স্ট্রিম সংবাদদাতা

পটুয়াখালীতে দিনমজুর মো.বশির শরীফকে (৩০) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১১টার দিকে সদর উপজেলার বদরপুর ইউনিয়নের গাবুয়া গ্রাম থেকে পুলিশ ওই যুবকের মরদেহ উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া যুবকের শরীরের মাথাসহ একাধিক স্থানে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে।
নিহত বশিরের বড় ভাই শামীম হোসেন জসিম বলেন, এরপর রাত সাড়ে ১১টার দিকে বাড়ির পাশে একটি কালভার্টের কাছে বশিরকে দাঁড়িয়ে থাকতে দেখেন তাঁর চাচাতো ভাইয়ের ছেলে শহীদ শরীফ। এ সময় শহীদ বশিরকে বাড়ি যাওয়ার কথা বললে বশির জানান, এক পরিচিত ব্যক্তির সঙ্গে দেখা করে বাড়িতে যাবেন। এরপর ওই রাতে বশির বাড়ি ফেরেননি। খুব সকালে স্থানী ব্যক্তিদেরর মাধ্যমে পরিবার জানতে পারে যে বাড়ির পাশের রাস্তায় রক্তাক্ত অবস্থায় বশিরের মরদেহ পড়ে আছে।
বদরপুর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো.বাবুল হোসাইন জানান, বৃহস্পতিবার রাতে তাঁর ইউনিয়নের ২ নাম্বার ওয়ার্ডের রাস্তায় বশির শরীফ নামে এক যুবককে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়। বশির দিনমজুরের কাজ করতেন। শুক্রবার খুব সকালে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। এরপর সদর থানা-পুলিশকে জানালে তারা এসে মরদেহ উদ্ধার করে নিয়ে যান।
ঘটনাস্থলে যাওয়া সদর থানা পুলিশের উপ-পরিদর্শক কমল বড়াল বলেন, বৃহস্পতিবার রাত আনুমান সাড়ে ১১টার দিকে ভুক্তভোগী বশির শরীফ স্থানীয় একটি চায়ের দোকানে চা খেয়ে বাড়ির দিকে রওনা দেন। পথে দুর্বৃত্তরা তার মাথায় প্রচন্ডভাবে আঘাত করে হত্যা করে। এরপর ভোর রাতের দিকে স্থানীয়রা ফজরের নামাজ পড়তে বাড়ি থেকে বেড় হলে রাস্তায় বশিরের মরদেহ দেখে পরিবার ও পুলিশকে জানান। এরপর শুক্রবার বেলা ১১টার দিকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠাই।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মু. মনিরুজ্জামান বলেন, নৃশংসভাবে হত্যার শিকার বশির নামে এক যুবকের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। যেহেতু এটা নিশ্চিত খুন, তাই আমরা বিষয়টি খতিয়ে দেখছি। আশা করি শীঘ্রই জড়িতরা গ্রেপ্তার হবে।

ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি বাংলাদেশের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
৭ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যস্ত দিন কাটাবেন তারেক রহমান। এ দিন তিনি জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত, মন্ত্রিসভার বৈঠক ও সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন।
৭ ঘণ্টা আগে
শপথ গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারত, ভুটান, পাকিস্তান ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা সৌজন্য সাক্ষাৎ করেছেন। তাঁরা নতুন সরকারকে অভিনন্দন জানিয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
৭ ঘণ্টা আগে
দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) তাঁর নেতৃত্বে মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে ৫০ নেতা শপথ নেন। এরপর মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, পিএস-এপিএস নিয়োগ করা হয়।
৮ ঘণ্টা আগে