কপ-৩০ কেন গুরুত্বপূর্ণ: বৈশ্বিক দৃষ্টিকোণ ও বাংলাদেশের বাস্তবতাজলবায়ু পরিবর্তন এখন আর কোনো অনুমাননির্ভর ভবিষ্যৎ সমস্যা বা বৈজ্ঞানিক বিতর্কের বিষয় নয়; বরং এটি বাস্তব এবং চলমান বৈশ্বিক বিপর্যয়। এটি প্রতিনিয়ত মানবসভ্যতাকে চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড় করাচ্ছে।
কচ্ছপ ভোট দেয় না বটে কিন্তু কী দেয়?এই যে ‘কচ্ছপ টচ্ছপ আবার ভোট দেয় নাকি?’ — এই ডায়লগটা শুইনা আপনি যদি হাসেন, তাইলে কংগ্রাচুলেশন্স! আপনি সেই দেশের নাগরিক, যাদের নৈতিক দেউলিয়াত্ব এখন সরকারি গেজেটে ছাপা বাকি।
কপ-৩০ সম্মেলন কেন গুরুত্বপূর্ণ, জলবায়ু বিজ্ঞানের সর্বশেষ খবর কী১০ থেকে ২১ নভেম্বর পর্যন্ত অ্যামাজন অরণ্যের কেন্দ্রস্থলে আয়োজিত এই শীর্ষ সম্মেলনটি প্রতীকীভাবে ব্রাজিলেই ফিরেছে। ১৯৯২ সালে ব্রাজিলেই ইউএনএফসিসিসি-র সূচনা হয়েছিল। তাই এবারের সম্মেলন যেন পূর্ণচক্রে ফিরে আসা এবং ঝুঁকিপূর্ণ বাস্তুতন্ত্র ও জনগোষ্ঠীর সুরক্ষাকে কেন্দ্র করে নতুন করে ভাবার সময়।
ব্রাজিলে চলছে কপ-৩০, ক্ষতিপূরণ আদায়ে বাংলাদেশের প্রস্তুতি কেমনপ্রায় ৩৩ বছর আগে ব্রাজিলের রিও শহরে হয়েছিল জাতিসংঘের প্রথম ধরিত্রী সম্মেলন। যেখান থেকে বৈশ্বিক জলবায়ু আলোচনার পথচলা শুরু হয়। এবার সেই ব্রাজিলেই বসেছে ৩০তম জলবায়ু সম্মেলন।
যখন নদী গিলে খায় জমি: ভাঙনের সঙ্গে বাংলাদেশের অবিরাম লড়াইমেঘলা এক সকালে নূরুন নবি বাঁশ ও টিনবোঝাই একটি নৌকা প্রস্তুত করলেন। ব্রহ্মপুত্র নদের মাঝের একটি দুর্বল চর দ্বীপে মাত্র এক বছর আগে তিনি ঘর তুলেছিলেন। এখন সেই ঘর নদীতে বিলীন হওয়ার মুখে। এক বছরের মধ্যে এটি তার দ্বিতীয়বার ঘর হারানো।
গাছের কী অপরাধগাছের কি অপরাধ? প্রচারণার জন্য গাছে লোহা মারা কেন! প্রাণিকুলের বেঁচে থাকার প্রধান উপাদান গাছ। শুধু তাই নয় গাছেরও প্রাণ আছে, অনুভূতিশক্তি আছে। সড়কের পাশের গাছগুলোতে পেরেক ঠুকে লাগানো হয়েছে বিভিন্ন প্রতিষ্ঠান ও পণ্যের বিজ্ঞাপন।
নিষিদ্ধ পলিথিন ও হাইড্রোলিক হর্নের বিরুদ্ধে অভিযান, জব্দ সাড়ে ৩ টন পলিথিনপরিবেশ দূষণ নিয়ন্ত্রণে দেশব্যাপী একযোগে অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। আজ রোববার (৯ নভেম্বর) বগুড়া, নারায়ণগঞ্জ এবং ঢাকার চকবাজার, টিকাটুলি ও শ্যামলী এলাকায় পরিচালিত এসব অভিযানে নিষিদ্ধ পলিথিন উৎপাদন ও বাজারজাতকরণ, শব্দদূষণ এবং বায়ুদূষণের দায়ে মোট ৪ লাখ ৮০ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
ঢাকার ‘পটারি পুকুর’ রক্ষায় হাইকোর্টের রুল, রূপায়ণের নির্মাণকাজ স্থগিতরাজধানীর রায়েরবাজার এলাকায় ‘পটারি পুকুর’ নামে পরিচিত পুকুর ভরাট করে আবাসন প্রকল্প নির্মাণের উদ্যোগ কেন আইনবহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে, প্রকল্পটির জন্য পরিবেশ অধিদপ্তরের দেওয়া অবস্থানগত ছাড়পত্রের কার্যকারিতা ছয় মাসের জন্য স্থগিত করা হয়েছে।
শীতের আগেই ব্যস্ত গাছিরা, রাজশাহীতে ২০০ কোটি টাকার গুড় বিক্রির আশাভোরের প্রকৃতিতে হালকা কুয়াশা। সারি সারি খেজুর গাছের ডালের ফাঁকে উঁকি দিচ্ছে ভোরের সূর্যের আলো। একটার পর একটা গাছ থেকে রসের হাঁড়ি নামিয়ে আনছেন রাজশাহীর চারঘাট উপজেলার চকগোচর গ্রামের গাছি মো. ওবায়দুল।
বিশ্বের বৃহত্তম পরিবেশ পুরস্কার ‘আর্থশট’ জিতল বাংলাদেশের ফ্রেন্ডশিপ এনজিওবিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ পরিবেশ পুরস্কার ‘দ্য আর্থশট প্রাইজ ২০২৫’ জিতেছে বাংলাদেশের সামাজিক উন্নয়ন সংস্থা ‘ফ্রেন্ডশিপ’। ‘ফিক্স আওয়ার ক্লাইমেট’ ক্যাটাগরিতে সমন্বিত উন্নয়ন মডেলের জন্য সংস্থাটিকে এই পুরস্কারে ভূষিত করা হয়।
ইটভাটার বিরুদ্ধে অভিযান, ২৪ লাখ টাকা জরিমানা, একজনের কারাদণ্ডঅবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযানে লক্ষ্মীপুর, বান্দরবান ও ঢাকার সাভারে মোট ২৪ লাখ টাকা জরিমানা আদায় করেছে পরিবেশ অধিদপ্তর। আজ বৃহস্পতিবার (৬ নভেম্বর) এইসব অভিযানে ৭টি মামলা দায়ের করার পাশাপাশি ৩টি ইটভাটার চিমনি ও কাঁচা ইট ভেঙে ফেলা হয় এবং একজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
এখনো সুযোগ আছে ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস জলবায়ু লক্ষ্যমাত্রা অর্জনেরসরকারগুলো যদি একযোগে গ্রিনহাউস গ্যাস নির্গমন কমাতে পদক্ষেপ নেয় বিশ্ব এখনো জলবায়ু বিপর্যয়ের সবচেয়ে ভয়াবহ পরিণতি এড়াতে এবং পুনরায় ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস লক্ষ্যমাত্রা অর্জনের পথে ফিরতে পারবে। নতুন এক মূল্যায়ন প্রতিবেদনে এমন মত প্রকাশ করেছে ক্লাইমেট অ্যানালিটিকস।
হালদা নদীকে মৎস্য হেরিটেজ ঘোষণা, মাছ ধরা নিষিদ্ধচট্টগ্রাম ও খাগড়াছড়ি জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া হালদা নদীকে ‘মৎস্য হেরিটেজ’ এলাকা ঘোষণা করেছে সরকার। এতে ওই নদী থেকে কোনো ধরনের মাছ কিংবা জলজপ্রাণি শিকার করা যাবে না। আজ বুধবার (৫ নভেম্বর) এ সংক্রান্ত সরকারি গেজেট জারি করা হয়েছে।
পাবনায় আবারও ‘বদ্ধ জলাশয়’ দেখিয়ে ইছামতি-পদ্মার কোল ইজারার উদ্যোগ প্রশাসনেরপাবনায় গত বছরও একই ধরনের উদ্যোগ নিয়েছিল জেলা প্রশাসন। পরে সংবাদমাধ্যমে খবর প্রকাশ ও বেলা’র আইনি নোটিশের মুখে নদীর অংশ ইজারা দেওয়া বন্ধ হয়ে যায়।
সারা দেশে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপমাত্রারংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
ক্লিন সিটি রাজশাহীতে এখন বিষের বাতাসযে রাজশাহী একসময় বাংলাদেশের সবচেয়ে পরিচ্ছন্ন শহর হিসেবে স্বীকৃতি পেয়েছিল, সেই শহরই আজ বায়ুদূষণের শীর্ষে। রাজশাহীর বাতাস এখন বিষাক্ত, মানুষ, প্রকৃতি ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটি এক ভয়াবহ সংকেত। তবে কি আমরা হারিয়ে ফেলেছি সেই পুরোনো পরিচ্ছন্ন রাজশাহীকে?