স্ট্রিম প্রতিবেদক

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘নারীর ইজ্জতের বিনিময়ে কখনোই ফ্যামিলি কার্ড হতে পারে না। আমরা নারীদের হাতে ভিক্ষার ঝুলি নয়, বরং তাঁদের নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করতে চাই।’
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা-১৪ (মিরপুর) আসনে ১১ দলীয় জোটের প্রার্থী মীর আহমদ বিন কাসেম আরমানের সমর্থনে অনুষ্ঠিত জনসভায় তিনি এ কথা বলেন। রাজধানীর মিরপুর ১ নম্বরের ওয়াক-আপ উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত এই সভায় জামায়াত আমির তাঁর দলের ভবিষ্যৎ পরিকল্পনা ও সমসাময়িক রাজনীতি নিয়ে দীর্ঘ বক্তব্য দেন।
ডা. শফিকুর রহমান বলেন, ‘যাঁরা দেশকে বিভক্ত করতে চায়, তাঁরা জাতির বন্ধু হতে পারে না। আমরা ধর্ম-বর্ণ বা লিঙ্গের ভিত্তিতে নয়, বরং যোগ্যতার ভিত্তিতে একটি মেধাভিত্তিক রাষ্ট্র গড়তে চাই। সেখানে রিকশাচালকের সন্তানও মেধা থাকলে দেশের প্রধানমন্ত্রী হতে পারবে।’
নারীদের অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, ‘বলা হয় আমরা ক্ষমতায় গেলে নারীদের ঘর থেকে বের হতে দেব না। অথচ আজ সমাবেশে মা-বোনেরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছেন। মায়েরা সন্তান কোলে নিয়ে বুলেটের সামনে দাঁড়িয়েছেন শুধু একটি নিরাপদ বাংলাদেশের জন্য। একজন আধুনিক পোশাক পরিহিত বোনও জামায়াতকে চান—কারণ তিনি জানেন, জামায়াতের কাছেই নারী জাতি সবচেয়ে বেশি নিরাপদ ও সম্মানিত থাকবে।’
বেকারত্ব দূর করার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, ‘আমরা যুবকদের হাতে বেকার ভাতা বা ভিক্ষার ঝুলি তুলে দিতে চাই না। আমরা তাঁদের হাতে কাজ তুলে দিতে চাই, যেন তাঁরা গর্ব করে বলতে পারেন—“আমিই বাংলাদেশ”। আমাদের দলের কেউ চাঁদাবাজি করে না। আগামীর বাংলাদেশে কোনো চাঁদাবাজের অস্তিত্ব থাকবে না। এমনকি যাঁরা বিপথগামী, তাঁদেরও প্রশিক্ষণের মাধ্যমে মর্যাদাপূর্ণ কাজের ব্যবস্থা করা হবে।’
জামায়াত আমির আরও বলেন, ‘রাষ্ট্রের কোনো প্রাণীও যদি না খেয়ে মারা যায়, তবে শাসককে জবাবদিহি করতে হবে। আমরা সেই দায়বদ্ধতার রাজনীতি করতে চাই। আগামী ১২ তারিখ ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দিয়ে আপনারা দুর্নীতিমুক্ত ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ার পথে এগিয়ে আসুন।’ সমাবেশে জামায়াতে ইসলামী ও ১১ দলীয় নির্বাচনি ঐক্যের অন্য নেতারাও উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা হিসেবে ১০ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
১০ ঘণ্টা আগে
ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসন থেকে বিজয়ী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামানকে আইন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর দপ্তর বণ্টনে তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়।
১১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর ৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বিএনপি নেতৃত্বাধীন এই মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী তারেক রহমানসহ ৪২ জনই নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। নতুনদের মধ্যে ১৭ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী রয়েছেন।
১২ ঘণ্টা আগে
সরকারি দল জুলাইয়ের আকাঙ্ক্ষা ও গণভোটের রায়কে অবজ্ঞা করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এই মন্তব্য করেন।
১২ ঘণ্টা আগে