এনসিপির সমাবেশে বিস্ফোরণ, যুবলীগের ২ নেতাকর্মী গ্রেপ্তারঢাকার অদূরে সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশস্থলে বিস্ফোরণের মামলায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের দুই নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৬ জুলাই) রাতে তাদের গ্রেপ্তার করে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।০৭ জুলাই ২০২৬
সমাবেশস্থলে বিস্ফোরণ, প্রশাসনকে দায়ী করলেন নাহিদনাহিদ ইসলাম বলেন, স্পষ্টভাবে আজকের এই বোমা বিস্ফোরণ প্রশাসনের সহায়তায় হয়েছে। কেন বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হয়েছিল? আমাদের খুন করার পরিকল্পনায় এখানে বোমা বিস্ফোরণ করা হয়েছে।০৬ জুলাই ২০২৬
মাদারীপুরে সংঘর্ষে শতাধিক ককটেল বিস্ফোরণ, আহত ১৪মাদারীপুর সদর উপজেলার ঝিকরহাটি এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ১৪ জন আহত হয়েছেন। এ সময় শতাধিক ককটেলের বিস্ফোরণের ঘটনা ঘটে। এছাড়া ১৩টি ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।১৫ জুন ২০২৬
মাদারীপুরে বউভাতে চেয়ারে বসা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, শতাধিক ককটেল বিস্ফোরণমাদারীপুর পৌর শহরে একটি বিয়ের অনুষ্ঠানে চেয়ারে বসা নিয়ে বিরোধের দুইটি পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এ সময় শতাধিক ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। ভাঙচুর করা হয়েছে অন্তত ১৫টি ঘরবাড়ি। এতে আহত হয়েছেন পাঁচজন। গতকাল রোববার সন্ধ্যায় শুরু হওয়া সংঘর্ষ দফায় দফায় সোমবার ভোর পর্যন্ত চলে।৩০ মার্চ ২০২৬
সালিসি বৈঠক থেকে সংঘর্ষচাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের কুথালিপাড়া গ্রামে শালিস বৈঠককে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এসময় অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণ ও বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনায় দুজন গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে।২৫ মার্চ ২০২৬
টুঙ্গিপাড়ায় নিজ বাড়িতে বিস্ফোরণে আহত মাদ্রাসাছাত্র, ককটেলের আলামত সংগ্রহগোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিজেদের বাড়িতে বিস্ফোরণে মতিউর রহমান (২৩) নামে এক মাদ্রাসাছাত্র গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার টুঙ্গিপাড়ায় ওই মাদ্রাসা শিক্ষার্থীর বাড়ি পরিদর্শন করেছে বিস্ফোরিত ককটেল সাদৃশ্য বস্তুর কিছু আলামত জব্দ করে তারা। এ সময় একটি অবিস্ফোরিত ককটেল সাদৃশ্য বস্তু নিষ্ক্রিয় করে।২৪ মার্চ ২০২৬
মাদারীপুরে কথা কাটাকাটির জেরে রাতে টর্চ জ্বালিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫মাদারীপুরের মস্তফাপুর ইউনিয়নের বালিয়া নওহাটা এলাকায় কথা কাটাকাটির জেরে দুই পক্ষের মধ্যে রাতে টর্চ লাইট জ্বালিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। সংঘর্ষ চলাকালে অর্ধ শতাধিক ককটেল বোমা বিস্ফোরণের ঘটনাও ঘটে বলে স্থানীয়রা জানিয়েছেন।২৬ ফেব্রুয়ারি ২০২৬
গোপালগঞ্জ আনসারের জেলা দপ্তরে ককটেল নিক্ষেপ, আতঙ্কবিশ্ববিদ্যালয় ও আদালতের পর এবার গোপালগঞ্জে আনসার ও ভিডিপি ব্যাটালিয়নের জেলা দপ্তরে ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (৩০ জানুয়ারি) রাত ১০টার দিকে বেদগ্রাম মোড়ে আনসার ক্যাম্পের ভেতর এই ঘটনা ঘটে। এতে কেউ হতাহত না হলেও আতঙ্ক তৈরি হয়েছে।৩১ জানুয়ারি ২০২৬
জাজিরায় ককটেল বিস্ফোরণ: ৫৩ জনের বিরুদ্ধে পুলিশের মামলাশরীয়তপুরের জাজিরা উপজেলায় ভয়াবহ ককটেল বিস্ফোরণের ঘটনায় ৫৩ জনের নাম উল্লেখ করে মামলা করেছে পুলিশ।০৯ জানুয়ারি ২০২৬
জাজিরায় ককটেল বিস্ফোরণ: বোমা তৈরির বিপুল উপকরণ উদ্ধারশরীয়তপুরের জাজিরা উপজেলায় ভয়াবহ ককটেল বিস্ফোরণের ঘটনায় হাত বোমা তৈরির বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য উদ্ধার করেছে পুলিশের বোম ডিসপোজাল ইউনিট।০৯ জানুয়ারি ২০২৬
জাজিরায় ককটেল বানাতে গিয়ে বিস্ফোরণে নিহত ২শরীয়তপুরের জাজিরায় ঘরের ভেতর ককটেল তৈরির সময় ভয়াবহ বিস্ফোরণে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ভোররাতে উপজেলার বিলাশপুর ইউনিয়নের মুলাই ব্যাপারীকান্দি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।০৯ জানুয়ারি ২০২৬