নির্বাচনী গুজব প্রতিরোধে তথ্য কর্মকর্তাদের সক্রিয় হওয়ার নির্দেশত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে গুজব প্রতিরোধ এবং জনসচেতনতা বৃদ্ধির তাগিদ দিয়েছেন তথ্য সচিব মাহবুবা ফারজানা। এ লক্ষ্যে তিনি জেলা তথ্য কর্মকর্তাদের আরও সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালনের পরামর্শ দিয়েছেন।
চট্টগ্রামের পারিবারিক বিরোধের ভিডিওকে সংঘবদ্ধ ধর্ষণ দাবিতে অপপ্রচারসম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও এবং কিছু স্থিরচিত্র ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। এতে দাবি করা হয়েছে , এক তরুণীর বাবা আওয়ামী লীগের সমর্থক হওয়ার অপরাধে ছাত্রশিবিরের কর্মীরা তাকে তুলে নিয়ে গিয়ে তিন দিন ধরে সংঘবদ্ধভাবে ধর্ষণ করেছে এবং মুমূর্ষু অবস্থায় রাস্তায় ফেলে গেছে।
নির্বাচনে ভুয়া তথ্য মোকাবিলায় জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টাআসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে ভুয়া তথ্য ও অপপ্রচার মোকাবিলায় জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (১৩ জানুয়ারি) জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্কের সঙ্গে টেলিফোনে আলাপকালে তিনি এ অনুরোধ জানান।
নির্বাচনকালীন অপতথ্য রোধে সত্য ও যাচাইকৃত সংবাদ পরিবেশন করতে হবে: রিজওয়ানা হাসানতথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, নির্বাচনের সময়ে প্রোপাগান্ডা, অপতথ্য ও ভুল তথ্য মোকাবিলায় গণমাধ্যমকে অবশ্যই সত্য ও যাচাইকৃত তথ্য উপস্থাপন করতে হবে। বিভ্রান্তিকর তথ্যের কারণে যেন নির্বাচন ও গণতান্ত্রিক প্রক্রিয়া প্রভাবিত না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
গুজব ও অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকে কঠোর হওয়ার আহ্বান তথ্য উপদেষ্টারগুজব ও অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকে শক্ত অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোঃ মাহফুজ আলম। তিনি বলেছেন, বিগত ১৫ বছরে অপতথ্যের ব্যাপকতায় গণমাধ্যমের ওপর জনগণের যে আস্থাহীনতা তৈরি হয়েছে, তা দূর করে বিশ্বাসযোগ্যতা ফিরিয়ে আনতে হবে।
‘ভুয়া তথ্য, গুজব ও বিভ্রান্তি’ প্রতিরোধে এনসিএসএ’র বিশেষ সেলের কার্যক্রম শুরু‘ভুয়া তথ্য, বিভ্রান্তিকর কনটেন্ট ও গুজব’ প্রতিরোধে আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত একটি বিশেষ সেল গঠন করেছে জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি (এনসিএসএ)।
ডিসমিসল্যাবের বিশ্লেষণঅনলাইনে ভুয়া তথ্যের দুই–তৃতীয়াংশই এখন রাজনৈতিকআসন্ন ফেব্রুয়ারি মাসের জাতীয় নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশে অনলাইনভিত্তিক প্লাটফর্মগুলোতে রাজনৈতিক অপপ্রচার আশঙ্কাজনকভাবে বেড়েছে। চলতি বছরের প্রথম ছয় মাসে যেখানে যাচাইকৃত মোট ভুয়া তথ্যের অর্ধেকেরও কম ছিল রাজনৈতিক, সেখানে জুলাই থেকে সেপ্টেম্বর—এই তিন মাসে সেই হার বেড়ে দাঁড়িয়েছে প্রায় দুই-তৃতীয়াংশে (
ফটোকার্ড সাংবাদিকতা কি জার্নালিজম থেকে ভাইরালিজমের পথেবাংলাদেশের সংবাদমাধ্যমে ফটোকার্ড সাংবাদিকতা জনপ্রিয় হচ্ছে। দ্রুত তথ্য দিতে ভিজ্যুয়াল কনটেন্ট ব্যবহৃত হচ্ছে। তবে যাচাইহীন, চটকদার ফটোকার্ড বিভ্রান্তি ছড়াচ্ছে। বিশ্বস্ততা রক্ষায় তথ্য যাচাই, নৈতিকতা ও ডিজিটাল সাক্ষরতা জরুরি।