স্ট্রিম প্রতিবেদক

রাজধানীর ঢাকা কলেজ ও ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। টানা তিন ঘণ্টা ধরে চলা এই সংঘর্ষে পুলিশসহ আহত হয়েছেন অন্তত ১০ জন। তবে এই সংঘর্ষের কারণ জানেন না শিক্ষার্থীরা।
আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) বেলা ১১টার দিকে সংঘর্ষ শুরু হয়।
সরেজমিনে দেখা গেছে, সায়েন্সল্যাব মোড় এলাকা আটকে দিয়ে অবস্থান নেয় দুই পক্ষের শিক্ষার্থীরা। ইটপাটকেল, লাঠি হাতে থেমে থেমে সংঘর্ষে জড়ান তাঁরা। তাঁদের থামানোর চেষ্টা করে আহত হন কয়েকজন পুলিশ সদস্য। পরে সাউন্ড গ্রেনেড ছুড়ে দুই পক্ষকে শান্ত করে পুলিশ। তবে বেলা সাড়ে তিনটার সময়ও দুই কলেজের সামনে ব্যাপাক পুলিশ মোতায়েন করা ছিল।
সংঘর্ষ চলাকালে বন্ধ হয়ে যায় সায়েন্সল্যাব মোড়ের যান চলাচল। ফলে নিউমার্কেট, জিগাতলা, কাঁটাবন ও ধানমন্ডি এলাকায় তীব্র যানজট তৈরি হয়। বিপাকে পড়েন অনেক যাত্রী। পরে বেলা তিনটার দিকে যানচলাচল স্বাভাবিক করে পুলিশ।
তবে দুই কলেজের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়নি সংঘর্ষের কারণ। পাল্টাপাল্টি অভিযোগ করলেও কারণ জানাতে পারেননি কেউ। এক পক্ষ বলছে ঢাকা কলেজ আগে হামলা করেছে। আরেক পক্ষ বলছে সিটি কলেজ আগে তাঁদের মেরেছে।

ঢাকা সিটি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী তাহসিন বেলা আড়াইটার দিকে স্ট্রিমকে বলেন, ‘সংঘর্ষের কারণ এখনো জানতে পারি নাই। তবে আমি আহত হয়েছি। নারায়ণগঞ্জ থেকে মৌমিতা বাসে চড়ে আমি কলেজে আসছিলাম। দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা কলেজের সামনে পৌঁছলে ঢাকা কলেজের কয়েকজন বাসে উঠে চেক করা শুরু করে। তাদের উপস্থিতি টের পেয়ে আমি আইডি কার্ড খুলে রাখি। বাসের পেছন দিকে সিটি কলেজের আরেকজন শিক্ষার্থী ছিল। তারা প্রথমে তাঁকে মারধর করে বাস থেকে নামিয়ে নিয়ে যায়। পরে আমাকে মারধর করে।’
এ সময় তিনি নিজের ছেঁড়া ইউনিফর্ম দেখাতে থাকেন।
ঢাকা সিটি কলেজের দ্বাদশ শ্রেণির আরেক শিক্ষার্থী সাদিক জিম স্ট্রিমকে বলেন, এই ঝামেলাটা আরও দুদিন আগে থেকে শুরু হইছে। ঢাকা কলেজের সামনে আমাদের পাঁচজন ভাইকে ওরা প্রথমে মারে। আমরা কিছু বলি নাই। আজকে সকালে আবার একই ঘটনা ঘটে। বাটা সিগন্যালে রমজান বাসের ভিতর ঢুকে আমাদের কয়েকজনের আইডি কার্ড, ব্যাগ রেখে দিছে তারা৷ মেরে আহত করছে। পরে আমরা রাস্তায় নেমে আসি।’
‘সংঘর্ষের কারণ এখনো জানতে পারি নাই। তবে আমি আহত হয়েছি।’ তাহসিন, দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী, ঢাকা সিটি কলেজ
সাদিক আরও বলেন, ‘আমাদের কলেজের পাঁচজনের বেশি আহত হয়েছে। একজনকে ছুরিকাঘাত করা হয়েছে। আরেকজনে মুখ ইট দিয়ে থেঁতলে দেওয়া হয়েছে।’
নাম প্রকাশ না করার শর্তে ঢাকা কলেজের একাদশ শ্রেণির এক শিক্ষার্থী স্ট্রিমকে বলেন, ‘ওরা সুযোগ পেলেই আমাদের ওপর হামলা করে। আজকে আমাদের একটা বাস ওরা নিয়া যাইতে চাইছিল। আজকেও একই ঘটনা ঘটেছে।’ তবে আজকের সংঘর্ষের কারণ জানাতে পারেননি তিনি।
ঢাকা কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ফিরোজ স্ট্রিমকে বলেন, ‘সিটি কলেজের আশপাশে যেতে পারি না আমরা। ধানমন্ডি ঘুরতে বা হাঁটতে গেলেও হামলার শিকার হতে হয়। তাই আজকে আমরা রাস্তায় নেমে এসেছি।’
সংঘর্ষ চলাকালে সিটি কলেজের পক্ষ নেয় আইডিয়াল কলেজের অনেক শিক্ষার্থী। নাম প্রকাশ না করার শর্তে সিটি কলেজের এক শিক্ষার্থী বলেন, ‘ঢাকা কলেজের পোলাপান আইডিয়াল কলেজের কয়েকজনকেও মারছে। পরে ওরা আমাদের সাথে যুক্ত হইছে। তা ছাড়া আইডিয়াল-সিটি তো আগে থেকেই ভাই ভাই।’
আগামী রোববার আবার সংঘর্ষ হবে পারে বলেও জানান এই শিক্ষার্থী। তিনি বলেন, ‘ঢাকা কলেজ-সিটি কলেজের গ্যাঞ্জাম বহু পুরাতন। আজকে ঢাকা কলেজের পোলাপান যেই কাজটা করল, এইটা ঠিক করে নাই। আমরা ছাড় দিব না। রোববার দেখে নিব।’
তবে একটি কোচিং সেন্টারে বসাকে কেন্দ্র করে দুই কলেজের শিক্ষার্থীরা বৃহস্পতিবার সংঘর্ষে জড়ান বলে জানিয়েছে পুলিশ। নিউমার্কেট থানার ওসি এ কে এম মাহফুজুল হক স্ট্রিমকে বলেন, ‘উদ্ভাস নামের একটি কোচিংয়ে এই দুই কলেজের শিক্ষার্থীই ক্লাস করেন। সেখানে গত মঙ্গলবার বসার জায়গা নিয়ে তাঁদের মধ্যে কথাকাটাকাটি হয়। তারপর ধানমন্ডির কিছু জায়গায় সিটি কলেজের ছেলেরা ঢাকা কলেজের ছেলেদের ধমকাধমকি করে। এর জের ধরে আজকের এই সংঘর্ষে জড়ায় শিক্ষার্থীরা।
ওসি বলেন, ‘সংঘর্ষের সময় শিক্ষার্থীরা পুলিশের ওপরও ইটপাটকেল নিক্ষেপ করেছে। এতে চারজন পুলিশ আহত হয়েছে। আর সিটি কলেজের ৪ জন এবং ঢাকা কলেজের ২ জন আহত হয়েছেন।’

ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি বাংলাদেশের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
৩ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যস্ত দিন কাটাবেন তারেক রহমান। এ দিন তিনি জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত, মন্ত্রিসভার বৈঠক ও সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন।
৪ ঘণ্টা আগে
শপথ গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারত, ভুটান, পাকিস্তান ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা সৌজন্য সাক্ষাৎ করেছেন। তাঁরা নতুন সরকারকে অভিনন্দন জানিয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
৪ ঘণ্টা আগে
দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) তাঁর নেতৃত্বে মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে ৫০ নেতা শপথ নেন। এরপর মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, পিএস-এপিএস নিয়োগ করা হয়।
৫ ঘণ্টা আগে