খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চাইলেন প্রধান উপদেষ্টাসাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনবারের এই সাবেক প্রধানমন্ত্রীর আশু রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনা করে তিনি দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন।
বাউলদের ওপর হামলায় জড়িতরা দ্রুত গ্রেপ্তার হবেন: প্রেস সচিববিভিন্ন স্থানে বাউলশিল্পীদের ওপর হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন তাঁর প্রেসসচিব শফিকুল আলম। তিনি বলেন, যারা বাউলদের ওপর হামলা করেছে, তাদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশও এ বিষয়ে দ্রুতগতিতে কাজ করছে।
কড়াইল বস্তিতে আগুনের ঘটনায় প্রধান উপদেষ্টার উদ্বেগ ও সমবেদনারাজধানীর কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে বিপুলসংখ্যক ঘর পুড়ে বহু পরিবার নিঃস্ব হয়ে পড়ার ঘটনায় গভীর উদ্বেগ ও সমবেদনা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
ভূমিকম্প /টাস্কফোর্স গঠনের নির্দেশ প্রধান উপদেষ্টারভূমিকম্প মোকাবিলায় সরকার হাত গুটিয়ে বসে থাকবে না, তবে কোনো অবৈজ্ঞানিক পদক্ষেপও নেবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। পরিস্থিতি মোকাবিলায় তিনি দ্রুততম সময়ের মধ্যে বিশেষজ্ঞদের লিখিত পরামর্শ চেয়েছেন ও সে অনুযায়ী সরকারি-বেসরকারি বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি শক্তিশালী টাস্কফোর্স
বাংলাদেশের নির্বাচন ও গণতান্ত্রিক রূপান্তরে পাশে থাকার আশ্বাস কমনওয়েলথ মহাসচিবেরআসন্ন ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন ও নির্বাচন-পরবর্তী গণতান্ত্রিক রূপান্তরে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দিয়েছেন কমনওয়েলথ মহাসচিব শার্লি আয়োরকর বচওয়ে। তিনি বলেন, ‘কমনওয়েলথ বাংলাদেশের নির্বাচন ও নির্বাচন-পরবর্তী গণতান্ত্রিক রূপান্তরের ক্ষেত্রে পাশে থাকবে।
গণভোটের ব্যালটে জুলাই সনদের চার প্রস্তাবআসন্ন গণভোটে ব্যালটে যুক্ত হচ্ছে ‘জুলাই সনদে’ উল্লেখ থাকা রাজনৈতিক সংস্কার সম্পর্কিত চারটি প্রশ্ন। ভোটাররা গণভোটের দিন এই চারটি বিষয়ের ওপর একটিমাত্র প্রশ্নে ‘হ্যাঁ’ বা ‘না’ ভোট দিয়ে মতামত জানাবেন।
প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে কমনওয়েলথ মহাসচিবের বৈঠকপ্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে কমনওয়েলথ মহাসচিব শার্লি বোচওয়ে বৈঠকে বসেছেন।
ভুটানের প্রধানমন্ত্রীর সম্মানে প্রধান উপদেষ্টার নৌশভোজপ্রধান উপদেষ্টা তোবগেকে ‘একজন নিবেদিত নেতা’ এবং ‘বিশ্বদৃষ্টিকোণসম্পন্ন’ হিসেবে প্রশংসা করে বলেন, ‘সমগ্র ভুটান বাংলাদেশে চমৎকার বন্ধু।’ তিনি স্মরণ করেন, বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া ভুটানের ঐতিহাসিক সিদ্ধান্ত ছিল এবং এটি আজও একটি ‘চিরন্তন সংহতির নিদর্শন’।
ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনাভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে দুই দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় পৌঁছেছেন, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান।
সশস্ত্র বাহিনী দিবসে প্রধান উপদেষ্টার শ্রদ্ধাসশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন এবং ভিজিটর বইতে সাক্ষর করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
জাতীয় স্মৃতিসৌধে ভুটানের প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনসাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। এর আগে আজ শনিবার (২২ নভেম্বর) সকাল সোয়া ৮টায় তাঁকে বহন করা বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।
ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, লালগালিচায় অভ্যর্থনাদুই দিনের রাষ্ট্রীয় সফরে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে ঢাকায় পৌঁছেছেন। আজ শনিবার (২২ নভেম্বর) সকাল সোয়া ৮টায় তাঁকে বহন করা বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য নিশ্চিত করেছে।
নির্বাচনে সশস্ত্র বাহিনীকে পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান উপদেষ্টারনির্বিঘ্ন ও উৎসবমুখ নির্বাচন আয়োজনে সশস্ত্র বাহিনীর সদস্যদেরকে দক্ষতা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
সেনাকুঞ্জে প্রধান উপদেষ্টার সঙ্গে খালেদা জিয়ার সৌজন্য সাক্ষাৎপ্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ শুক্রবার সেনাকুঞ্জে তাঁদের মধ্যে এ বৈঠক হয়।
মুক্তিযোদ্ধাদের স্বপ্নের শোষণমুক্ত রাষ্ট্র গড়তে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধান উপদেষ্টাপ্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, সরকার মুক্তিযোদ্ধাদের স্বপ্ন অনুযায়ী একটি বৈষম্যহীন, শোষণমুক্ত ও জনকল্যাণমূলক রাষ্ট্র গঠনে অঙ্গীকারবদ্ধ। তিনি বলেন, ‘মুক্তিযোদ্ধারা যে স্বপ্ন নিয়ে দেশকে স্বাধীন করেছিলেন—এক
ভূমিকম্পের ক্ষয়ক্ষতি নিরূপনে প্রধান উপদেষ্টার নির্দেশদেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হওয়ার ঘটনায় জনমনের উদ্বেগ ও আতঙ্ক সম্পর্কে সরকার অবগত। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং সংশ্লিষ্ট সব দপ্তরকে মাঠপর্যায়ে নেমে সম্ভাব্য ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশ দেওয়া হয়েছে।
সশস্ত্র বাহিনী দিবসে প্রধান উপদেষ্টার শ্রদ্ধা, সেনাকুঞ্জে যাবেন খালেদা জিয়াযথাযথ মর্যাদার মধ্য দিয়ে আজ শুক্রবার (২১ নভেম্বর) সশস্ত্র বাহিনী দিবস পালিত হচ্ছে। দিবসটি উপলক্ষে আজ সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে মহান স্বাধীনতাযুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।