স্ট্রিম প্রতিবেদক

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিলকে স্বাগত জানিয়েছে নবগঠিত ‘গণতান্ত্রিক সংস্কার জোট’। তবে তফসিল ঘোষণাকে ইতিবাচক হিসেবে দেখলেও নির্বাচনী পরিবেশ ও প্রার্থীদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে তিন দলের এই জোট।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) এক যৌথ বিবৃতিতে জোটের শীর্ষ নেতারা এই প্রতিক্রিয়া জানান। বিবৃতিতাদাতারা হলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি অ্যাডভোকেট হাসনাত কাইয়ূম এবং আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।
বিবৃতিতে নেতারা বলেন, দীর্ঘদিনের জল্পনা-কল্পনা ও ‘নির্বাচন হবে না’—এমন গুজবের অবসান ঘটিয়ে প্রধান নির্বাচন কমিশনার তফসিল ঘোষণা করেছেন। এটি সংস্কারবিরোধী ও সুযোগসন্ধানীদের জন্য বড় ধাক্কা।
তবে মাঠপর্যায়ের পরিস্থিতি নিয়ে অস্বস্তি প্রকাশ করে জোট নেতারা বলেন, নির্বাচনে অংশ নেওয়া সব প্রার্থীর নিরাপত্তা নিশ্চিত করা এবং সব দলের প্রতি সমান আচরণ এখনো দৃশ্যমান নয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আচরণেও জনবান্ধব মনোভাবের অভাব রয়েছে। পরিস্থিতির উন্নতি না হলে ১৪০০ শহীদ ও হাজারো আহতের রক্তের বিনিময়ে অর্জিত গণ-অভ্যুত্থান ব্যর্থ হতে পারে বলে তাঁরা শঙ্কা প্রকাশ করেন।
বিবৃতিতে পুলিশ ও প্রশাসনকে অবিলম্বে পেশাদার ও নিরপেক্ষ ভূমিকায় ফিরে আসার তাগিদ দেওয়া হয়।
উল্লেখ্য, এনসিপি, এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমন্বয়ে গত ৭ ডিসেম্বর এই ‘গণতান্ত্রিক সংস্কার জোট’ আত্মপ্রকাশ করে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা হিসেবে ১০ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
১৭ ঘণ্টা আগে
ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসন থেকে বিজয়ী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামানকে আইন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর দপ্তর বণ্টনে তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়।
১৮ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর ৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বিএনপি নেতৃত্বাধীন এই মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী তারেক রহমানসহ ৪২ জনই নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। নতুনদের মধ্যে ১৭ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী রয়েছেন।
১৯ ঘণ্টা আগে
সরকারি দল জুলাইয়ের আকাঙ্ক্ষা ও গণভোটের রায়কে অবজ্ঞা করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এই মন্তব্য করেন।
২০ ঘণ্টা আগে