রাজশাহীর একমাত্র নারী প্রার্থী হাবিবা বেগম ছুটছেন একাইরাজশাহীর ছয়টি সংসদীয় আসনের মধ্যে একমাত্র নারী প্রার্থী হাবিবা বেগম। রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী তিনি। দুটি উপজেলা নিয়ে গঠিত বিশাল একটি এলাকা। প্রচারের প্রথম থেকেই ঘুরছেন স্বামীকে সঙ্গে নিয়ে। অনেক সময় কোলে থাকে তাঁর দুই বছরের সন্তান। এছাড়া আর কেউ নেই।
একাই প্রচারে আজিজার বিএসসি, নির্বাচিত হলে তাঁর কাছে সবার যাতায়াত অবাধগাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসন থেকে পঞ্চমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হয়েছেন আজিজার রহমান। আগের কোনোবার নির্বাচিত না হলেও এবার আশাবাদী তিনি। ভোটে নির্বাচিত হলে একটি টাকাও দুর্নীতি করবেন না বলছেন। তাঁর কাছে জেলে-কুলি, দিনমজুর, মাস্টার, জর্জ, ব্যারিস্টার সবাই সমান।
খুলনা-৩: বন্ধ পাটকল চালুর প্রতিশ্রুতিই কি জয়ের চাবিকাঠিআসন্ন ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হারানো গৌরব ফিরিয়ে আনা এবং বন্ধ মিল-কারখানা চালুর বিষয়টিই হয়ে দাঁড়িয়েছে খুলনা-৩ আসনের প্রধান নির্বাচনি ইস্যু।
দোহারে জামায়াত আমিরের প্রথম জনসভা, উন্নয়ন বঞ্চনা ঘোঁচানোর দাবি ভোটারদেররাজধানীর অদূরের উপজেলা হলেও উন্নয়ন বঞ্চনার শিকার হচ্ছে এই দোহার। বিশেষ করে পার্শ্ববর্তী নবাবগঞ্জ উপজেলার সঙ্গে যুক্ত করে ঢাকা-১ আসন ঘোষণা করার পর থেকে এই বঞ্চনা করা হচ্ছে বলে মনে করেন স্থানীয় ভোটারেরা। এবার দলীয় প্রধানের নির্বাচনী জনসভায় সেই বঞ্চনা পোশানোর মতো প্রতিশ্রুতি আশা করছেন তাঁরা।
পাবনায় মুক্তিযোদ্ধা জামায়াত নেতার ওপর হামলা, বিএনপি-জামায়াতের পাল্টাপাল্টি কর্মসূচিপাবনা-৫ (সদর) আসনে ওয়ার্ড জামায়াতের নেতা বীর মুক্তিযোদ্ধা রমজান আলীকে পিটিয়ে ও কুপিয়ে আহত করার ঘটনায় বিএনপির নেতাকর্মীদের দায়ি করেছে জামায়াতের প্রার্থী। তবে হামলার নিন্দা জানিয়ে একে ‘পরিকল্পিত ষড়যন্ত্র’ দাবি করেছেন বিএনপির জেলা সদস্যসচিব। আজ রোববার পাল্টাপাল্টি কর্মসূচি পালন করেছে তারা।
ভোলা-২গ্যাস-বিদ্যুতের ভোলায় কেন বেকারত্বের অভিশাপ, প্রশ্ন তরুণ ভোটারদেরপ্রাকৃতিক গ্যাস ও বিদ্যুৎ সম্পদে সমৃদ্ধ ভোলা-২ (বোরহানউদ্দিন ও দৌলতখান) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রাজনৈতিক তৎপরতা তুঙ্গে। এই আসনে এবার ১৭ হাজারের বেশি তরুণ ও নতুন ভোটার প্রথমবারের মতো তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
টাকা বিলিসহ ঘর নির্মাণের আশ্বাস, জামায়াতের রেজাউলকে প্রার্থিতা বাতিলের হুঁশিয়ারিলক্ষ্মীপুর-৩ (সদর) আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী রেজাউল করিমের বিরুদ্ধে ভোটারকে টাকা দানসহ ঘর নির্মাণ করে দেওয়ার আশ্বাসের অভিযোগের সত্যতা পেয়েছে নির্বাচন কমিশন (ইসি)। পুনরায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করলে তাঁর প্রার্থিতা বাতিল হতে পারে বলেও সতর্ক করা হয়েছে।
‘গ্রেপ্তারের হুমকিতে’ নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাপার প্রার্থী‘গ্রেপ্তারের হুমকির’ মুখে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের জাতীয় পার্টির (জাপা) প্রার্থী জিয়াউল হক মৃধা। আজ রোববার সরাইল প্রেস ক্লাবে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই কথা জানান তিনি। তবে কারা তাঁকে গ্রেপ্তারের হুমকি দিচ্ছেন, তা উল্লেখ করা হয়নি।
ভোট কারচুপির কোনো শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টারংপুরে উত্তরের ৮ জেলার নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেছেন, ‘ভোট কারচুপির কোনো ধরনের শঙ্কা নেই। আপনারা (সাংবাদিক) হেল্প করবেন। কোথাও যদি কোনো রকম কারচুপি হয়, সাথে সাথে জানাবেন। আমরা সাথে সাথে অ্যাকশন নিব।’
ভোট দেননি কারাবন্দি সাবেক এমপি আসাদ ও এনামুল, ২০৪ কয়েদির ভোট গ্রহণরাজশাহী কেন্দ্রীয় কারাগারে বন্দি থাকা জেলার সাবেক সংসদ সদস্য (এমপি) আসাদুজ্জামান আসাদ ও এনামুল হক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের পোস্টাল ব্যালটে ভোট দেননি। আজ শনিবার পোস্টাল ব্যালটে ভোট দেওয়া শুরুর পর থেকে বিকেল পর্যন্ত ২০৪ কয়েদি ভোট দিয়েছেন বলে জানান কারাগারের সিনিয়র জেল সুপার।
চা-শ্রমিকের সন্তানকেও প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখাবে রাষ্ট্র: জামায়াত আমিরএকজন চা-শ্রমিকের সন্তানও যেন দেশের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখে তার দায়িত্ব রাষ্ট্রকেও নিতে হবে বলে জানিয়েছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, মৌলভীবাজার চায়ের রাজধানী। চা-শ্রমিকদের ভুলে গেলে তিনি নিজেকেই ভুলে যাবেন। তাঁদের সন্তানদের জন্য সুস্বাস্থ্য ও সুশিক্ষা নিশ্চিত করা হবে।
সাধারণ মানুষের মতো একই আইনে প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতির বিচার হতে হবে: ডা. শফিকুর রহমানহবিগঞ্জ সরকারি উচ্চবিদ্যালয় মাঠে জনসভায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, ‘আমরা ন্যায় বিচার কায়েম করতে চাই। একজন সাধারণ মানুষ যে অপরাধ করলে যে শাস্তি পায়, দেশের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতিও যদি অপরাধ করেন, সেই একই আইনে তাদেরও বিচার হতে হবে। টাকার বিনিময়ে আর বিচার বিক্রি হবে না।’
মাদারীপুরে আধিপত্য বিস্তারে সংঘর্ষে হাতবোমা বিস্ফোরণ, আহত ৮মাদারীপুরের সদর উপজেলায় আধিপত্য বিস্তার কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে প্রায় ২০টি হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত আটজন আহত হয়েছে। উপজেলার রাস্তি ইউনিয়নের পশ্চিম রাস্তি এলাকায় গতকাল শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দুই ঘণ্টাব্যাপী এ ঘটনা ঘটে।
কারাবন্দি সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন মারা গেছেনদিনাজপুরে কারাবন্দি থাকা ঠাকুরগাঁও-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ও পানিসম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন (৮৫) মারা গেছেন। আজ শনিবার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে দিনাজপুর মেডিকেল কলেজ (দিমেক) হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
পাবনা-২নতুন সীমানায় বদলেছে ভোটের সমীকরণ; পেঁয়াজ চাষিদের ভাগ্যবদল ও যোগাযোগ উন্নয়নই বড় ইস্যুপাবনা জেলার রাজনৈতিক মানচিত্রে পাবনা-২ (সুজানগর ও বেড়া) আসনটি বরাবরই অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে আসন্ন ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে এ আসনে শুধু প্রার্থীদের নিয়ে নয়, বরং নতুন সীমানা বিন্যাস নিয়েও চলছে ব্যাপক আলোচনা।
ফতুল্লায় কার্টন দখল নিয়ে মৎস্যজীবী দলের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৩নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি টেক্সটাইল কারখানার কোণ কার্টন (বাক্স) দখল নিয়ে মৎস্যজীবী দলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে একটি গ্রুপের তিনজন ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছেন। গতকাল বুধবার (৪ জানুয়ারি) রাত ৯টার দিকে ফতুল্লার বক্তাবলীর পূর্ব গোপালনগর এলাকায় তারা মিলের সামনে এই ঘটনা ঘটে।
পাঁচ দিন ধরে আমার ওপর মিসাইল মারা হচ্ছে: শফিকুর রহমানসামাজিক যোগাযোগমাধ্যম এক্স হ্যান্ডলে নিজের অ্যাকাউন্ট হয়েছে জানিয়ে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, এ নিয়ে ‘একটি গোষ্ঠীর’ পক্ষ থেকে পাঁচ দিন ধরে তাঁর ওপর ‘মিসাইল’ মারা হচ্ছে। তবে তাদের সব প্রচেষ্টা বিফলে গেছে।