স্ট্রিম প্রতিবেদক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, ‘গত ১৭ মাসে জামায়াত কোনো চাঁদাবাজি, দখলদারিত্ব বা মামলা বাণিজ্য করেনি। আগামীতে ডিজিটাল অ্যাপের মাধ্যমে চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের নির্মূল করা হবে।’
বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) ঢাকা-১৭ আসনে (গুলশান, বনানী, নিকেতন, মহাখালী, বারিধারা, শাহজাদপুর) জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ডা. এস এম খালেদুজ্জামানের নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এই আসনে ১১ দলীয় জোট তাঁকে সমর্থন দিয়েছে।
শফিকুর রহমান বলেন, ‘বিগত সরকার দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছে। বাংলাদেশ ব্যাংক ও শেয়ারবাজার লুট করে দেশের সম্পদ বিদেশে পাচার করা হয়েছে। আল্লাহ যদি আমাদের দেশসেবার দায়িত্ব দেন, তবে লুটেরাদের পেটের ভেতর হাত ঢুকিয়ে জনগণের পাচার করা অর্থ উদ্ধার করে আনব। সেই অর্থ কোনো গোষ্ঠী বা পরিবারের জন্য নয়, রাষ্ট্রীয় কোষাগারে জমা করে যুবকদের কর্মসংস্থান ও দেশের উন্নয়নে ব্যয় করা হবে।’
তিনি আরও বলেন, ‘বিগত ৫৪ বছরে আমরা অনেক শাসন দেখেছি, কিন্তু কেউ কেউ জনগণকে ভুলে নিজেদের ভাগ্য উন্নয়নে ব্যস্ত ছিলেন। শেখ হাসিনার শাসনামলে ব্যাংকিং ব্যবস্থা ধ্বংস এবং শেয়ারবাজার দুইবার লুট হয়েছে। সব হারিয়ে ১৩৪ জন মানুষ আত্মহত্যা করেছেন এবং লাখ লাখ তরুণ নিঃস্ব হয়েছেন। জামায়াতে ইসলামীর ওপর শতাব্দীর সবচেয়ে বড় জুলুম করা হয়েছে। দলের ১১ জন শীর্ষ নেতাকে হত্যা, ১ হাজার কর্মীকে খুন, ৫ হাজার কর্মীকে পঙ্গু এবং অসংখ্য নেতাকর্মীকে গুম করা হয়েছে।’
জুলাই গণ-অভ্যুত্থানের কথা স্মরণ করে জামায়াত আমির বলেন, ‘২৪-এর ৫ আগস্টের পরিবর্তনের মূল কারিগর ছিল এ দেশের যুবসমাজ। আবু সাঈদ বুক পেতে দিয়ে বলেছিল, "হয় অধিকার দে, না হয় গুলি দে"। তাঁর এই আত্মত্যাগ ও মায়েদের রাজপথে নেমে আসা স্বৈরাচার পতনে ভূমিকা রেখেছে। আবু সাঈদের মৃত্যু নিয়ে তৎকালীন সরকার জঘন্য মিথ্যাচার ও জালিয়াতি করেছে।’
তিনি আরও বলেন, ‘জামায়াত পরিবারতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাসী নয়। রাজার ছেলে রাজা হবে—এমন রাজনীতির পরিবর্তন ঘটিয়ে শ্রমিকের সন্তানও যাতে যোগ্যতা দিয়ে প্রধানমন্ত্রী হতে পারে, সেই মেধাতান্ত্রিক সমাজ গড়া হবে।’
সমাবেশে শফিকুর রহমান ঢাকা-১৭ আসনে ডা. এস এম খালেদুজ্জামানের হাতে ‘দাঁড়িপাল্লা’ প্রতীক তুলে দেন এবং তাঁকে বিজয়ী করার আহ্বান জানান। এ ছাড়া ঢাকা-১৮ আসনের প্রার্থী আরিফুল ইসলাম আদীবের ‘শাপলা কলি’ প্রতীকের পক্ষেও ভোট প্রার্থনা করেন তিনি।

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা হিসেবে ১০ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
১৩ ঘণ্টা আগে
ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসন থেকে বিজয়ী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামানকে আইন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর দপ্তর বণ্টনে তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়।
১৪ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর ৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বিএনপি নেতৃত্বাধীন এই মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী তারেক রহমানসহ ৪২ জনই নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। নতুনদের মধ্যে ১৭ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী রয়েছেন।
১৬ ঘণ্টা আগে
সরকারি দল জুলাইয়ের আকাঙ্ক্ষা ও গণভোটের রায়কে অবজ্ঞা করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এই মন্তব্য করেন।
১৬ ঘণ্টা আগে