রংপুরে সিলমারা ব্যালট উদ্ধার, ইউএনওর গাড়ি ভাঙচুররংপুরের পীরগঞ্জ উপজেলার হাসারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র থেকে ধানের শীষ ও গণভোটের সিলমারা ৬টি ব্যালট পেপার এবং ২টি সিল উদ্ধার করেছে পুলিশ।
শ্রম প্রতিমন্ত্রী হচ্ছেন নুর, জানালেন রাশেদ খাঁনগণঅধিকার পরিষদের সভাপতি ও পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য নুরুল হক নুর শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হচ্ছেন।
নতুন মন্ত্রিসভার শপথ আজ: প্রস্তুত ৪৭ গাড়ি ও চালকসচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সামনে নতুন মন্ত্রিসভার সদস্যদের জন্য ৪৭টি গাড়ি ও চালককে প্রস্তুত রাখা হয়েছে। আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় সরকারি পরিবহন পুল থেকে এসব গাড়ি এখানে আনা হয়।
মন্ত্রীদের মধ্যে দপ্তর বণ্টন, স্বরাষ্ট্রে সালাহউদ্দিনএকটি নতুন অধ্যায়ের শুরুর অপেক্ষা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয়ী বিএনপি আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবে। দলটির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গঠিত হচ্ছে নতুন সরকার। নতুন এই অধ্যায় শুরুর মুহূর্তের সব খবরাখবর পড়ুন স্ট্রিমের লাইভ ফিডে।
এলপি গ্যাসের ওপর ভ্যাট কমাল সরকারতরলীকৃত পেট্রোলিয়াম (এলপি) গ্যাসের বাজার স্থিতিশীল রাখা এবং ক্রয়ক্ষমতার মধ্যে রাখার লক্ষ্যে এর ওপর ভ্যাট কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার (১৬ ফেব্রুয়ারি) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।
কারওয়ান বাজারে আগুনরাজধানীর কারওয়ান বাজারে টিসিবি ভবনের পাশে একটি গ্যারেজে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
উপহারের বাক্সে ৭ লাখ টাকা, আমারই দোষ ম্যাডাম তো ঘুষ খান নামোড়কে ঢাকা ছিল উপহারের বাক্স। তাতে কোনো উপহার ছিল না। ছিল উপঢৌকনের ৭ লাখ টাকা। এমপিও সুবিধা পাইয়ে দেওয়ার সুপারিশের বিনিময়ে ওই টাকা শিক্ষা কর্মকর্তার হাতে তুলে দিতে এসেছিলেন এক ব্যক্তি। পরে হাতেনাতে ধরে পড়েছেন তিনি।
২০ হাজার কোটি টাকা পাচারের অভিযোগেসনি-র্যাংগসের এমডিসহ ৩ জনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞাঅবৈধভাবে সম্পদ অর্জন ও বিদেশে আনুমানিক ১৫ থেকে ২০ হাজার কোটি টাকা পাচারের অভিযোগে সনি-র্যাংগস ইলেকট্রনিক্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) একরাম হোসেনসহ ৩ জনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
সৌদি আরবে রোজা হতে পারে বুধবার, অন্যান্য দেশে কবেসৌদি আরবসহ বিশ্বের অধিকাংশ দেশে আগামী বুধবার (১৮ ফেব্রুয়ারি) পবিত্র রমজান শুরু হচ্ছে। এই হিসাবে পরের দিন প্রথম রোজা হওয়ার সম্ভাবনা রয়েছে।
বিদায়ী ভাষণে ড. ইউনূসনির্ধারিত সময়ের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন হবেঅন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় অর্জন জুলাই সনদ বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, গণভোটে বিপুল সংখ্যাগরিষ্ঠতায় জুলাই সনদ বাস্তবায়নের সিদ্ধান্ত দিয়েছে মানুষ। জুলাই সনদের বাস্তবায়ন হলে ফ্যাসিবাদ ফিরে আসার পথগুলো চিরতরে বন্ধ হয়ে যাবে। আশা করব, এটি নির্ধারিত সময়ের মধ্যে বাস্
তারেক রহমান সবচেয়ে বেশি বয়সে প্রথমবার প্রধানমন্ত্রী হচ্ছেন—দাবিটি সঠিক নয়সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কিছু ফটোকার্ড ছড়িয়ে পড়েছে। সেখানে দাবি করা হচ্ছে, তারেক রহমান বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে প্রথমবার প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। তবে স্ট্রিমের তথ্য যাচাই (ফ্যাক্টচেক) বলছে, এই দাবিটি সঠিক নয়।
নৈতিকতার প্রশ্নে কখনো আপস করিনি: বিদায়বেলায় বাণিজ্য উপদেষ্টাদায়িত্ব নেওয়ার পর নৈতিকতার প্রশ্নে তিনি কখনো আপস করেননি বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। সোমবার (১৬ ফেব্রুয়ারি) বাণিজ্য মন্ত্রণালয় আয়োজিত এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
গেন্ডারিয়ায় জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধাররাজধানীর গেন্ডারিয়া থানার ধুপখোলা এলাকার একটি বাসা থেকে ইমরান নাবিল প্রামানিক (২৬) নামের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
অবশেষে জুলাই সনদে সই করল এনসিপিজুলাই জাতীয় সনদে সই করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের উপস্থিতিতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেন সই করেন।
নতুন সংসদের ২৫৯ জনই উচ্চশিক্ষিতত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী প্রার্থীদের অধিকাংশিই উচ্চশিক্ষিত। ২৯৭ আসনে নির্বাচিতদের মধ্যে ১০ জন ডক্টরেট ডিগ্রিধারী, ১৫৩ জন স্নাতকোত্তর এবং ৯৬ জন স্নাতক পর্যায়ের শিক্ষা নিয়েছেন।
ধলাই নদীর বালু উত্তোলন, এক লাখ টাকা জরিমানামৌলভীবাজারের কমলগঞ্জের রহিমপুর ইউনিয়নে ধলাই নদী থেকে বালু উত্তোলনের অভিযোগে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সংসদ সদস্যদের শপথ পড়াবেন সিইসি, ইসিতে চিঠিত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করা সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। এ সংক্রান্ত একটি চিঠি সংসদ সচিবালয় থেকে নির্বাচন কমিশনকে (ইসি) দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।