স্ট্রিম সংবাদদাতা

দিনাজপুরে কারাবন্দি থাকা সাবেক সংসদ সদস্য (এমপি) ও পানিসম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন (৮৫) মারা গেছেন। আজ শনিবার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে দিনাজপুর মেডিকেল কলেজ (দিমেক) হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এর আগে সকাল ৯টাকে দিনাজপুর জেলা কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাঁকে দিমেক হাসপাতালে নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর কারাগারের ভারপ্রাপ্ত জেলার মো. ফরহাদ সরকার। দিমেক হাসপাতালের পরিচালক ডা. মো. ফজলুর রহমান জানান, রমেশ চন্দ্র সেনকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু ঘটেছে।
জেলা কারাগার ও দিমেক হাসপাতাল সূত্রে জানা গেছে, কারাগারে বিচারাধীন থাকা অবস্থায় আজ শনিবার সকাল ৯টার পর দিনাজপুর জেলা কারাগারে অসুস্থ হয়ে পড়লেন রমেশ চন্দ্র সেন। তাঁকে দ্রুত দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে সকাল সাড়ে ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এর আগে ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর ওই বছরের ১৬ আগস্ট রমেশ চন্দ্র সেনকে আটক করে ঠাকুরগাঁও সদর থানা পুলিশ। পরে আদালতের নির্দেশে তাঁকে ঠাকুরগাঁও জেলা কারাগারে পাঠানো হয়। এর পরদিন ১৭ আগস্ট তাঁকে দিনাজপুর জেলা কারাগারে স্থানান্তর করা হয়। তখন থেকে তিনি দিনাজপুর জেলা কারাগারেই ছিলেন।

দিনাজপুর কারাগারের জেলার মো. ফরহাদ সরকার জানান, ঠাকুরগাঁও সদর থানার দায়ের করা হত্যাসহ মোট তিনটি মামলায় বিচারের অপেক্ষায় তিনি কারান্তরীণ ছিলেন। আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর মরদেহ তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
হাসপাতালে আনার আগেই রমেশ চন্দ্র সেনের মৃত্যু হয়েছে জানিয়ে এর কারণ সম্পর্কে দিমেক হাসপাতালের পরিচালক ডা. মো. ফজলুর রহমান বলেন, ‘এটা তো সাডেন ডেথ (হঠাৎ মৃত্যু), কারণ নির্ণয় করা যায়নি। তবে এ ধরনের মৃত্যু সাধারণত হার্ট অ্যাটাক (হৃদ্রোগ) অথবা ব্রেইন স্ট্রোকের (মস্তিষ্কে রক্তক্ষরণ) কারণে হয়ে থাকে। মৃতদেহ ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।’
দিমেক হাসপাতালের ওয়ার্ড মাস্টার মাসুদ আলম জানান, রমেশ সেনকে হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক ডা. অনুপম পাল সকাল ৯টা ২৯ মিনিটে তাঁকে মৃত ঘোষণা করেন। হাসপাতালে নেওয়ার পথেই তাঁর মৃত্যু ঘটেছে বলে কর্তব্যরত চিকিৎসকের বরাতে মাসুদ জানান।
রমেশ চন্দ্র সেন ঠাকুরগাঁও-১ (সদর) আসনের পাঁচবারের এমপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার ছিলেন। সর্বশেষ ২০২৪ সালে আওয়ামী লীগের মনোনয়নে এমপি নির্বাচিত হন তিনি। এর মধ্যে ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত পানিসম্পদ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। ১৯৪০ সালের ৩০ এপ্রিল তাঁর জন্ম ঠাকুরগাঁও সদরের রুহিয়া থানার মণ্ডলের ধাম গ্রামে।

ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি বাংলাদেশের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
৩ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যস্ত দিন কাটাবেন তারেক রহমান। এ দিন তিনি জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত, মন্ত্রিসভার বৈঠক ও সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন।
৩ ঘণ্টা আগে
শপথ গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারত, ভুটান, পাকিস্তান ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা সৌজন্য সাক্ষাৎ করেছেন। তাঁরা নতুন সরকারকে অভিনন্দন জানিয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
৪ ঘণ্টা আগে
দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) তাঁর নেতৃত্বে মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে ৫০ নেতা শপথ নেন। এরপর মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, পিএস-এপিএস নিয়োগ করা হয়।
৪ ঘণ্টা আগে