স্ট্রিম সংবাদদাতা

শরীয়তপুরের জাজিরা উপজেলায় ভয়াবহ ককটেল বিস্ফোরণের ঘটনায় ৫৩ জনের নাম উল্লেখ করে মামলা করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে জাজিরা থানার উপপরিদর্শক আবুল কালাম আজাদ বাদী হয়ে বিস্ফোরক দ্রব্য আইনে এ মামলা করেন। মামলায় ৫৩ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাত আরও ১৪০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে।
পুলিশ জানায়, জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়নের মুলাই ব্যাপারীকান্দি এলাকায় ককটেল তৈরির সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় দুই যুবকের মৃত্যু হয় এবং আরও একজন গুরুতর আহত হন। ঘটনার পর এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য উদ্ধার করে বোম ডিসপোজাল ইউনিট। শুক্রবার বিকেলে উদ্ধার হওয়া ককটেল ও বিস্ফোরক দ্রব্য নিষ্ক্রিয় করেছে বোম ডিসপোজার ইউনিটের সদস্যরা।
জাজিরা থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আব্দুস ছালাম জানান, বিস্ফোরণের ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। মামলায় নাম উল্লেখসহ আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

.png)

চীনের দালিয়ানে বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) সম্মেলন শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশটির রাজধানী বেইজিংয়ের উদ্দেশে রওনা হয়েছেন। সেখানে তিনি চীনের প্রেসিডেন্ট সি চিন পিংসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠক করবেন।
১ ঘণ্টা আগে
খুলনার কয়রা উপজেলার উপর দিয়ে বয়ে চলা এক সময়ে খরস্রোতা কপোতাক্ষ নদ এখন মৃতপ্রায়। দুই দফায় ৮১৭ কোটি টাকা ব্যয়ে খননের পরও নাব্যতা ফেরেনি নদটিতে। এখন তৃতীয় দফায় খনন চলমান, যা শেষ হবে আগামী ৩০ জুন। এর পরও নদের নাব্যতা ফেরা নিয়ে সন্দিহান পরিবেশকর্মী ও স্থানীয় বাসিন্দারা।
২ ঘণ্টা আগে
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট হয়েছে। বুধবার (২৪ জুন) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মহসীন রশিদ রিটটি করেন। এতে আইন সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।
২ ঘণ্টা আগে
প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে রাজধানী থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ২৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৪ জুন) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
২ ঘণ্টা আগে