলের শুনানি চলছেতত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংক্রান্ত সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন থেকে উদ্ভূত আপিল শুনানি শুরু হয়েছে। আজ মঙ্গলবার প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত বিচারপতির আপিল বেঞ্চে এই আপিল শুনানি শুরু করেন আইনজীবী শরীফ ভূইয়া।
সুলতান সুলেমানের গল্প শুনিয়ে শেখ হাসিনার আইনজীবী বললেন, ‘সরকার চালাতে গেলে ভুলত্রুটি হয়’সরকার চালাতে গিয়ে কিছু ভুলত্রুটি হয়, শেখ হাসিনাও করেছেন বলে যুক্তি দিয়েছেন রাষ্ট্রনিযুক্ত শেখ হাসিনার আইনজীবী আমির হোসেন। আজ সোমবার (২০ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ যুক্তিতর্ক উপস্থাপন করার সময় তিনি এমন মন্তব্য করেন। এ সময় আইনজীবী আমির হোসেন শেখ হাসিনাকে নিরপরাধ দাবি করেন এবং তাঁর খাল
আসামিকে কনডেমড সেলে রাখা নিয়ে আপিল শুনানি ২৮ অক্টোবরমৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগে দণ্ডিত আসামিকে কনডেমড সেলে রাখার বৈধতা নিয়ে ২০২১ সালে রিটটি হয়। বিচারিক আদালতে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত হয়ে কনডেমড সেলে থাকা তিন আসামি রিটটি করেন।
বিএফআইইউ সাবেক প্রধান শাহীনুলের দেশত্যাগে নিষেধাজ্ঞাবাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) সাবেক প্রধান এ এফ এম শাহীনুল ইসলাম ও তাঁর স্ত্রী সুমা ইসলামের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।
ওবায়দুল কাদেরসহ ৪৫ জনের তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশজুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের সময়কার মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ৪৫ আসামির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
অনলাইনে এক ক্লিকে জামিননামা পৌঁছে যাবে জেলখানায়: আইন উপদেষ্টাঅনলাইনে বেলবন্ড (জামিননামা) গ্রহণপ্রক্রিয়া আগামীকাল বুধবার থেকে পরীক্ষামূলকভাবে শুরু হচ্ছে। এর ফলে এখন থেকে এক ক্লিকেই আদালতের রায় থেকে জামিননামা সরাসরি জেলখানায় পৌঁছে যাবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।
গণ-অভ্যুত্থানের সময় ব্যাপক মাত্রায় মানবতাবিরোধী অপরাধ হয়েছে: চিফ প্রসিকিউটরজুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের সময় বাংলাদেশে ব্যাপক মাত্রায় মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে বলে মন্তব্য করেছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।
আবু সাঈদ হত্যা মামলায় পরবর্তী সাক্ষ্যগ্রহণ ২১ অক্টোবরজুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শিক্ষার্থী আবু সাঈদ হত্যার অভিযোগে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক ভিসি হাসিবুর রশীদসহ ৩০ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পিছিয়েছে।
চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের দাবি‘হাসিনার মামলা সম্প্রচারের সময় চিফ প্রসিকিউটরের ফেসবুক পেজে সাইবার হামলা’জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে সংঘটিত গণহত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন সরাসরি সম্প্রচারের সময় চিফ প্রসিকিউটর কার্যালয়ের ফেসবুক পেজে সাইবার হামলা হয়েছে।
মধ্যরাতে শেরেবাংলা নগর থানায় অ্যাম্বুলেন্স নিয়ে মালিক-চালকদের ভিড়মাসুদ মোল্লা নামে এক অ্যাম্বুলেন্স চালককে আটকের প্রতিবাদে অর্ধশতাধিক অ্যাম্বুলেন্স নিয়ে শেরেবাংলা নগর থানায় ভিড় করেছেন মালিক-চালকরা। তাদের অভিযোগ, আটককৃত অ্যাম্বুলেন্স চালক বিএনপির সমর্থক হলেও পুলিশ তাকে ‘আওয়ামী লীগ সমর্থক’ দাবি করে থানায় এনেছে।
অবৈধ অনুপ্রবেশ মামলায় ছয় ভারতীয় নাগরিকের বিচার শুরুচাপাইনবাবগঞ্জ আদালতে ছয় ভারতীয় বন্দীর বিচার কাজ চলছে। তাঁদের বিএসএফ বাংলাদেশে পুশব্যাক করে। আটকের পর মানবিক কারণে ফেরত দিতে ভারতীয় পুলিশের সঙ্গে যোগাযোগ করে বাংলাদেশ পুলিশ।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে এসেছেন উপদেষ্টা আসিফ মাহমুদস্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে হাজির হয়েছেন।
জেনেভা ক্যাম্পে ‘মামলাবাজি’, কারাগারে থেকেও আসামিরাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের বাসিন্দা কলিম জাম্বু। হত্যা মামলায় ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর গ্রেপ্তার হয়েছেন। থানার তথ্য বলছে, এরপর থেকেই চৌদ্দ শিকে বন্দি তিনি। তবে সম্প্রতি একটি সংঘর্ষের ঘটনায় তাঁকে আরেক মামলায় আসামি করেছে পুলিশ।
জুলাই গণহত্যা মামলায় হাসিনার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ, যুক্তিতর্ক ১২ অক্টোবরআদালতে আসামি হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের পক্ষে রাষ্ট্রীয় খরচে নিযুক্ত আইনজীবী মো. আমীর হোসেন মামলার সর্বশেষ সাক্ষীর জেরা করেন। এরপর যুক্তিতর্কের জন্যে দিন ঠিক করো হয়।
গুমের ঘটনায় হাসিনা-তারেক সিদ্দিকীর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগজুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে গুমের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ কয়েকজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল হয়েছে। তাতে হাসিনা ছাড়াও তার নিরাপত্তা উপদেষ্টা তারেক সিদ্দিকীকে আসামি করা হয়েছে।