স্ট্রিম ডেস্ক

গাজায় চলমান ইসরায়েলি হামলায় গত ২৪ ঘন্টায় আরও ৯০ জনের বেশি নিহত হয়েছে, আহত হয়েছে প্রায় ৪০০। গাজায় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিহতের সংখ্যা আরও বাড়ছে। অন্যদিকে দখলকৃত পশ্চিম তীরের রামাল্লার উত্তর-পূর্বে কাফর মালেক গ্রামে ইসরায়েলি সেটেলারদের হামলায় অন্তত তিন ফিলিস্তিনি নিহত এবং সাতজন আহত হয়েছেন।
আল-জাজিরা জানিয়েছে, কাফর মালেকে ১ শর বেশি ইসরায়েলি সেটেলার হামলা চালিয়ে ফিলিস্তিনিদের বাড়িঘর ও গাড়িতে আগুন ধরিয়ে দেয়।
এদিকে ইসরায়েলি বাহিনীর গুলিতে প্রাণ গেছে ১৩ বছর বয়সী এক ফিলিস্তিনি শিশুর। ওই শিশু কোনো ধরনের হুমকি সৃষ্টি করেনি বলে জানিয়েছে শিশু অধিকার সংস্থা ডিফেন্স ফর চিলড্রেন ইন্টারন্যাশনাল প্যালেস্টাইন (ডিসিআই-পি)।
ডিসিআই-পি জানিয়েছে, সোমবার বিকেলে দখলকৃত পশ্চিম তীরের কাফর মালেক গ্রামের পাশে বাইপাস সড়কের কাছে এক বন্ধুর সঙ্গে হাঁটার সময় ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত হয় অম্মার মোতাজ মোস্তফা হামায়েল নামের কিশোর। ওই গ্রামেই বুধবার রাতে ইসরায়েলি সেটেলারদের হামলায় তিনজন ফিলিস্তিনি নিহত হয়েছিলেন।
ডিসিআই-পি জানায়, পাইনগাছের আড়ালে লুকিয়ে থাকা ইসরায়েলি সেনারা প্রায় ৫ শ থেকে ১ হাজার মিটার দূর থেকে গুলি চালায়। একটি বুলেট অম্মারের পিঠে ঢুকে ঘাড় দিয়ে বের হয়ে যায়।
গুলির পর ইসরায়েলি বাহিনী অম্মারকে প্রায় দুই ঘণ্টা ঘটনাস্থলে আটকে রাখে এবং এরপর তাকে অ্যাম্বুলেন্সে তোলা হয়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
সংস্থাটি আরও জানায়, গুলিবিদ্ধ অম্মারকে বাঁচাতে ছুটে আসা তার পরিবারের সদস্য ও প্রতিবেশীদের ওপর শারীরিকভাবে হামলা চালায় ইসরায়েলি সেনারা। ২০২৫ সালে এখন পর্যন্ত দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর হাতে নিহত হওয়া ফিলিস্তিনি শিশুর সংখ্যা দাঁড়াল ২৯-এ।

যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী অভিযান চালিয়ে রাজধানী কারাকাস থেকে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তুলে নিয়ে যায়। এ ঘটনার দুই মাস না পেরোতে ভেনেজুয়েলার পরিবেশ যেন আমূল বদলে গেছে বলে জানিয়েছে সিএনএন।
৫ ঘণ্টা আগে
পবিত্র রমজান শুরুর আগেই মুসলিমদের প্রথম কিবলা আল-আকসা মসজিদের ইমাম শায়খ মোহাম্মদ আল-আব্বাসিকে আটক করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মসজিদের প্রাঙ্গণ থেকে তাঁকে আটক করা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে।
৮ ঘণ্টা আগে
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথটি পুরোপুরি চালু হয়েছে কিনা, তা তেহরান স্পষ্ট করেনি।
৮ ঘণ্টা আগে
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লাহ আলী খামেনি বলেছেন, গত ৪৭ বছরেও ইসলামী প্রজাতন্ত্র ইরানকে ধ্বংস করতে পারেনি যুক্তরাষ্ট্র। ভবিষ্যতেও পারবে না।
১ দিন আগে