২০ হাজার কোটি টাকা পাচারের অভিযোগে
স্ট্রিম প্রতিবেদক

অবৈধভাবে সম্পদ অর্জন ও বিদেশে আনুমানিক ১৫ থেকে ২০ হাজার কোটি টাকা পাচারের অভিযোগে সনি-র্যাংগস ইলেকট্রনিক্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) একরাম হোসেনসহ ৩ জনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
আদালতে দুদকের পক্ষে এ আবেদন করেন সংস্থাটির উপসহকারী পরিচালক ও অনুসন্ধানকারী কর্মকর্তা মো. আল আমিন।
আদালতে দাখিল করা দুদকের আবেদন ও নথিপত্র পর্যালোচনায় দেখা যায়, বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা পাওয়া তিনজন হলেন—সনি-র্যাংগস ইলেকট্রনিক্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) একরাম হোসেন, উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) বিনাস হোসেন এবং সাচিমি ওগাওয়ারা হোসেন।
দুদকের আবেদনে উল্লেখ করা হয়েছে, সনি-র্যাংগস ইলেকট্রনিক্স লিমিটেডের এমডি, ডিএমডি ও অন্যদের বিরুদ্ধে অবৈধভাবে সম্পদ অর্জনের মাধ্যমে আনুমানিক ১৫ থেকে ২০ হাজার কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ রয়েছে। অনুসন্ধানকারী কর্মকর্তা আদালতকে জানান, গোপন অনুসন্ধান ও প্রাপ্ত অভিযোগ থেকে জানা গেছে যে অভিযুক্ত ব্যক্তি এবং তাদের পরিবারের সদস্যদের নামে দেশে ও বিদেশে প্রচুর স্থাবর ও অস্থাবর সম্পদ রয়েছে।
আবেদনে আরও বলা হয়, গোপন সূত্রে জানা গেছে অভিযুক্তরা তাদের অবৈধ উপায়ে অর্জিত স্থাবর-অস্থাবর সম্পদ অন্যত্র হস্তান্তর বা স্থানান্তরের পায়তারা করছেন। এই সম্পদ স্থানান্তর রোধ এবং অপরাধমূলক কাজের আলামত রক্ষার স্বার্থে তাদের বিদেশগমন রহিত করা একান্ত প্রয়োজন। চলমান অনুসন্ধানের স্বার্থে ইমিগ্রেশন কর্তৃপক্ষের প্রতি ব্যবস্থা গ্রহণের নির্দেশনা চেয়েছিল কমিশন, যা আদালত মঞ্জুর করেছেন।

ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি বাংলাদেশের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
৩ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যস্ত দিন কাটাবেন তারেক রহমান। এ দিন তিনি জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত, মন্ত্রিসভার বৈঠক ও সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন।
৪ ঘণ্টা আগে
শপথ গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারত, ভুটান, পাকিস্তান ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা সৌজন্য সাক্ষাৎ করেছেন। তাঁরা নতুন সরকারকে অভিনন্দন জানিয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
৪ ঘণ্টা আগে
দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) তাঁর নেতৃত্বে মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে ৫০ নেতা শপথ নেন। এরপর মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, পিএস-এপিএস নিয়োগ করা হয়।
৪ ঘণ্টা আগে