স্ট্রিম প্রতিবেদক

নির্বাচনী হলফনামায় দ্বৈত নাগরিকত্বের তথ্য গোপনের অভিযোগে বাতিল হওয়া প্রার্থিতা ফিরে পেতে শেষ আইনি প্রচেষ্টাতেও ব্যর্থ হলেন কুমিল্লা-১০ (লালমাই-নাঙ্গলকোট) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মো. আবদুল গফুর ভূঁইয়া। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে দায়ের করা তার রিট আবেদনটি সরাসরি খারিজ (সামারি রিজেকশন) করে দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে এ আদেশ দেন।
আদালতের আদেশের পর নির্বাচন কমিশনের (ইসি) পক্ষ থেকে আইনি ব্যাখ্যা তুলে ধরা হয়। মূলত হলফনামায় তথ্য গোপনই এই প্রার্থীর অযোগ্যতার প্রধান কারণ হিসেবে চিহ্নিত হয়েছে। এ বিষয়ে ইসির আইনজীবী ফয়জুল্লাহ ফয়েজ সাংবাদিকদের বলেন, ‘আব্দুল গফুর ভূঁইয়া দ্বৈত নাগরিকত্বের তথ্য তার নির্বাচনী হলফনামায় গোপন করেছেন। সেই পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন আগে তাঁর প্রার্থিতা বাতিল করে রায় দিয়েছিল। আজ মহামান্য আদালতও সেই রায় বহাল রেখেছেন।’
মামলার নথিপত্র ও কমিশন সূত্রে জানা যায়, বিএনপি প্রার্থী আব্দুল গফুর ভূঁইয়া তার হলফনামায় দ্বৈত নাগরিকত্বের বিষয়টি উল্লেখ করেননি। এই তথ্য গোপনের বিষয়টি চ্যালেঞ্জ করে আপিল করেছিলেন একই আসনের বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের (মুক্তিজোট) প্রার্থী কাজী নুরে আলম সিদ্দিক।
সেই আপিলের ওপর গত রোববার (১৮ জানুয়ারি) বিকেলে নির্বাচন ভবনে শুনানি অনুষ্ঠিত হয়। উভয় পক্ষের আইনজীবীদের যুক্তি-তর্ক উপস্থাপন শেষে নির্বাচন কমিশন তথ্য গোপনের অভিযোগে আবদুল গফুর ভূঁইয়ার মনোনয়নপত্র বাতিলের রায় দেয়। কমিশনের ওই রায়কে চ্যালেঞ্জ করে মঙ্গলবার (২০ জানুয়ারি) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদন করেন গফুর ভূঁইয়ার আইনজীবীরা।
আজ বৃহস্পতিবার আদালতে রিটকারী বা আবদুল গফুর ভূঁইয়ার পক্ষে শুনানিতে অংশ নেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার ফিদা এম কামাল ও ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। অন্যদিকে অভিযোগকারীর পক্ষে ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন লিপু ও অ্যাডভোকেট ইউসুফ আলী। নির্বাচন কমিশনের পক্ষে আইনি অবস্থান তুলে ধরেন অ্যাডভোকেট ইউসুফ আলী ও অ্যাডভোকেট ফয়জুল্লাহ ফয়েজ।
আইনি জটিলতায় একটি বড় দলের প্রার্থীর অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়ার মধ্যেই নির্বাচনের আনুষ্ঠানিকতা এগিয়ে চলছে। ঘোষিত তফশিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ছিল গত ২০ জানুয়ারি এবং ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি বাংলাদেশের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
৩ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যস্ত দিন কাটাবেন তারেক রহমান। এ দিন তিনি জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত, মন্ত্রিসভার বৈঠক ও সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন।
৩ ঘণ্টা আগে
শপথ গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারত, ভুটান, পাকিস্তান ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা সৌজন্য সাক্ষাৎ করেছেন। তাঁরা নতুন সরকারকে অভিনন্দন জানিয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
৪ ঘণ্টা আগে
দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) তাঁর নেতৃত্বে মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে ৫০ নেতা শপথ নেন। এরপর মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, পিএস-এপিএস নিয়োগ করা হয়।
৪ ঘণ্টা আগে