কুমিল্লা সীমান্তে চারজনের অনুপ্রবেশের চেষ্টা, ফেরত পাঠাল বিজিবিকুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত দিয়ে ভারত থেকে চারজন বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করেছে। তবে বিষয়টি টের পেয়ে তাদের প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (৬০ বিজিবি) ব্রাহ্মণবাড়িয়ার ব্যাটালিয়ন। তাদের মধ্যে এক নারী ও তিন শিশু রয়েছেন। রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।২৬ জুলাই ২০২৬
কুমিল্লায় তিন ঘণ্টায় ১০৭ মিমি বৃষ্টিপাত, কোমরপানি পেরিয়ে কেন্দ্রে পরীক্ষার্থীরাকুমিল্লায় সোমবার সকালে মাত্র তিন ঘণ্টায় পর্যন্ত ১০৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এতে তলিয়ে গেছে নগরীর অধিকাংশ সড়ক। জলাবদ্ধতার কবলে পড়েছে চলমান এইচএসসি পরীক্ষার কুমিল্লার প্রধান তিনটি কেন্দ্র। এসব কেন্দ্রে কয়েক হাজার পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছে।১৩ জুলাই ২০২৬
খেলা নিয়ে বিতণ্ডা, আর্জেন্টিনা সমর্থকদের মারধরে ব্রাজিল সমর্থকের মৃত্যুবিশ্বকাপে আর্জেন্টিনা–মিশর ফুটবল ম্যাচ দেখার সময় মারধরে কুমিল্লায় এক ব্রাজিল সমর্থকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার কোটবাড়ি বিশ্বরোড সংলগ্ন ধনপুর এলাকায় এ ঘটনা ঘটে।০৮ জুলাই ২০২৬
সিলেটে সরওয়ারের জায়গায় রেজা, নারী ডিসি কুমিল্লায়সিলেট জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে নিয়োগ পেয়েছে রেজা হাসান। রোববার (২৮ জুন) এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।২৮ জুন ২০২৬
কুমিল্লা নগরীতে দুই পক্ষের সংঘর্ষের সময় স্কুলছাত্র গুলিবিদ্ধকুমিল্লা নগরীর কাটাবিল এলাকায় মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে ইথান আহমেদ নামে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থী গুলিবিদ্ধসহ অন্তত ৫ জন আহত হয়েছেন।২৫ জুন ২০২৬
কুমিল্লায় জোড়া ট্রেন দুর্ঘটনা, সারা দেশের সঙ্গে চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধকুমিল্লার নাঙ্গলকোটে হাসানপুর স্টেশনের কাছে সোনারবাংলা এক্সপ্রেসের ইঞ্জিন বিকল এবং চৌদ্দগ্রামে গুণবতী এলাকায় মেঘনা এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ায় সারা দেশের সঙ্গে চট্টগ্রামের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।২৪ জুন ২০২৬
ভারী বর্ষণে জলাবদ্ধতাকুমিল্লায় মায়ের হাত থেকে ছিটকে ড্রেনে পড়ে শিশুর মৃত্যুকুমিল্লা নগরীতে ভারী বর্ষণে জলাবদ্ধতায় ড্রেনে পড়ে স্মৃতি (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২১ জুন) রাতে নগরীর ছোটরা পশ্চিমপাড়া ঈদগাহ এলাকায় মায়ের হাত থেকে পড়ে এ ঘটনা ঘটে। শিশুটি কালিয়াজুড়ি বদরপুর এলাকার বিল্লাল হোসেনের মেয়ে।২২ জুন ২০২৬
সেই জিসানকে বহিষ্কারের সিদ্ধান্ত শিবিরেরনিখোঁজের পর উদ্ধার হওয়া শিবির নেতা জিসান আহমদকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় প্রচার সম্পাদক এস এম ফরহাদ।১৩ জুন ২০২৬
তনু হত্যা: সাবেক ২ সেনাসদস্যের বিরুদ্ধে পরোয়ানাকুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনু হত্যা মামলায় সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। একইসঙ্গে তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলে রেড নোটিশ জারি করার নির্দেশনা দেওয়া হয়েছে।০৮ জুন ২০২৬
বরিশালে ধর্ষণ দাবিতে ছড়ানো ভিডিও কুমিল্লার ভিন্ন ঘটনারআলোচিত ভিডিও বরিশাল থানায় ধর্ষণের বর্ণনা দেওয়ার কোনো দৃশ্য নয়। এটি কুমিল্লায় এনজিও কর্মীদের বিরুদ্ধে এক দম্পতিকে মারধর এবং লাঞ্ছনার অভিযোগের ঘটনার।২৪ মে ২০২৬
কুমিল্লা ওয়াসা গঠনের সিদ্ধান্তকুমিল্লা নগরীর আধুনিক ও টেকসই পানি ব্যবস্থাপনা নিশ্চিত করতে কুমিল্লা ওয়াসা গঠনের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ লক্ষ্যে বুধবার সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে বিভিন্ন মন্ত্রণালয়ের অংশগ্রহণে এক সভা অনুষ্ঠিত হয়।১৩ মে ২০২৬