স্ট্রিম প্রতিবেদক

দৃকের ব্যবস্থাপনা পরিচালক ও আলোকচিত্রী শহিদুল আলমসহ সব অ্যাক্টিভিস্টকে অপহরণ করে ইসরায়েলের একটি বন্দরে নিয়ে যাওয়া হচ্ছে বলে জানিয়েছেন দৃকের পরিচালনা পরিষদের সদস্য ও গবেষক সায়দিয়া গুলরুখ।
বুধবার (৮ অক্টোবর) বিকাল সোয়া চারটায় স্ট্রিমকে তিনি বলেন, ‘ঘণ্টাখানেক আগে দ্য লিগাল সেন্টার ফর আরব মাইনোরিটি রাইটস ইন ইসরায়েলের (আদালাহ) মাধ্যমে আমরা জানতে পেরেছি যে তাঁকে একটি বন্দরে নিয়ে যাওয়া হচ্ছে।’
শহিদুল আলমের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এর বাইরে তার বিষয়ে আমাদের কাছে আর কোনো তথ্য নেই। কারণ, ইসরায়েলি বাহিনী তাঁর কাছে আসার আগেই তিনি ফোন, ল্যাপটপসহ সব ডিভাইস পানিতে ফেলে দিয়েছেন। এভাবেই কথা ছিল। আবার যখন আইনজীবীদের সঙ্গে তাঁকে দেখা করতে দেবে, তখন হয়ত জানতে পারব। তার আগে আমাদের আর জানার কোনো উপায় নেই।’
তিনি আরও বলেন, ‘আমরা যতটুকু জানতে পেরেছি, তারা ইচ্ছা করেই ধীরে ধীরে বন্দরের দিকে যাচ্ছে। যাতে সন্ধ্যার পরে পৌঁছায়। এর মানে, আরও আট থেকে দশ ঘণ্টা পার হওয়ার আগে তাঁর বিষয়ে কিছু জানা যাবে না।’
কোন বন্দরে নিয়ে যাওয়া হচ্ছে, তা জানা সম্ভব হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘কোন বন্দরে নিয়ে যাওয়া হচ্ছে, সেটাও আমরা জানি না। তবে এর আগে ফ্রিডম ফ্লোটিলার অ্যাকটিভিস্টদের আশদোদ বন্দরে নিয়ে যাওয়া হয়েছিল। শহিদুল আলমসহদের বহনকারী কনশানস জাহাজ কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, তা আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।’
এদিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে দৃক জানিয়েছে, বুধবার (৮ অক্টোবর) স্থানীয় সময় সকাল ৬টায় গাজা থেকে ১২০ নটিক্যাল মাইল (২২০ কিলোমিটার) দূরে ফ্রিডম ফ্লোটিলার কনশানসহ সর্বমোট ৮টি জাহাজকে আন্তর্জাতিক জলসীমায় সহিংসভাবে দখল করেছে ইসরায়েলি বাহিনী।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘আজ ভোরে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আগে, কনশানস ও গাজাগামী যাত্রীদের ওপর আক্রমণ চালায় ইসরায়েলি বাহিনী। এই সময়ে ইসরায়েলি নৌবাহিনী থাউজেন্ডস ম্যাডলিনসের পালতোলা নৌকাগুলোও দখল করে। এই অবৈধ অভিযানে আলোকচিত্রী, লেখক ও দৃকের ব্যবস্থাপনা পরিচালক শহিদুল আলমসহ সব অ্যাক্টিভিস্ট, লেখক-গবেষক, সাংবাদিক, চিকিৎসক, স্বাস্থ্যসেবাকর্মী, মানবাধিকারকর্মী এবং জাহাজের সব নাবিককে অপহরণ করা হয়েছে।’
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আদালাহ, দ্য লিগাল সেন্টার ফর আরব মাইনোরিটি রাইটস ইন ইসরায়েল—যারা সব অপহৃত ফ্রিডম ফ্লোটিলা অ্যাক্টিভিস্টদের হয়ে আইনি লড়াই চালিয়ে আসছেন—তাদের কাছ থেকে জানা গেছে, এই মুহূর্তে ইসরায়েলি নৌবাহিনী অপহৃতদের দেশটির একটি বন্দরে নিয়ে যাচ্ছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, পশ্চিমা সাম্রাজ্যবাদ-সমর্থিত গণহত্যা ও বেআইনি গাজা অবরোধ ভাঙার লক্ষ্যে ফ্রিডম ফ্লোটিলার এই জাহাজগুললোকে দখল করার কোনও আইনি অধিকার ইসরায়েলের নেই। আন্তর্জাতিক জলসীমায় নিরস্ত্র বেসামরিক নাগরিকদের উপর ইসরায়েলের আক্রমণ আন্তর্জাতিক আইনের চূড়ান্ত লঙ্ঘন।

ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি বাংলাদেশের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
৭ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যস্ত দিন কাটাবেন তারেক রহমান। এ দিন তিনি জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত, মন্ত্রিসভার বৈঠক ও সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন।
৭ ঘণ্টা আগে
শপথ গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারত, ভুটান, পাকিস্তান ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা সৌজন্য সাক্ষাৎ করেছেন। তাঁরা নতুন সরকারকে অভিনন্দন জানিয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
৭ ঘণ্টা আগে
দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) তাঁর নেতৃত্বে মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে ৫০ নেতা শপথ নেন। এরপর মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, পিএস-এপিএস নিয়োগ করা হয়।
৮ ঘণ্টা আগে