প্রস্তাবিত শ্রম আইন২০ জনেই ট্রেড ইউনিয়ন করার প্রস্তাব, বাড়ছে মাতৃত্বকালীন ছুটিবাংলাদেশ শ্রম আইন সংশোধনের মধ্যে দিয়ে ট্রেড ইউনিয়ন গঠনের প্রক্রিয়া সহজ করার উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমান আইনে কারখানার মোট শ্রমিকের অন্তত ২০ শতাংশের সমর্থন প্রয়োজন হলেও নতুন আইনের প্রস্তাবে বলা হয়েছে শুধু ২০ জন শ্রমিক একত্র হলেই ট্রেড ইউনিয়ন গঠন করা যাবে।
মালয়েশিয়ায় জঙ্গি দলের সদস্য সন্দেহে ৩৬ বাংলাদেশি শ্রমিক আটকমালয়েশিয়া পুলিশের স্পেশাল ব্রাঞ্চ কাউন্টার টেররিজম ডিভিশন জানিয়েছে, আটক ৩৬ জনের মধ্যে পাঁচজনের বিরুদ্ধে মামলা হয়েছে। এ ছাড়া ইমিগ্রেশনে হস্তান্তর করা হয়েছে ১৫ জনকে। বাকি ১৬ জনের বিরুদ্ধে তদন্ত চলছে।
যশোরে ভবনের ঝুল-বারান্দা ধসনির্মাণের ত্রুটি আমলে নেয়নি ঠিকাদার, ২ প্রকৌশলীসহ নিহত ৩যশোর শহরে নির্মাণাধীন একটি বহুতল ভবনের ঝুল-বারান্দা ধসে দুজন প্রকৌশলীসহ তিনজনের মৃত্যু হয়েছে। এতে ভবনের নির্মাণকাজের মান নিয়ে প্রশ্ন উঠেছে। ভবনটি নির্মাণ ঝুঁকির বিষয়ে জানালেও ঠিকাদার আমলে নেয়নি বলে অভিযোগ উঠেছে।
কেন বারবার বেধড়ক পিটুনিতে মরে যায় আমাদের ‘হৃদয়’আইন ও সালিশ কেন্দ্রের (আসক) পরিসংখ্যান বলছে, ২০২৪ সালের আগস্ট থেকে চলতি বছরের মে মাস পর্যন্ত, দশ মাসে এমন হত্যাকাণ্ডের শিকার হয়েছেন ৩২৯ জন মানুষ।
‘ওরা হৃদয়ের মরদেহ গুম করার চেষ্টা করেছিল’, অভিযোগ স্বজনদেরগত শুক্রবার (২৭ জুন) মধ্যরাতে গাজীপুরের কোনাবাড়ীর গ্রিনল্যান্ড লিমিটেড ফ্যাক্টরিতে মো. হৃদয় নামের এক তরুণকে ‘চোর সন্দেহে’ পিটিয়ে হত্যার অভিযোগ ওঠে। তাঁকে নির্যাতনের সময় ধারণ করা ভিডিও এবং ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়।
বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ শ্রমিকদেরবকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বিএইচআইএস পোশাক কারখানার প্রায় এক হাজার তিনশ শ্রমিক। ১৭ মে শনিবার গাজীপুরের টঙ্গীর দত্তপাড়া এলাকায় সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত সড়ক অবরোধ করেন তাঁরা। এরপর আইনশৃঙ্খলা রক্ষাকারী