ছুটির দিনে কিউআর হিসাব খুলছে সোনালী ব্যাংক, জানেন না গ্রাহকজামালপুরে গ্রাহকের অনুমতি ছাড়া ‘বাংলা কিউআর’ হিসাব খোলার অভিযোগ উঠেছে সোনালী ব্যাংকের বিরুদ্ধে। সংখ্যা বৃদ্ধির জন্য নিয়ম ভেঙে সঞ্চয়ী হিসাব ধারীদেরও বাংলা কিউআরে যুক্ত করা হচ্ছে।২৩ আগস্ট ২০২৬
অফিস সহকারীর বাসায় সরকারি ত্রাণ, অভিযোগ যাচ্ছে দুদকেফেনীর ফুলগাজীতে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয়ের সাবেক অফিস সহকারীর বাসা থেকে সরকারি ত্রাণসামগ্রী উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় অফিস সহকারী আবদুল বাকেরের (৬৫) বিরুদ্ধে লিখিত অভিযোগ করা হয়েছে। অভিযোগটি দুর্নীতি দমন কমিশনের (দুদক) কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।১৩ আগস্ট ২০২৬
লক্ষ্মীপুরে ভাতার আশ্বাসে টাকা আদায়, বিএনপির সভাপতি-সম্পাদককে অব্যাহতিলক্ষ্মীপুরের রামগঞ্জে একটি মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমকে সরকারি ভাতা পাইয়ে দেওয়ার কথা বলে টাকা আদায়ের অভিযোগ পাওয়া গেছে। পরে এর সত্যতা পাওয়ায় ওয়ার্ড বিএনপির দুই নেতাকে স্থায়ীভাবে অব্যাহতি দিয়েছে দল। উপজেলার দরবেশপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। শনিবার ইউনিয়ন বিএনপি সভাপতি এ তথ্য জানান।০৮ আগস্ট ২০২৬
জাবিতে সুপারিশ ছাড়া পদোন্নতি, আটকে গেল আপত্তিতেজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) পদোন্নতি বোর্ডের সুপারিশ ছাড়াই প্রশাসনিক কর্মকর্তা পদে এক কর্মচারীর নাম রেজুলেশনে যুক্ত করার চেষ্টা হয়েছে। এ ঘটনায় ডেপুটি রেজিস্ট্রার আলেয়া ফেরদৌসীর বিরুদ্ধে রেজুলেশন পরিবর্তনের অভিযোগ উঠেছে।০৭ আগস্ট ২০২৬
বাফার গুদাম নির্মাণে পদে পদে অনিয়ম, ‘দায়মুক্তি’ জড়িতদেরক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে ২০১৮ সালে ৩৪ জেলায় সার সংরক্ষণের জন্য ৩৪টি বাফার গুদাম নির্মাণের প্রকল্প নেওয়া হয়েছিল। আড়াই হাজার কোটি টাকার এই প্রকল্পের পদে পদে অনিয়মের অভিযোগ উঠেছে। অন্তর্বর্তী সরকারের বিদায়ের পরও এসব অভিযোগের সুরাহা হয়নি।০২ আগস্ট ২০২৬
হালনাগাদ লাইসেন্স না থাকায় শরীয়তপুরে ২ ক্লিনিক বন্ধলাইসেন্স হালনাগাদ না থাকাসহ নানা অনিয়মের অভিযোগে শরীয়তপুরের ভেদরগঞ্জে দুটি বেসরকারি ক্লিনিক বন্ধ করে দিয়েছে স্বাস্থ্য বিভাগ। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের নির্দেশের পর এ পদক্ষেপ নেওয়া হয়।০২ আগস্ট ২০২৬
হবিগঞ্জে নাসীরুদ্দীন-সারজিসসহ ৯ জনের বিরুদ্ধে ছাত্রদলের অভিযোগহবিগঞ্জ শহরে ছাত্রদলের ওপর হামলার ঘটনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ নয়জনের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে ছাত্রদল।৩১ জুলাই ২০২৬
নাটোরে ৪০০ শালিক হত্যা, ৪ জনের বিরুদ্ধে ১০ লাখ টাকা ক্ষতির অভিযোগনাটোরের নলডাঙ্গায় ফাঁদ পেতে প্রায় ৪০০ শালিক ধরার পর হত্যার ঘটনায় চার ব্যক্তির বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছে বন বিভাগ। এ ঘটনায় পরিবেশের প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। রোববার রাতে রাজশাহী সামাজিক বন বিভাগের এক কর্মকর্তা বন্য প্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে এই অভিযোগ করেন।২৭ জুলাই ২০২৬
শাপলা চত্বর হত্যা: হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে চার্জশিট, গ্রেপ্তারে পরোয়ানারাজধানীর মতিঝিল শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের কর্মসূচি ঘিরে হত্যাকাণ্ডের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) আমলে নেওয়া হয়েছে।২৭ জুলাই ২০২৬
ট্রাম্পের ফোনে বদলাল আইন, ফিফার বিরুদ্ধে অভিযোগ করবে নরওয়েযুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফোলারিন বালোগানের লাল কার্ড ও ম্যাচ নিষেধাজ্ঞা স্থগিতের ঘটনায় বিশ্ব ফুটবলে বিতর্ক থামছে না। এ ঘটনায় ফুটবলের নিয়ম ভঙ্গের অভিযোগ তুলে আন্তর্জাতিক ফুটবল সংস্থার (ফিফা) বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগের সিদ্ধান্ত নিয়েছে নরওয়েজিয়ান ফুটবল ফেডারেশন (এনএফএফ)।২৩ জুলাই ২০২৬
বিশ্বকাপে ম্যাচ পাতানোর অভিযোগ, তদন্ত শেষে যা জানাল ফিফাবিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে ম্যাচ পাতানোর অভিযোগ নতুন নয়। এবারও এমন অভিযোগ উঠেছিল। বিষয়টিকে গুরুত্ব দিয়ে তদন্ত করে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। তবে তদন্ত শেষে তারা জানিয়েছে, টুর্নামেন্টের কোনো ম্যাচে বেটিং বা ম্যাচের ফল প্রভাবিত করার মতো কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া যায়নি।২৩ জুলাই ২০২৬