আন্দোলনরত শিক্ষার্থী শিবলী সাদী জানান, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন দোষীদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নিয়ে ক্যাম্পাস ও হল বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত আমরা প্রত্যাখান করছি। ছয় দফা বাস্তবায়িত না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।’
স্ট্রিম সংবাদদাতা

ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বহিরাগতদের হামলার প্রতিবাদ ও ছয় দফা দাবিতে রেলপথ অবরোধ করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এতে ঢাকা-ময়মনসিংহ রুটে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
সোমবার (১ সেপ্টেম্বর) বিকেল পৌনে চারটার দিকে বিশ্ববিদ্যালয়ের আব্দুল জব্বার মোড় সংলগ্ন রেলপথ অবরোধ করেন শিক্ষার্থীরা। এ সময় রেললাইনে বসে ছয় দফা দাবির পক্ষে বিভিন্ন স্লোগান দিতে থাকেন আন্দোলনকারীরা।
এর আগে ক্যাম্পাসে বহিরাগতদের হামলার এবং ক্যাম্পাস ও হল অনির্দিষ্টকালের জন্য বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে সকাল ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের কে আর মার্কেট থেকে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। পরে বেলা সাড়ে ১১টার দিকে সম্পূর্ণ প্রক্টোরিয়াল বডিকে পদত্যাগসহ ছয় দফা দাবি তুলে ধরেন তাঁরা।
আন্দোলনরত শিক্ষার্থীদের একজন শিবলী সাদী জানান, ‘বাকৃবি ক্যাম্পাসে বহিরাগতরা এসে শিক্ষার্থীদের ওপর যে নেক্কারজনক হামলা করেছে, আমরা তার নিন্দা জানাই এবং বিচার চাই। একই সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসন দোষীদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নিয়ে ক্যাম্পাস ও হল বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত আমরা প্রত্যাখান করছি। ছয় দফা বাস্তবায়িত না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।’
শিক্ষার্থীদের ছয় দফার মধ্যে আছে অবিলম্বে হল ছাড়ার নির্দেশনা প্রত্যাহার করে সব ধরনের সুবিধা নিশ্চিত করতে হবে; ২৪ ঘণ্টার মধ্যে সম্পূর্ণ প্রক্টোরিয়াল বডিকে পদত্যাগসহ উপাচার্যকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে; হামলায় জড়িত শিক্ষক ও বহিরাগতদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং কম্বাইন্ড ডিগ্রি অবিলম্বে প্রদান করতে হবে।
এর আগে রোববার (৩১ আগস্ট) শিক্ষক ও কর্মকর্তাকে অবরুদ্ধ করে রাখার ঘটনাকে কেন্দ্র করে বহিরাগতদের হামলায় সাংবাদিক, শিক্ষার্থীসহ আটজন আহত হন। পরে রাতেই বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য ক্যাম্পাস বন্ধ ঘোষণা করে পর দিন (সোমবার) সকাল ৯টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেয় কর্তৃপক্ষ। তবে প্রশাসনের এই নির্দেশনা প্রত্যাখ্যান করে সোমবার সকাল থেকে লাঠিসোঁটাসহ মিছিল নিয়ে কে আর মার্কেট এলাকায় বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।

শপথ গ্রহণের মাধ্যমে বিএনপি সরকার গঠন করায় ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ ভেঙে গেছে।
১ ঘণ্টা আগে
সাবেক সচিব এ বি এম আব্দুস সাত্তারকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে উপসচিব মোহাম্মদ রফিকুল হকের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
২ ঘণ্টা আগে
ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি বাংলাদেশের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
১০ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যস্ত দিন কাটাবেন তারেক রহমান। এ দিন তিনি জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত, মন্ত্রিসভার বৈঠক ও সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন।
১০ ঘণ্টা আগে