মোহাম্মদপুরে হত্যাযজ্ঞ
স্ট্রিম প্রতিবেদক

চব্বিশের গণঅভ্যুত্থান চলাকালে রাজধানীর মোহাম্মদপুরে হত্যাযজ্ঞ ও মানবতাবিরোধী অপরাধের দায়ে ২৮ জনের বিরুদ্ধে ফরমাল চার্জ বা আনুষ্ঠানিক অভিযোগ দিয়েছে প্রসিকিউশন। তাদের মধ্যে রয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস।
রোববার (১৮ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর রেজিস্ট্রারের দপ্তরে অভিযোগপত্রটি জমা দেওয়া হয়। তদন্ত সংস্থার প্রতিবেদনের ভিত্তিতে প্রসিকিউশন টিম দালিলিক প্রমাণসহ এই অভিযোগ জমা দেয়।
প্রসিকিউটর গাজী এমএইচ তামিম বলেন, ‘জুলাই-আগস্টে মোহাম্মদপুরে মানবতাবিরোধী অপরাধের মামলায় ২৮ জনের বিরুদ্ধে ফরমাল চার্জ দাখিল করা হয়েছে। এ বিষয়ে আজই ট্রাইব্যুনালে শুনানি হওয়ার কথা রয়েছে।’
আইনি প্রক্রিয়া অনুযায়ী, প্রসিকিউশন ফরমাল চার্জ দেওয়ার পর তা আমলে নেওয়া হবে কি না, সে বিষয়ে ট্রাইব্যুনাল শুনানি গ্রহণ করেন। আদালত অভিযোগ আমলে নিলে পরবর্তী ধাপে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের তারিখ দেওয়া হয়।

ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি বাংলাদেশের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
৩ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যস্ত দিন কাটাবেন তারেক রহমান। এ দিন তিনি জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত, মন্ত্রিসভার বৈঠক ও সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন।
৪ ঘণ্টা আগে
শপথ গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারত, ভুটান, পাকিস্তান ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা সৌজন্য সাক্ষাৎ করেছেন। তাঁরা নতুন সরকারকে অভিনন্দন জানিয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
৪ ঘণ্টা আগে
দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) তাঁর নেতৃত্বে মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে ৫০ নেতা শপথ নেন। এরপর মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, পিএস-এপিএস নিয়োগ করা হয়।
৪ ঘণ্টা আগে