স্ট্রিম সংবাদদাতা

ঋণখেলাপির কারণে কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে নির্বাচনের প্রার্থিতা বাতিল হওয়া বিএনপি নেতা মঞ্জুরুল আহসান মুন্সীর একটি ভিডিও ফুটেজ নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ফেসবুকে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে তিনি বলেন, তাঁর নির্দেশিত প্রার্থীকে ভোট না দিলে ভোটারদের ঘর-বাড়ি পুড়িয়ে দেবেন।
ভাইরাল হওয়া ৫৩ সেকেন্ডের ওই ফুটেজে মঞ্জুরুল মুন্সী বলেন, ‘ক্ষমতায় যদি বিএনপি থাকে, আর যদি আপনারা অন্য কাউকে ভোট দেন, আমি কিন্তু আপনাদের ছাড়ব না। প্রয়োজনে ঘর-বাড়ি সব পোড়াইয়া ছারখার করে দিব।’
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে বিএনপির মনোনয়ন পেয়েছিলেন ওই আসনের চারবারের সংসদ সদস্য (এমপি) মঞ্জুরুল আহসান মুন্সী। এই আসনে তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। মঞ্জুরুলের প্রার্থিতা বাতিলের পর হাসনাত আব্দুল্লাহর বিপরীতে ওই আসনে ট্রাক প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন গণঅধিকার পরিষদের জসিম উদ্দিন। তাঁর সমর্থনেই গতকাল সোমবার (৯ ফেব্রুয়ারি) রাতে উপজেলার বাকসার গ্রামে অনুষ্ঠিত একটি উঠান বৈঠকে বক্তব্য দেন মঞ্জুরুল মুন্সী। সেখানেই তিনি ওই সব কথা বলেন।
ছড়িয়ে পড়া ভিডিওতে মঞ্জুরুল মুন্সীকে আরও বলতে শোনা যায়, ‘আমি কথাটা পরিষ্কারভাবে বলছি, আপনারা মনে করবেন না ভয় দেখাচ্ছি। কথা আপনারা রেকর্ড করে ছেড়ে দিতে পারেন, আমার অসুবিধা নাই। আমাকে যেন অপমানিত না হতে হয়। তাহলে অপমানের শোধ আমি ওভাবেই নিমু। ১২ তারিখে ট্রাক মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন। মঞ্জুরুল আহসান মুন্সীকে অপমানের হাত থেকে রক্ষা করবেন, তারেক রহমানকে সরকার গঠনে সহায়তা করবেন।’

বক্তব্যের বিষয়ে জানতে মঞ্জুরুল আহসান মুন্সীর ব্যক্তিগত মোবাইল ফোনে আজ একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও রিসিভ করেননি। তবে কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্যসচিব এ এফ এম তারেক মুন্সীর সঙ্গে কথা হলে তিনি জানান, ‘আমি অসুস্থ। ভিডিওটি সম্পর্কে অবগত নই।’
ওই অনুষ্ঠানে উপস্থিত থাকা বিএনপির কেন্দ্রীয় নেতা আওয়াল খান বলেন, ‘কথাটি তিনি এভাবে বলেননি। তিনি এলাকার মানুষকে তার সম্মান রক্ষার অনুরোধ করেছিলেন।’ ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এমন কথা আমার কানে আসেনি।’
মঞ্জুরুল মুন্সীর বক্তব্যের বিষয়ে জানতে দেবিদ্বারের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিনুল ইসলামের মোবাইল ফোনে কল করা হলে তিনি সংযোগটি কেটে দেন।
আসন্ন নির্বাচনের প্রার্থী হিসেবে মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে করে বৈধতা দেয় রিটার্নিং কর্মকর্তার দপ্তর। তবে পরে ঋণখেলাপি হওয়ার তথ্য গোপন করে তিনি মনোনয়নপত্র দাখিল করেছেন বরে নির্বাচন কমিশনে অভিযোগ করেন এনসিপি প্রার্থী হাসনাত আবদুল্লাহ। শুনানিতে প্রার্থিতা হারান মুন্সী। পরে হাইকোর্ট রিট করে প্রার্থিতা ফিরে পেতে লিভ টু আপিল করেন তিনি। তবে ১ ফেব্রুয়ারি তাও খারিজ করে দেন আপিল বিভাগ। পরে জোটের প্রার্থী হিসেবে গণ-অধিকার পরিষদের মো. আ. জসিম উদ্দিনকে সমর্থন জানিয়েছে বিএনপি। নিজের প্রার্থিতা বাতিল হলেও গণঅধিকার পরিষদের প্রার্থীর পক্ষে মাঠে নেমেছে মঞ্জুরুল আহসান মুন্সী।

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা হিসেবে ১০ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
৩ ঘণ্টা আগে
ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসন থেকে বিজয়ী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামানকে আইন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর দপ্তর বণ্টনে তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়।
৪ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর ৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বিএনপি নেতৃত্বাধীন এই মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী তারেক রহমানসহ ৪২ জনই নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। নতুনদের মধ্যে ১৭ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী রয়েছেন।
৫ ঘণ্টা আগে
সরকারি দল জুলাইয়ের আকাঙ্ক্ষা ও গণভোটের রায়কে অবজ্ঞা করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এই মন্তব্য করেন।
৫ ঘণ্টা আগে