স্ট্রিম প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী প্রার্থীদের অধিকাংশিই উচ্চশিক্ষিত। ২৯৭ আসনে নির্বাচিতদের মধ্যে ১০ জন ডক্টরেট ডিগ্রিধারী, ১৫৩ জন স্নাতকোত্তর এবং ৯৬ জন স্নাতক পর্যায়ের শিক্ষা নিয়েছেন। সব মিলিয়ে উচ্চতর শিক্ষা গ্রহণ করেছেন এমন সংসদ সদস্যের সংখ্যা ২৫৯ জন। নির্বাচন কমিশনে জমা দেওয়া প্রার্থীদের হলফনামা বিশ্লেষণ করে এসব তথ্য পাওয়া গেছে।
গত ১২ ফেব্রুয়ারি ২৯৯টি আসনে নির্বাচন হলেও দুটি আসনের ফল স্থগিত রেখেছে ইসি। ঘোষিত ২৯৭টি আসনের মধ্যে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দুই আসনে জয়লাভ করেছেন। এই ২৯৭ জনের মধ্যে ২ জন বিজয়ীর হলফনামায় শিক্ষার তথ্য পাওয়া যায়নি। ফলে ২৯৪ জন নির্বাচিত সদস্যের হলফনামার তথ্যের ভিত্তিতে এই পরিসংখ্যান তৈরি করা হয়েছে।
তথ্যমতে, ১৩ জন উচ্চমাধ্যমিক বা সমমান, ১৫ জন মাধ্যমিক এবং ৭ জন অষ্টম শ্রেণি বা স্বশিক্ষিত হিসেবে হলফনামায় উল্লেখ করেছেন।
সর্বোচ্চ ডিগ্রিধারী যাঁরা
সংসদ সদস্যদের মধ্যে পিএইচডি বা ডক্টরেট ডিগ্রিধারী রয়েছেন ১০ জন। এর মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে নির্বাচিত হয়েছেন ৬ জন। তাঁরা হলেন— খন্দকার মোশাররফ হোসেন (কুমিল্লা-১), আব্দুল মঈন খান (নরসিংদী-২), মুহাম্মদ ওসমান ফারুক (কিশোরগঞ্জ-৩), অর্থনীতিবিদ রেজা কিবরিয়া (হবিগঞ্জ-১), এহসানুল হক মিলন (চাঁদপুর-১) এবং এম এ মুহিত (সিরাজগঞ্জ-৬)।
বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে নির্বাচিত তিন ডক্টরেট ডিগ্রিধারী হলেন— মো. শফিকুল ইসলাম মাসুদ (পটুয়াখালী-২), ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন (পাবনা-১) এবং ইলিয়াস মোল্যা (ফরিদপুর-১)। এছাড়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে কুড়িগ্রাম-২ আসনে নির্বাচিত আতিক মুজাহিদও পিএইচডি ডিগ্রিধারী।

রাজধানীর মিরপুরের কালশি বস্তিতে ভয়াবহ আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করছে।
৪ মিনিট আগে
রাজধানীর বাড্ডায় একটি চিপস কারখানা থেকে দুই শ্রমিকের দগ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (২৫ মে) ভোরে কারখানাটির ভেতর থেকে তাঁদের মরদেহ উদ্ধার করে পুলিশ। আগুনে পুড়ে তাঁদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
২৮ মিনিট আগে
সিরাজগঞ্জের শাহজাদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় মা-মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। সোমবার (২৫ মে) ঢাকা-পাবনা মহাসড়কে এই দুই দুর্ঘটনা ঘটে।
৩১ মিনিট আগে
রাজশাহীতে ধার দেওয়া ৪৫০ টাকা ফেরত চাওয়ায় আশিকুর রহমান (২৮) নামে এক যুবককে ছুরি মেরে হত্যার অভিযোগ উঠেছে তাঁর বন্ধুর বিরুদ্ধে। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত ফয়সাল আলী জয়কে (২৬) গ্রেপ্তার করেছে।
৩৭ মিনিট আগে