বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান নাদিয়া নিভিনবিমা খাতের নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান পদে নিয়োগ পেলেন মীর নাদিয়া নিভিন। তিনি সংস্থার প্রথম নারী চেয়ারম্যান। মীর নিভিন যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা গ্রহণ করেছেন।১৬ জুন ২০২৬
খায়েরুজ্জামান মজুমদার: তিন সরকারের এক অর্থসচিবসংসদে বাজেট বক্তৃতা, রাজস্ব-ব্যয়ের বড় অঙ্ক, রাজনৈতিক প্রতিশ্রুতি—সব মিলিয়ে সেই দিনটি হয়ে ওঠে অর্থনীতির সবচেয়ে আলোচিত ঘটনা। কিন্তু এই দৃশ্যের আড়ালে থাকে এক দীর্ঘ, জটিল এবং নিরবচ্ছিন্ন প্রশাসনিক শ্রম। সেই অদৃশ্য প্রক্রিয়ার ভেতরেই বারবার উঠে এসেছে একটি নাম—ড. খায়েরুজ্জামান মজুমদার।০৯ জুন ২০২৬
বিএসইসি চেয়ারম্যান ও কমিশনারদের পদত্যাগবাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ ও সংস্থাটির চার কমিশনার পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (৪ মে) সকালে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে তাঁরা পদত্যাগপত্র জমা দিয়েছেন।০৪ জুন ২০২৬
রাজস্বে ‘এ-চালান’ বাধ্যতামূলক, বাতিল ম্যানুয়াল পদ্ধতিসরকারি সব রাজস্ব ও প্রাপ্তি ‘এ-চালান’-এ ট্রেজারি সিঙ্গেল অ্যাকাউন্টে (টিএসএ) জমা করার নির্দেশ দিয়েছে অর্থ মন্ত্রণালয়। একইসঙ্গে সরকারি লেনদেনের ক্ষেত্রে প্রচলিত ম্যানুয়াল চালান পদ্ধতি বাতিল করা হয়েছে।১৯ মে ২০২৬
সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আইয়ুব মিয়ার পদত্যাগরাষ্ট্র মালিকানাধীন সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন মোহাম্মদ আইয়ুব মিয়া। আজ সোমবার (১৬ মার্চ) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব বরাবর তিনি তাঁর পদত্যাগপত্র জমা দেন।১৬ মার্চ ২০২৬
গভর্নর আহসান মনসুরকে সরিয়ে দেওয়া হচ্ছেবাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরকে সরিয়ে দেওয়া হচ্ছে। এরইমধ্যে নতুন গভর্নর নিয়োগের প্রক্রিয়া চলছে। অর্থ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।২৫ ফেব্রুয়ারি ২০২৬
ঈদের আগেই ‘ফ্যামিলি কার্ড’ দেওয়ার লক্ষ্য, অর্থমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভা কমিটিএ কার্যক্রম বাস্তবায়নের রূপরেখা ও সুবিধাভোগী নির্বাচনের পদ্ধতি ঠিক করতে অর্থমন্ত্রীকে সভাপতি করে একটি মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়েছে। আসন্ন ঈদুল ফিতরের আগেই এই কার্ড বিতরণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।২০ ফেব্রুয়ারি ২০২৬
টিআইবির লোকজনের দিব্যদৃষ্টি নেই: অর্থ উপদেষ্টাট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) সাম্প্রতিক প্রতিবেদনের সমালোচনা করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, টিআইবির লোকজনের ‘দিব্যদৃষ্টি’ নেই; তাই তারা সরকারের অনেক সংস্কার ও প্রক্রিয়া সহজ করার উদ্যোগ দেখতে পায় না।০৩ ফেব্রুয়ারি ২০২৬
সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে পরিবর্তন, বাড়ল ভাতা ও সুবিধাভোগীর সংখ্যা২০২৬-২৭ অর্থবছরের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীসহ ১৫টি খাতের ভাতা ও উপকারভোগীর সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।২৫ জানুয়ারি ২০২৬
পাঁচ ব্যাংকের অডিটরদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: অর্থ উপদেষ্টাফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক (এসআইবিএল), এক্সিম ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক—এই পাঁচ ব্যাংকের আর্থিক প্রতিবেদন নিরীক্ষাকারী বা অডিটরদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।১৩ জানুয়ারি ২০২৬
১ কোটি লিটার সয়াবিন ও ৪০ হাজার টন ইউরিয়া কিনবে সরকারট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য ১ কোটি লিটার পরিশোধিত সয়াবিন তেল ও কৃষি খাতের জন্য ৪০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার কেনার অনুমোদন দিয়েছে সরকার। এর জন্য রাষ্ট্রীয় কোষাগার থেকে মোট ব্যয় হবে ৩৭২ কোটি ২৬ লাখ ২০ হাজার টাকা।১৩ জানুয়ারি ২০২৬