জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

ও গণভোট

ক্লিক করুন

গোপালগঞ্জ আনসারের জেলা দপ্তরে ককটেল নিক্ষেপ, আতঙ্ক

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
গোপালগঞ্জ

প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৬, ১৬: ১৭
বিস্ফোরিত ককটেলের অবশিষ্টাংশ। স্ট্রিম ছবি

বিশ্ববিদ্যালয় ও আদালতের পর এবার গোপালগঞ্জে আনসার ও ভিডিপি ব্যাটালিয়নের জেলা দপ্তরে ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (৩০ জানুয়ারি) রাত ১০টার দিকে বেদগ্রাম মোড়ে আনসার ক্যাম্পের ভেতর এই ঘটনা ঘটে। এতে কেউ হতাহত না হলেও আতঙ্ক তৈরি হয়েছে।

আনসার দপ্তর সূত্র জানায়, শুক্রবার রাত ১০টার দিকে দপ্তরের দুটি ভবনের মাঝখানে ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। বিকট শব্দে সেটি বিস্ফোরিত হলে ক্যাম্পের সদস্য ও আশপাশের বাসিন্দারা বের হয়ে আসেন। তবে অন্ধকারে দ্রুত পালিয়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি।

গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ বলেন, খবর পাওয়ামাত্র পুলিশ ঘটনাস্থলে যায়। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

​এর আগে ২৬ জানুয়ারি গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে এবং ২৮ জানুয়ারি রাতে গোপালগঞ্জ জেলা ও দায়রা জজের বাসভবনে ককটেল বিস্ফোরণের ঘটনা। শহরে এসব সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ে বাসিন্দারা উদ্বেগ জানিয়েছেন।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত