স্ট্রিম ডেস্ক

তথ্যের প্রাচুর্য নয়, বরং সত্যের অভাবই এই সময়ের গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতার জন্য বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা। তাঁরা বলেন, অপতথ্য রুখতে এখন মিডিয়া লিটারেসি প্রয়োজন।
সোমবার (২ ফেব্রুয়ারি) নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ‘ভুল তথ্য ও বিভ্রান্তিকর তথ্যের যুগে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক এক সংলাপে বক্তারা এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবদুল হান্নান চৌধুরী বলেন, সত্যের সাথে মিথ্যা মিশিয়ে তথ্য প্রচার সমাজের জন্য বড় ঝুঁকি। এই সংকট মোকাবিলায় বিশ্ববিদ্যালয়গুলোকে দক্ষ পেশাজীবী তৈরিতে এগিয়ে আসতে হবে।
সংলাপে ড. এস এম রেজওয়ান উল আলম একাডেমিক বিশ্লেষণে মিডিয়া লিটারেসির প্রয়োজনীয়তা তুলে ধরে বলেন, সরকার ও জনগণের আস্থা ফেরাতে সুশীল সমাজসহ সবার সম্মিলিত অংশগ্রহণ জরুরি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. সাইফুল হক ভুল তথ্য শনাক্তে ডিজিটাল ফরেনসিক ল্যাব স্থাপনের ওপর জোর দেন। সাবেক সাংবাদিক শাহেদ আলম সাংবাদিকতার নৈতিক ভিত্তিগুলো অ্যাক্টিভিজমে নিয়ে আসার এবং তথ্যের সত্যতা যাচাইয়ের আহ্বান জানান।
অনুষ্ঠানের বিশেষ অতিথি জোবায়ের বাবু কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক বিভ্রান্তিমূলক ভিডিও ও অডিও টেম্পারিং থেকে বাঁচতে সরকারের পক্ষ থেকে ফ্যাক্ট চেক সেবা বাড়ানোর তাগিদ দেন।
অনুষ্ঠানের স্বাগত বক্তব্যে অধ্যাপক বুলবুল সিদ্দিকী বলেন, ডিজিটাল প্ল্যাটফর্মে মিসইনফরমেশন ও ডিসইনফরমেশন কেবল বিভ্রান্তি ছড়াচ্ছে না, বরং সামাজিক আস্থাকে দুর্বল ও বিভাজনকে তীব্র করছে।

.png)

চীনের দালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) প্ল্যানারি সেশনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার চীনের স্থানীয় সময় সকাল ৯টায় লিয়াওনিং প্রদেশের দালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে 'বিস্তৃত পরিসরে উদ্ভাবন' শীর্ষক এই সেশন শুরু হয়।
১ ঘণ্টা আগে
শ্রম আইন লঙ্ঘনের মামলায় নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম শুভ্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৪ জুন) সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীর বনানীর একটি বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তেজগাঁও শিল্পাঞ্চল থানা থেকে সকালেই তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
নওগাঁর সাপাহার সীমান্ত দিয়ে এবার নারী-শিশুসহ ৯ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা (পুশইন) করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বাধায় তারা ঢুকতে পারেনি। বিএসএফও না নেওয়ায় দলটি সীমান্তে শূন্যরেখায় অবস্থান করছে।
২ ঘণ্টা আগে
বর্তমানে নওগাঁর বাজারে স্বর্ণা-৫ ধান বিক্রি হচ্ছে প্রতি মণ ১ হাজার ২০০ টাকা দামে। তুলসিরামপুর গ্রামের কৃষক হামিদুর রহমান বলেন, ‘২২ মণ ধান বিক্রি করে পেয়েছি ২৬ হাজার ৬২০ টাকা। কিন্তু বিঘাপ্রতি উৎপাদন খরচ পড়েছে ১৮ থেকে ২০ হাজার টাকা। এত অল্প লাভে কিভাবে সংসার চালাবো, কিভাবে ফের আবাদ করবো?'
৩ ঘণ্টা আগে