একটি দলকে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ করে ক্ষমতায় আনার চেষ্টা হচ্ছে: নাহিদ ইসলামজাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ২০০৮ সালের মতো আবারও একটি দলকে ক্ষমতায় আনতে ইলেকশন ইঞ্জিনিয়ারিং বা নির্বাচনি কারসাজি করার চেষ্টা হচ্ছে।
হুট করে প্লেনে চড়ে পালিয়ে যাওয়ার পরিকল্পনা আমাদের নেই: তারেক রহমানগত ১৭ বছর দেশে থাকতে পারেননি উল্লেখ করে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যেখানে যাই সবাই বিভিন্ন বিষয়ে আবদার করে। তবে হুট করে প্লেনে চড়ে পালিয়ে যাওয়ার পরিকল্পনা আমাদের নেই। আমাদের তো আর যাওয়ার কোনো জায়গা নেই।
আগামীতে ডিজিটাল অ্যাপের মাধ্যমে চাঁদাবাজ নির্মূল করা হবে: জামায়াত আমিরবাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, ‘গত ১৭ মাসে জামায়াত কোনো চাঁদাবাজি, দখলদারিত্ব বা মামলা বাণিজ্য করেনি। আগামীতে ডিজিটাল অ্যাপের মাধ্যমে চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের নির্মূল করা হবে।’
জামায়াতের ৩১ জানুয়ারির নারী সমাবেশ স্থগিতকর্মীদের হেনস্তার প্রতিবাদে ডাকা ৩১ জানুয়ারির নারী সমাবেশ স্থগিত করেছে জামায়াতে ইসলামী। দলটির নারী বিভাগের উদ্যোগে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এই সমাবেশ হওয়ার কথা ছিল।
ঝিনাইদহ-১: অ্যাটর্নি জেনারেলের পদ ছেড়ে লড়াইয়ে আসাদুজ্জামানরাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তার (অ্যাটর্নি জেনারেল) পদ থেকে ইস্তফা দিয়ে সরাসরি নির্বাচনী মাঠে নেমেছেন অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে ‘ধানের শীষ’ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি।
নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের পরিকল্পনা করছে একটি গ্রুপ: মির্জা আব্বাসভোটাধিকার ছিনিয়ে নেওয়ার জন্য একটি গোষ্ঠী ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন ঢাকা-৮ আসনে ধানের শীষের প্রার্থী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, ‘একটি গ্রুপ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের পরিকল্পনা করছে।’
নারীর ইজ্জতের বিনিময়ে ফ্যামিলি কার্ড হতে পারে না: জামায়াত আমিরজামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘নারীর ইজ্জতের বিনিময়ে কখনোই ফ্যামিলি কার্ড হতে পারে না। আমরা নারীদের হাতে ভিক্ষার ঝুলি নয়, বরং তাঁদের নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করতে চাই।’
মৌলভীবাজার-১স্বাস্থ্য ও সড়ক সংকটের সমাধান চান ভোটাররা, লড়াইয়ে বিএনপি-জামায়াতমৌলভীবাজারের বড়লেখা ও জুড়ী উপজেলা নিয়ে গঠিত মৌলভীবাজার-১ আসন। প্রায় সাড়ে তিন লাখ জনসংখ্যা অধ্যুষিত এই জনপদটি দীর্ঘকাল ধরে স্বাস্থ্য, সড়ক, শিক্ষা ও কর্মসংস্থানের মতো মৌলিক খাতগুলোতে কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে বঞ্চিত বলে অভিযোগ স্থানীয়দের।
আরেকটি মহল ষড়যন্ত্র করছে, সতর্ক থাকতে হবে: তারেক রহমানরাজশাহীর নির্বাচনী জনসভায় যোগ দিয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘আগামী ১২ তারিখের নির্বাচন বানচালের জন্য আরেকটি মহল ষড়যন্ত্র করছে। এখন জনগণকে সতর্ক থাকতে হবে। সবাই সতর্ক থাকলে ১৩ তারিখ থেকে শুরু হবে জনগণের দিন।’
রাজশাহীতে তারেক রহমানের নির্বাচনী সমাবেশ, মাদ্রাসা ময়দানে জনস্রোতদীর্ঘ প্রায় ২২ বছর পর আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাজশাহী সফরে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দুপুরে তিনি বক্তব্য দেবেন রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে আয়োজিত এক নির্বাচনী জনসভায়।
ফরিদপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থীর দুই সমর্থককে কুপিয়ে জখমের অভিযোগফরিদপুর-১ আসনের মধুখালীতে নির্বাচনী ব্যানার টানানোর সময় স্বতন্ত্র প্রার্থীর দুই সমর্থককে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। গুরুতর আহত দুই ভাইকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় মধুখালী উপজেলার জাহাপুর ইউনিয়নের দোস্তরদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
১৪টি সংসদীয় আসনে নামছে ৩৮ প্লাটুন বিজিবিনির্বাচন সামনে রেখে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫টি সংসদীয় আসনে ১১ প্লাটুন, সাভার ও ধামরাইয়ের ২টি আসনে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হবে। এ ছাড়া ফরিদপুরের ৪টি আসনে ১৩ প্লাটুন এবং মানিকগঞ্জের ৩টি আসনে ৮ প্লাটুনসহ মোট ৩৮ প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করবেন।
সামনে নির্বাচন ও গণমাধ্যমের অগ্নিপরীক্ষাগণমাধ্যম চেষ্টা করেছে, কিন্তু তাদের সীমাবদ্ধতা ছিল পাহাড়সম। গণমাধ্যমের নিজস্ব ব্যবসায়িক স্বার্থ, মালিকপক্ষের রাজনৈতিক সংশ্লিষ্টতা এবং সরকারের প্রত্যক্ষ ও পরোক্ষ চাপ সবসময়ই ছিল। সব ক্ষেত্রে সেই চাপ মোকাবিলা করা সম্ভব হয় না।
ঝিনাইদহ-২‘ভোট এলেই প্রার্থীরা রেললাইন-মেডিকেলের স্বপ্ন দেখান’এবার ভোটারদের চাওয়া শুধু রাস্তাঘাট বা কালভার্ট নয়; ঝিনাইদহবাসীর দীর্ঘদিনের অমীমাংসিত তিন দাবি—রেললাইন সংযোগ, পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ এবং একটি সাধারণ বিশ্ববিদ্যালয়। নির্বাচনের দিন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে প্রার্থীরাও এই তিন মেগা প্রকল্পের প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের মন জয়
ঝিনাইদহ-১৫ ইস্যু ঘিরে শৈলকুপার ভোটের মাঠ সরগরম৫ আগস্ট পরবর্তী পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে এবারের নির্বাচনে ভোটারদের প্রত্যাশা ও হিসাব-নিকাশে এসেছে বড় পরিবর্তন। প্রার্থীরা বাড়ি বাড়ি গিয়ে উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিলেও এবারের ভোটের মূল আলোচনা আবর্তিত হচ্ছে ৫টি বিশেষ ইস্যুকে কেন্দ্র করে—গড়াই নদীর ভাঙন রোধ, কৃষি হিমাগার স্থাপন, বেকারত্ব দূরীকর
ইনবক্সের বাইরে-৪রুটি, নীতি এবং এক হাজার টাকার গণতন্ত্রগণতন্ত্রের মহোৎসবে আজমলের কাছে ১ হাজার টাকার মূল্য অনেক বেশি। শোনা যায়, প্রাচীন গ্রিসের এথেন্সে যখন গণতন্ত্রের চর্চা হতো, তখন নাগরিকরা তাদের কাজ ফেলে ভোট দিতে যেত বলে তাদের নাকি রাষ্ট্র ক্ষতিপূরণ দিত। আজমলের ক্ষতিপূরণ দেওয়ার কেউ নেই। তাঁর কাছে ব্যালট পেপারের চেয়ে দুই কেজি চালের দাম অনেক বেশি বাস্তব।
ভোট উপলক্ষে যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা: কী চলতে পারবে, কী পারবে নাআসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণের দিন এবং তার আগে-পরে কিছু যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার ইসি সচিবালয়ের উপসচিব (নির্বাচন পরিচালনা-২ অধিশাখা) মোহাম্মদ মনির হোসেনের সই করা এ সংক্রান্ত চিঠি থেকে এ তথ্য জানা গেছে।