স্ট্রিম ডেস্ক

জঙ্গি দলের সদস্য সন্দেহে মালয়েশিয়ায় ৩৬ বাংলাদেশি শ্রমিককে আটক করা হয়েছে। গত ২৮ এপ্রিল থেকে ২১ জুন পর্যন্ত তিন ধাপে পরিচালিত অভিযানে জোহর ও সেলাঙ্গর এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। মালয়েশিয়া পুলিশের বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম দ্য স্টার।
মালয়েশিয়া পুলিশের স্পেশাল ব্রাঞ্চ কাউন্টার টেররিজম ডিভিশন জানিয়েছে, আটক ৩৬ জনের মধ্যে পাঁচজনের বিরুদ্ধে মামলা হয়েছে। এ ছাড়া ইমিগ্রেশনে হস্তান্তর করা হয়েছে ১৫ জনকে। বাকি ১৬ জনের বিরুদ্ধে তদন্ত চলছে।
কাউন্টার টেররিজম ডিভিশন আরও বলেছে, আটক বাংলাদেশিদের সঙ্গে অন্য কোনো দেশের আইএস (ইসলামিক স্টেট) শাখার যোগাযোগ রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।
চলমান তদন্ত থেকে জানা গেছে, বাংলাদেশ ও সিরিয়ার আইএস শাখায় অর্থ সহায়তা দেওয়ার চেষ্টা করছিল জিএমআরবি (গেরাকান মিলিটান র্যাডিক্যাল বাংলাদেশ) নামের এই ‘বাংলাদেশি জঙ্গি’ সংগঠনটি।
তবে এই সংগঠনের সঙ্গে কোনো মালয়েশিয়ান নাগরিকের সংশ্লিষ্টতা নেই বলে দাবি করেছে কাউন্টার টেররিজম ডিভিশন। পুলিশ বলছে, মালয়েশিয়ায় কোনো সন্ত্রাসী হামলার পরিকল্পনা তাঁদের ছিল না বলে জানা গেছে।
দ্য স্টারের প্রতিবেদনে বলা হয়েছে, হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মাধ্যমে মালয়শিয়ার অভিবাসী বাংলাদেশি শ্রমিকদের তথ্য যাচাই-বাছাই করে সদস্য সংগ্রহ ও আইএস মতাদর্শ প্রচার করা হয়েছে।
মালয়েশিয়ার পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) দাতুক সেরি মোহাম্মদ খালিদ ইসমাইল বলেন, ‘তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রায় ১০০ থেকে ১৫০ জন সদস্য ছিল। আমরা অন্যান্য দেশের গোয়েন্দা সংস্থা এবং ইন্টারপোলের সঙ্গে মিলে এই সন্ত্রাসী নেটওয়ার্কটিকে উন্মুক্ত করার কাজ করেছি।’

পবিত্র রমজান শুরুর আগেই মুসলিমদের প্রথম কিবলা আল-আকসা মসজিদের ইমাম শায়খ মোহাম্মদ আল-আব্বাসিকে আটক করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মসজিদের প্রাঙ্গণ থেকে তাঁকে আটক করা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে।
২০ মিনিট আগে
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথটি পুরোপুরি চালু হয়েছে কিনা, তা তেহরান স্পষ্ট করেনি।
১ ঘণ্টা আগে
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লাহ আলী খামেনি বলেছেন, গত ৪৭ বছরেও ইসলামী প্রজাতন্ত্র ইরানকে ধ্বংস করতে পারেনি যুক্তরাষ্ট্র। ভবিষ্যতেও পারবে না।
২০ ঘণ্টা আগে
ভারতের কর্ণাটকে ইসরায়েলি এক নারীসহ দুই পর্যটককে দলবদ্ধ ধর্ষণ ও এক পুরুষকে হত্যার দায়ে তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
২ দিন আগে