স্ট্রিম ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিলের জন্য একদিন করে সময় বৃদ্ধি করা হয়েছে।
আজ সোমবার (১৮ আগস্ট) চিফ রিটার্নিং অফিসার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘২০২৫ সালের ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে বিপুল উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। আমরা আরও লক্ষ করেছি, বিপুল সংখ্যক শিক্ষার্থী মনোনয়নপত্র সংগ্রহের জন্য ভিড় করলে কোনো কোনো হল ও কেন্দ্রীয় দপ্তর থেকে নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়নপত্র সংগ্রহ করতে পারেননি।’
বিজ্ঞপ্তি আরও বলা হয়, ‘গণতান্ত্রিক অধিকার চর্চার সুযোগ সবার জন্য সমান ও সমুন্নত রাখার তাগিদে মনোনয়নপত্র সংগ্রহের সময় এক দিন বাড়ানো হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেল ৫টা পর্যন্ত মনোনয়ন সংগ্রহ করা যাবে। একইসঙ্গে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় একদিন বাড়ানো হয়েছে। বুধবার (২০ আগস্ট) বিকাল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে।’
এদিকে, ফজিলাতুন্নেছা মুজিব হলে কয়েকজন প্রার্থীকে মনোনয়ন সংগ্রহ করতে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।
এ বিষয়ে সন্ধ্যায় মধুর ক্যানটিনে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল সংবাদ সম্মেলন করে। তাঁরা বিশৃঙ্খলায় জড়িত শিক্ষার্থীদের বিষয়ে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করার দাবি জানান।
ছাত্রদলে এই অভিযোগের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চার সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে। সহকারী প্রক্টর অধ্যাপক ড. মো. রবিউল ইসলামকে আহ্বায়ক করে গঠিত কমিটির অন্য সদস্যরা হলেন—নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক এস. এম. আরিফ মাহমুদ, সহকারী প্রক্টর ড. এ. কে. এম. নূর আলম সিদ্দিকী এবং সহকারী প্রক্টর আতিয়া সানজিদা শর্মী। কমিটিকে মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরের মধ্যে সুপারিশ জমা দিতে বলা হয়েছে। খবর ইউএনবির।

ইন্টারনেট বন্ধ করে হত্যার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এবং সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ বিচার কার্যক্রম শুরু হয়েছে।
৬ ঘণ্টা আগে
রাষ্ট্র মেরামতের জন্য ১৮০ দিনের অগ্রাধিকারভিত্তিক কর্মসূচি নির্ধারণ করেছে নতুন সরকার। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে সচিবালয়ে প্রথম মন্ত্রিসভার বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ এই তথ্য জানান।
৬ ঘণ্টা আগে
সেনাবাহিনীতে প্রশিক্ষণের মাধ্যমে জওয়ান বা কর্মকর্তাদের মন থেকে মানুষ হত্যার মনস্তাত্ত্বিক বাধা দূর করা হয় এবং এই প্রক্রিয়ার বাইরে তিনিও ছিলেন না— আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জেরার মুখে এমন স্বীকারোক্তি দিয়েছেন সাবেক সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া।
৬ ঘণ্টা আগে
দৈনিক প্রথম আলোর আগুনে পোড়ানার ভবনে শুরু হয়েছে ব্যতিক্রমী শিল্পকর্ম প্রদর্শনী ‘আলো’। শিল্পী মাহ্বুবুর রহমান এই শিল্পকর্ম সৃষ্টি করেছেন।
৬ ঘণ্টা আগে