স্ট্রিম প্রতিবেদক

২০২৬-২৭ অর্থবছরের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীসহ ১৫টি খাতের ভাতা ও উপকারভোগীর সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।
রোববার (২৫ জানুয়ারি) দুপুরে অর্থ উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদ কমিটির ৩২তম সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় জানানো হয়, প্রান্তিক জনগোষ্ঠীর জীবনযাত্রার মানোন্নয়ন ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন বিশেষায়িত সামাজিক সুরক্ষা খাতে পরিবর্তন আনা হচ্ছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বয়স্ক ভাতার উপকারভোগী ১ লাখ বাড়িয়ে ৬২ লাখ করা হয়েছে। সাধারণ বয়স্ক ভাতা মাসিক ৬৫০ টাকার পরিবর্তে ৭০০ টাকা এবং ৯০ বছরোর্ধ্বদের জন্য ১ হাজার টাকা করা হয়েছে। বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা বাড়িয়ে ৭০০ টাকা করা হয়েছে, তবে প্রবীণ বিধবারা ১ হাজার টাকা করে পাবেন। প্রতিবন্ধী ভাতাভোগীর সংখ্যা ৩৬ লাখে উন্নীত করার পাশাপাশি মাসিক ভাতা ৯০০ ও ১০০০ টাকা করা হয়েছে। এ ছাড়া প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রাথমিক থেকে উচ্চতর সব স্তরে ৫০ টাকা করে বাড়ানো হয়েছে।
অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে উপকারভোগীর সংখ্যা বাড়িয়ে ২ লাখ ২৮ হাজার ৩৮৯ জনে করা হয়েছে এবং মাসিক ভাতা ৭০০ টাকা করা হয়েছে।
ক্যান্সার ও কিডনিসহ দূরারোগ্য ব্যাধিতে আক্রান্তদের এককালীন সহায়তা ৫০ হাজার টাকা থেকে ১ লাখ টাকা করা হয়েছে। মা ও শিশু সহায়তা কর্মসূচিতে নতুন করে আরও ১ লাখ ২৪ হাজার মাকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত হয়েছে। তারা মাসিক ৮৫০ টাকা হারে ভাতা পাবেন।
খাদ্যবান্ধব কর্মসূচির সুবিধাভোগী পরিবার ৫ লাখ বাড়িয়ে ৬০ লাখে করা হয়েছে। এই পরিবারগুলো ১৫ টাকা দরে মাসে ৩০ কেজি করে চাল পাবেন।
এ ছাড়া মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানি ৫ হাজার টাকা বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও আহতদের জন্য মাসিক সম্মানি ভাতা এই কর্মসূচির আওতায় অন্তর্ভুক্ত করার সুপারিশ গৃহীত হয়েছে। আগামী অর্থবছরে ১৫ লাখ জেলেকে ভিজিএফ কর্মসূচির আওতায় আনার প্রস্তাবও সভায় অনুমোদন পায়।

ডিজিটাল ব্যাংক লাইসেন্স নিয়ে কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত বিভ্রান্তিকর সংবাদ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। ভবিষ্যতে সত্যতা যাচাই করে সংবাদ প্রকাশের আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি।
৭ ঘণ্টা আগে
রমজানের আগে পর্যাপ্ত আমদানি সত্ত্বেও বাড়তে শুরু করেছে প্রধান ভোগ্যপণ্যগুলোর দাম। খেজুর, ছোলা, ডাল, চিনি, পেঁয়াজে খুচরা পর্যায়ে এরই মধ্যে কেজিতে দাম বেড়েছে ১০ থেকে ১০০ টাকা। বন্দরে পণ্য খালাসে ধীরগতিতে সরবরাহ ঘাটতির নামে এসব পণ্যের দাম বাড়াচ্ছেন ব্যবসায়ীরা।
৭ ঘণ্টা আগে
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের তীব্র প্রতিবাদের মুখে ডিজিটাল ব্যাংকের লাইসেন্স অনুমোদন প্রক্রিয়া স্থগিত করা হয়েছে। নতুন সরকার গঠনের প্রাক্কালে তড়িঘড়ি করে লাইসেন্স দেওয়ার উদ্যোগের বিরুদ্ধে ‘বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল’ সরব হয়।
১২ ঘণ্টা আগে
দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমানো হয়েছে। নতুন মূল্য তালিকা সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
১৫ ঘণ্টা আগে