স্ট্রিম প্রতিবেদক

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক (এসআইবিএল), এক্সিম ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক—এই পাঁচ ব্যাংকের আর্থিক প্রতিবেদন নিরীক্ষাকারী বা অডিটরদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। একই সঙ্গে ব্যাংকগুলোর শেয়ারহোল্ডাররা কোন প্রেক্ষাপটে শেয়ার কিনেছেন, তা-ও পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে বলে জানান তিনি।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
পাঁচটি ব্যাংক একীভূত করার প্রক্রিয়ায় সাধারণ শেয়ারহোল্ডারদের শেয়ার শূন্য করা ও ক্ষতিপূরণের বিষয়ে প্রশ্ন করা হলে উপদেষ্টা বলেন, ‘শেয়ারহোল্ডারদের বিষয়টি বেশ জটিল। বললেই বা দাবি করলেই শেয়ারের অর্থ ফেরত দেওয়া যায় না। এত সহজে এসব বিষয়ে সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়।’
সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘আমরা যা বলছি তা হলো—আমানতকারীরা তাঁদের টাকা ফেরত পাবেন। এটি খুবই সহজ হিসাব। যার টাকা জমা আছে, তিনি তা পাবেন। কিন্তু শেয়ারহোল্ডাররা জেনে-শুনে, স্বেচ্ছায় মালিক হওয়ার জন্য শেয়ার কিনেছেন। তাঁরা বাজারদর বুঝেই বিনিয়োগ করেছেন।’
সাংবাদিকরা উল্লেখ করেন, ২০২৪ সালের ৫ আগস্টের আগের আর্থিক প্রতিবেদনে ব্যাংকগুলো মুনাফা দেখিয়েছিল, যা দেখে সাধারণ মানুষ বিনিয়োগ করেছেন। জবাবে ড. সালেহউদ্দিন বলেন, ‘সেটাই আমরা দেখছি। ওই প্রতিবেদনগুলো এবং শেয়ার কেনার প্রেক্ষাপট পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। এরপর দেখা যাবে কী করা যায়।’
ভুল বা বিভ্রান্তিকর আর্থিক প্রতিবেদন প্রস্তুতকারী অডিটরদের বিষয়ে কঠোর হওয়ার ইঙ্গিত দিয়ে অর্থ উপদেষ্টা বলেন, ‘৫ আগস্টের আগে যারা এসব প্রতিবেদন নিরীক্ষা করেছেন, তাঁদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি প্রক্রিয়াধীন আছে। তবে এখনই সব কথা বলা যাবে না।’

.png)

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট হয়েছে। বুধবার (২৪ জুন) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মহসীন রশিদ রিটটি করেন। এতে আইন সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।
৪ মিনিট আগে
প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে রাজধানী থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ২৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৪ জুন) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
১১ মিনিট আগে
চীনের দালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) প্ল্যানারি সেশনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার চীনের স্থানীয় সময় সকাল ৯টায় লিয়াওনিং প্রদেশের দালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে 'বিস্তৃত পরিসরে উদ্ভাবন' শীর্ষক এই সেশন শুরু হয়।
২ ঘণ্টা আগে
শ্রম আইন লঙ্ঘনের মামলায় নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম শুভ্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৪ জুন) সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীর বনানীর একটি বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তেজগাঁও শিল্পাঞ্চল থানা থেকে সকালেই তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে