স্ট্রিম প্রতিবেদক

ফরিদপুর-১ আসনের মধুখালীতে নির্বাচনী ব্যানার টানানোর সময় স্বতন্ত্র প্রার্থীর দুই সমর্থককে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। গুরুতর আহত দুই ভাইকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় মধুখালী উপজেলার জাহাপুর ইউনিয়নের দোস্তরদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
আহত আবিদ হাসান রনি (২৬) ও আলিফ হাসান (২৪) ওই গ্রামের জাহিদ হাসানের ছেলে। আহতরা ফরিদপুর-১ আসনের ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আবুল বাসার খানের সমর্থক বলে জানা গেছে।
আহতদের বাবা জাহিদ হাসান অভিযোগ করে বলেন, ‘বিকেলে আমাদের গ্রামের ইটভাটার পাশে ফুটবল মার্কার ব্যানার টানাচ্ছিল আমার দুই ছেলেসহ আবুল বাসার খানের লোকজন। তখন বিএনপি প্রার্থী খন্দকার নাসিরুল ইসলামের সমর্থক জিহাদ (৩৮) ব্যানার টানানোর জন্য নিষেধ করেন। এক পর্যায়ে ধারালো ছুরি দিয়ে আমার দুই ছেলেকে কুপিয়ে জখম করে।’
এ বিষয়ে ফরিদপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী আবুল বাসার খান বলেন, ‘আমার দুই কর্মী ব্যানার টানাতে গিয়েছিল। তখন বিএনপি প্রার্থী খন্দকার নাসিরুল ইসলামের লোকসহ আরও কয়েকজন গিয়ে বলে, এই এলাকায় কেউ ব্যানার টানাতে পারবা না। এই খবর পেয়ে তারা একসঙ্গে ব্যানার টানাচ্ছিল, তখনই দৌড়ে গিয়ে তাদের উপর্যুপুরি কুপিয়ে চলে যায় এবং একজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনাটি আমি ইউএনওকে অবগত করেছি।’
এ বিষয়ে বিএনপি প্রার্থী খন্দকার নাসিরুল ইসলাম বলেন, ‘এসব অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। আমার কোনো কর্মী হামলা করেনি, বিএনপির কর্মীরা সবাই ভোট চাইতেছে। স্বতন্ত্র প্রার্থী বাসার খানের দুইশ কোটি টাকার দেনা, তার কাছে অনেকে টাকা পায়। পাওনাদাররা গিয়ে হামলা করতে পারে, বিএনপির লোক কেন হামলা করতে যাবে? আমাদের কোনো নেতাকর্মী হামলা করলে তাকে পুলিশ ধরে নিয়ে গেলেও আমার কোনো আপত্তিও নেই।’
এ বিষয়টি নিয়ে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির তাইজুর রহমান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ঘটনার তদন্ত শেষে হামলার প্রকৃত কারণ জানা যাবে। বিস্তারিত তথ্য পরবর্তী সময়ে জানানো সম্ভব হবে।’

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা হিসেবে ১০ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
৬ ঘণ্টা আগে
ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসন থেকে বিজয়ী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামানকে আইন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর দপ্তর বণ্টনে তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়।
৭ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর ৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বিএনপি নেতৃত্বাধীন এই মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী তারেক রহমানসহ ৪২ জনই নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। নতুনদের মধ্যে ১৭ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী রয়েছেন।
৮ ঘণ্টা আগে
সরকারি দল জুলাইয়ের আকাঙ্ক্ষা ও গণভোটের রায়কে অবজ্ঞা করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এই মন্তব্য করেন।
৯ ঘণ্টা আগে