খাগড়াছড়িতে এনসিপির পর এবার বিএনপিতে যোগ দিলেন জাপার নেতাকর্মীরাজাপা নেতাকর্মীরা জানান, খাগড়াছড়িতে উন্নয়ন কর্মকাণ্ড এবং ধানের শীষের প্রতি সাধারণ মানুষের জোয়ার দেখে তারা বিএনপিতে যোগ দিয়েছেন। ভবিষ্যতে ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারসহ বিএনপির সব সাংগঠনিক কর্মকাণ্ডে তাঁরা সক্রিয়ভাবে অংশ নেবেন।
রামগড়ে পাহাড় কাটার অভিযোগের তদন্ত শুরুখাগড়াছড়ির রামগড় স্থলবন্দরের উন্নয়ন কাজে পাহাড় কেটে মাটি ভরাটের অভিযোগ তদন্তে নেমেছে নৌপরিবহন মন্ত্রণালয়। গঠিত ছয় সদস্যের তদন্ত কমিটি শনিবার (১০ জানুয়ারি) সরেজমিন পরিদর্শন করে তদন্ত কার্যক্রম শুরু করেছে।
ব্রাহ্মণবাড়িয়ায় বাল্কহেড ব্যবসায় নিয়ে দ্বন্দ্বে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ২৫সড়াইলের অরুয়াইল ইউনিয়নে বিএনপি নেতা আব্দুল খালেক ও একই ইউনিয়নের যুবদলের সদস্যসচিব আব্দুল আজিজের মধ্যে বাল্কহেড ব্যবসা নিয়ে আধিপত্য বিস্তার কেন্দ্র করে এই সংঘর্ষ হয়। আজ শনিবার (১০ জানুয়ারি) দুপুরে উপজেলার অরুয়াইল ইউনিয়নের অরুয়াইল বাজার এলাকায় এ সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন।
পটুয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যাপটুয়াখালীতে দিনমজুর মো.বশির শরীফকে (৩০) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১১টার দিকে সদর উপজেলার বদরপুর ইউনিয়নের গাবুয়া গ্রাম থেকে পুলিশ ওই যুবকের মরদেহ উদ্ধার করে।
যশোরে গরুর গাড়ির দৌড় দেখতে হাজারো মানুষের ঢলশুক্রবার বিকালে যশোর সদর উপজেলার পাচবাড়িয়া গ্রামে এই ঐতিহ্যবাহী গরুর গাড়ি দৌড় প্রতিযোগিতা আয়োজন করে গ্রামবাসী। আয়োজকরা জানান, এই গ্রামে অন্তত দুই যুগ ধরে ঐতিহ্যবাহী এই গরুর গাড়ির দৌড় প্রতিযোগিতা হয়ে আসছে।
জাজিরায় ককটেল বিস্ফোরণ: ৫৩ জনের বিরুদ্ধে পুলিশের মামলাশরীয়তপুরের জাজিরা উপজেলায় ভয়াবহ ককটেল বিস্ফোরণের ঘটনায় ৫৩ জনের নাম উল্লেখ করে মামলা করেছে পুলিশ।
জাজিরায় ককটেল বিস্ফোরণ: বোমা তৈরির বিপুল উপকরণ উদ্ধারশরীয়তপুরের জাজিরা উপজেলায় ভয়াবহ ককটেল বিস্ফোরণের ঘটনায় হাত বোমা তৈরির বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য উদ্ধার করেছে পুলিশের বোম ডিসপোজাল ইউনিট।
পঞ্চগড়ে ৬.৮ ডিগ্রি তাপমাত্রা, তীব্র শীতে জনজীবন বিপর্যস্তপঞ্চগড়ে বেশ কিছুদিন ধরে তীব্র শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। রাত বাড়তে থাকলে বাড়ে শীতের দাপট। দুপুর অবধি ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকে পথঘাট। সূর্য দেখা যায় না।
জাজিরায় ককটেল বানাতে গিয়ে বিস্ফোরণে নিহত ২শরীয়তপুরের জাজিরায় ঘরের ভেতর ককটেল তৈরির সময় ভয়াবহ বিস্ফোরণে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ভোররাতে উপজেলার বিলাশপুর ইউনিয়নের মুলাই ব্যাপারীকান্দি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
মিরসরাইয়ে বিপিসির পাইপলাইনের ওপর ঘর তুলে তেল চুরিজায়গা ভাড়া নেওয়া নিয়ে তোলা একটি টিনশেড ঘর। বাইরে থেকে সেটি ছিল একেবারেই সাধারণ। কিন্তু ঘরের ভেতরের মাটি খুঁড়ে নিচে থাকা বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) তেল পরিবহনের পাইপলাইনে ফুটো করা হয়। সেখান থেকেই চলে তেল চুরি।
ভর্তি পরীক্ষায় উত্তরপত্র অদলবদল, দুই পরীক্ষার্থী বহিষ্কারচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষায় পরস্পরের মধ্যে উত্তরপত্র বদল করে লেখার সময় ধরা পড়ায় দুই শিক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্র থেকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
‘ঘুষের টাকাসহ’ গ্রেপ্তার যশোরের সেই শিক্ষা কর্মকর্তা কারাগারেযশোরে ‘ঘুষের টাকাসহ’ দুর্নীতি দমন কমিশনের (দুদক) হাতে গ্রেপ্তার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল আলমকে আজ বৃহস্পতিবার দুপুরে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। এর আগে বুধবার (৭ জানুয়ারি) বিকেলে নিজ কার্যালয় থেকে ১ লাখ ২০ হাজার টাকাসহ তাঁকে আটক করে দুদক।
ধামরাই রথ অক্ষত, পোড়ানোর ছবিটি এআই দিয়ে তৈরিঢাকার ধামরাইয়ের ঐতিহ্যবাহী শ্রী শ্রী যশোমাধবের রথটি সম্পূর্ণ অক্ষত ও নিরাপদ রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে রথটি পুড়ে যাওয়ার যে তথ্য ও ছবি ছড়িয়ে পড়েছে, তা সম্পূর্ণ ভুয়া ও উদ্দেশ্যপ্রণোদিত গুজব।
ভালুকায় দীপু হত্যায় ‘নেতৃত্ব দেওয়া’ মাদ্রাসা শিক্ষক ইয়াছিন আরাফাত গ্রেপ্তারময়মনসিংহের ভালুকায় দীপুচন্দ্র দাসকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যাকাণ্ডে নেতৃত্ব দেওয়ার অভিযোগে মাদ্রাসার শিক্ষক ইয়াছিন আরাফাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার বিকেলে রাজধানীর ডেমরা থানার সারুলিয়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। ঘটনার পর ১২ দিন দেশের বিভিন্ন মাদ্রাসায় আত্মগোপনে ছিলেন তিনি।
পেনশনের ফাইল আটক: ঘুষের টাকাসহ হাতেনাতে গ্রেপ্তার শিক্ষা কর্মকর্তাপেনশন ও বেতন সমতাকরণের ফাইল নিষ্পত্তির বিনিময়ে ঘুষ নেওয়ার সময় যশোর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ডিপিইও) মো. আশরাফুল আলমকে হাতেনাতে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
ঝিনাইদহে ডিসির সঙ্গে ইওএমস কর্মকর্তা সাক্ষাৎ, জানলেন নির্বাচনী প্রস্তুতি সম্পর্কেঝিনাইদহে জেলা প্রশাসকের (ডিসি) সঙ্গে সাক্ষাৎ করেছেন ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ইলেকশন অবজারভেশন মিশনসের (ইওএমস) লিয়াঁজো কর্মকর্তা গার্ট বিনডার। তাঁকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের নেওয়া নানা উদ্যোগ সম্পর্কে অবহিত করা হয়।
খাগড়াছড়িতে তালা ভেঙে সোনালী ব্যাংক শাখায় চুরিখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সোনালী ব্যাংক পিএলসির একটি শাখার গেট ও দরজার তালা ভেঙে চুরির ঘটনা ঘটেছে। । তবে প্রধান ভল্টের তালা ভাঙতে না পারায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। আজ বুধবার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে নিরাপত্তাকর্মী ঝাড়ু দিতে গিয়ে চুরির বিষয়টি বুঝতে পারেন।