ডাকসুতে শীর্ষ তিন পদে ৯৫ প্রার্থী, ৬০ নারীসহ মোট প্রার্থী ৪৬২ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে (ডাকসু) এবারের নির্বাচনে শীর্ষ তিন পদে ৯৫ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে সহ-সভাপতি (ভিপি) পদে ৪৮ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৯ জন এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ডাকসু নির্বাচন নিয়ে কী বলছেন রাশেদ খাঁন২০১৯ সালের ডাকসু নির্বাচনে ছাত্র অধিকার পরিষদের প্যানেল থেকে জিএস পদে প্রার্থী হয়ে অভিজ্ঞতা, নির্বাচনে কারচুপির ঘটনা, নুরুল হক নুরের ভিপি নির্বাচিত হওয়া এবং তৎকালীন ডাকসু নির্বাচনের রাজনৈতিক তাৎপর্য নিয়ে ঢাকা স্ট্রিমের সাথে খোলামেলা আলাপ করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন।
ডাকসু নির্বাচন ২০২৫অনেকে বলেছে তুমি নারী হয়ে ভিপি পদে ভোট পাবে না: উমামাডাকসু নির্বাচনের জন্য প্যানেল ঘোষণার আগে বিভিন্ন কারণে হেনস্তা হতে হয়েছে বলে অভিযোগ করেছেন উমামা ফাতেমা। আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে ‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য’-এর ব্যানারে প্যানেল ঘোষণার সময় এ অভিযোগ জানান তিনি।
ডাকসু নির্বাচন ২০২৫ডাকসুর ২৮ পদের বিপরীতে ২৯ প্রার্থী ঘোষণা করলেন উমামা ফাতেমা‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য’ নামের এ প্যানেল থেকে সহ-সভাপতি (ভিপি) পদে লড়বেন উমামা ফাতেমা। আর সাধারণ সম্পাদক (জিএস) পদে লড়বেন নৃবিজ্ঞান বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আল সাদী ভূঁইয়া।
ভোটের আগে ভোট: অন্তর্বর্তী সরকারের অগ্নিপরীক্ষা আসন্ন ডাকসু নির্বাচনঅন্তর্বর্তী সরকার এখন পর্যন্ত দেশের প্রায় প্রতিটি সমস্যার দায় গণ-অভ্যুত্থানে ক্ষমতা হারানো আওয়ামী লীগের ঘাড়ে চাপিয়ে পার পেতে চেয়েছে।
বাগছাসের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণাআসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস)। তাঁদের প্যানেলের নাম ‘বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ’।
ডাকসু নির্বাচন: এখন পর্যন্ত কোন কোন প্যানেল এলছয় বছর পর আগামী ৯ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নতুন রাজনৈতিক বাস্তবতায় এই নির্বাচন ‘প্রতিযোগিতামূলক ও স্বচ্ছ’ হবে বলে প্রত্যাশা ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের।
নিজের সময়ের ডাকসুর ব্যর্থতার দায় ছাত্রলীগকে দিলেন নুরুল হক নুরনির্বাচিত হয়েও ডাকসুকে ‘কার্যকর’ করতে পারেননি। আর এর দায় তৎকালীন ছাত্রলীগের। এই মন্তব্য করেছেন ২০১৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভিপি পদে জয় লাভ করা নুরুল হক নুর।
ডাকসু নির্বাচনে ছাত্রদলের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণাআজ দুপুরে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে আয়োজিত সংবাদ সম্মেলনে এ প্যানেল ঘোষণা করেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।
ডাকসু নির্বাচনইমি-মেঘমল্লারের নেতৃত্বে লড়বে ‘প্রতিরোধ পর্ষদ’ প্যানেলআসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ‘প্রতিরোধ পর্ষদ’ নামে নতুন একটি পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করা হয়েছে।
এনসিপি থেকে বহিষ্কারের পর মাহিন বললেন, ‘নিয়ম মানা হয়নি’ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে স্বতন্ত্র প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রার্থীতা ঘোষণা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা মাহিন সরকার। এরপরই এনসিপির যুগ্ম সদস্য সচিব পদ থেকে তাঁকে বহিষ্কার করা হয়েছে। মাহিনের বিরুদ্ধে আনা হয়েছে ‘গুরুতর শৃঙ্খলাভঙ্গের’ অভিযোগ। ত
একনজরে ডাকসু ও হল সংসদ নির্বাচনপ্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের তৃতীয় তলায় ডাকসু নির্বাচনের চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিনের অফিস থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন পদপ্রার্থীরা।
ডাকসু নির্বাচন: মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিলের সময় বাড়লঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিলের জন্য একদিন করে সময় বৃদ্ধি করা হয়েছে।
ডাকসু নির্বাচনফজিলাতুন্নেছা হলে ছাত্রদলকে মনোনয়নপত্র সংগ্রহে বাধার অভিযোগঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল সংসদে ‘মব’ সৃষ্টি করে মনোনয়নপত্র সংগ্রহে বাধার দেওয়ার অভিযোগ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। পাশাপাশি আবাসিক হলে সব সংগঠনের জন্য সমান সুযোগ নিশ্চিত করা হয়নি বলেও অভিযোগ করেছে সংগঠনটি।
ডাকসু নির্বাচন: শেষ দিনে মনোনয়নপত্র সংগ্রহের হিড়িক, ৪ প্যানেলের আত্মপ্রকাশঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের (ডাকসু) মনোনয়নপত্র সংগ্রহের সময় শেষ হয়েছে। বিভিন্ন পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৫৬৫ জন। এর মধ্যে শুধু আজ সোমবারই মনোনয়নপত্র নিয়েছেন ৪৪২ জন।
ডাকসু নির্বাচনে সাবেক ছাত্রলীগ নেতার প্রার্থিতা, যা বলছে শিক্ষার্থীরাঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের সলিমুল্লাহ মুসলিম হলের সাবেক ছাত্রলীগ নেতা জুলিয়াস সিজার তালুকদারের প্রার্থিতা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে সৃষ্টি হয়েছে আলোচনার ঝড়। ফেসবুক পোস্টের মাধ্যমে প্রার্থিতার বিষয়ে নিশ্চিত করেন জুলিয়াস সিজার।
ডাকসু নির্বাচন নিয়ে যা বললেন চিফ রিটার্নিং অফিসারঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এবং হল সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম আজ মঙ্গলবার (১২ আগস্ট) থেকে সংগ্রহ শুরু হয়েছে। প্রতিটি মনোনয়ন ফরমের ফি নির্ধারণ করা হয়েছে ৩০০ টাকা। ডাকসু নির্বাচনের শৃঙ্খলা, ফরম বিতরণের সময়সূচীসহ আরও অনেক বিষয় নিয়ে কথা বলেছেন ডাকসু নির্বাচনের চীফ রিটার্নিং অফিসার।