স্ট্রিম প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে স্বতন্ত্র প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রার্থীতা ঘোষণা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা মাহিন সরকার। এরপরই এনসিপির যুগ্ম সদস্য সচিব পদ থেকে তাঁকে বহিষ্কার করা হয়েছে। মাহিনের বিরুদ্ধে আনা হয়েছে ‘গুরুতর শৃঙ্খলাভঙ্গের’ অভিযোগ। তবে নিময় মেনে বহিষ্কার করা হয়নি বলে দাবি করেছেন মাহিন সরকার।
গতকাল সোমবার (১৮ আগস্ট) রাত ১১টার দিকে এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহউদ্দিন সিফাত স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে মাহিন সরকারকে বহিষ্কার করা হয়।
বহিষ্কারের কারণ হিসেবে নোটিশে বলা হয়, ‘মাহিন সরকার ডাকসু নির্বাচনে নমিনেশন গ্রহণের পূর্বে দলের আহবায়ক এবং সদস্যসচিব থেকে অনুমতি নেননি; যা দলীয় শৃঙ্খলের গুরুতর ব্যত্যয় হিসেবে পরিগণিত হয়েছে।’
এর আগে সোমবার দুপুরে ‘ডিইউ ফার্স্ট’ নামে একটি স্বতন্ত্র প্যানেল থেকে জিএস পদে প্রার্থিতা ঘোষণা করেন মাহিন।
যখন বহিষ্কারাদেশ দেওয়া হয়, মাহিন সরকার তখন যমুনা টিভির একটি লাইভ অনুষ্ঠানে অতিথি হিসেবে কথা বলছিলেন। সে অনুষ্ঠানেই উপস্থাপক তাঁকে বিষয়টি জানান এবং প্রতিক্রিয়া জানতে চান। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মাহিন বলেন, ‘নিয়ম মেনে আমাকে বহিষ্কার করা হয়নি, এর আগে কোনো নোটিশ দেওয়া হয়নি।’
মাহিন সরকার বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে প্রার্থী হওয়া ছাড়া দলের শৃঙ্খলা ভঙ্গের মতো কোনো কাজ করিনি। কোনো অনিয়ম বা দুর্নীতি করিনি। তবুও কেন শৃঙ্খলা ভঙ্গের কথা বলা হলো, জানি না। ডাকসু নির্বাচনে দলের পক্ষ থেকে আরও নিচের পদে লড়তে আপত্তি নেই বলে জানানো হয়েছিল, কিন্তু আমি তাতে রাজি হইনি। শুধু এনসিপি নয়, কোনো দলের গঠনতন্ত্রেই নেই যে ডাকসু নির্বাচনে অংশ নেওয়া যাবে না।’
নির্বাচনে অংশ নেয়ার ইচ্ছা প্রকাশ করে মাহিন আরও বলেন, ‘নির্বাচন করব, পিছিয়ে যাওয়ার সুযোগ নেই। শিক্ষার্থীদের জন্য কাজ করেছি। নিশ্চয়ই সাধারণ শিক্ষার্থীরা আমার সঙ্গে থাকবে।’
এরপর নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতেও একটি পোস্ট করেছেন মাহিন। সেই পোস্টে লিখেছেন, ‘মাহিন সরকারের তার অনাগত সন্তানের কাছে বলার মতো গল্প আছে। মাহিন সরকার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে তার রক্ত দিয়ে রাঙিয়েছে। গানপয়েন্টে ৬ জন সমন্বয়কের কর্মসূচি প্রত্যাহারের পর মাহিন সরকার বলেছিলো ‘মানি না’। মাহিন সরকারসহ চারজন সমন্বয়কই বাকি সমন্বয়কদের বৈধতা দিয়েছে।’
তিনি আরও লেখেন, ‘মাহিন সরকার পিলখানা হত্যাকাণ্ডের প্রেক্ষিতে ন্যায়বিচারে মাঠে নেমেছিলো, কেউ আসেননি পাশে। আজকে কোনো কারণ দর্শানোর নোটিশ ছাড়াই বহিষ্কার করে দিলেন। সর্বোপরি, মাহিন সরকার তাদের একজন যার হাতে অভ্যুত্থানের ব্যানার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গঠিত হয়েছিল। অন্তত আমার কথাগুলো বলার সুযোগ দেওয়া উচিত ছিল।’
মাহিন লেখেন, ‘যদি গুরুতর আর্থিক অনিয়ম কিংবা চারিত্রিক স্খলনের মতো অভিযোগ থাকে তারপরও সংগঠনসমূহে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়। আমি সে সুযোগও পাইনি। এটা সামগ্রিকভাবে নবগঠিত রাজনৈতিক দলের জন্য ক্ষতিকর হয়ে গেল। আমি সবসময়ই বিশ্বাস করি, বিজয় আসমান থেকেই আসে। জমিনে তার প্রতিফলন হয় মাত্র।’

অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড নিয়ে শ্বেতপত্র প্রকাশের প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘তারা অনেক ভালো কাজ করেছেন।’
১৬ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা হিসেবে ১০ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
১ দিন আগে
ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসন থেকে বিজয়ী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামানকে আইন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর দপ্তর বণ্টনে তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়।
১ দিন আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর ৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বিএনপি নেতৃত্বাধীন এই মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী তারেক রহমানসহ ৪২ জনই নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। নতুনদের মধ্যে ১৭ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী রয়েছেন।
১ দিন আগে