‘আমরা নিছক সংখ্যা নই’: গাজায় আশাবাদের কণ্ঠস্বর রেফাত আলারিরফিলিস্তিনের কবি রেফাতের ভালোবাসার শহর ছিল গাজা। তিনি হয়ে উঠেছিলেন সেই শহরেরই কণ্ঠস্বর, যে কণ্ঠ মৃত্যুর আগ পর্যন্তও থামেনি। একের পর এক বোমা যখন তাঁর শহরটাকে গুঁড়িয়ে দিচ্ছিল, তখনও তিনি লিখে যাচ্ছিলেন, ‘যদি আমাকে মরতেই হয়, তবে যেন সেই মৃত্যু আশার জন্ম দেয়।’
ইরাকের পুরোনো নাটকের নতুন প্রদর্শনী, মঞ্চ এবার ইরানইরাকে ‘অস্ত্র’ ছিল না। তবে বোমা ঠিকই পড়েছিল। এবারও সেই পুরোনো স্ক্রিপ্টে নতুন শুটিং চলছে। লোকেশন পাশের দেশ ইরান। ইসরায়েল বলে এটা আগাম হুমকি মোকাবিলার আক্রমণ। আর ট্রাম্প কী করবে কেউ নিশ্চিত নয়। গণবিধ্বংসী অস্ত্রের অজুহাতে নাটক জমাতে চাইছে ইসরায়েল, দৃশ্যপট এবার ইরান।
উদ্বেগ ছড়িয়ে পড়েছে ইরানে অবস্থিত বাংলাদেশিদের মধ্যেপাকিস্তানের সহযোগিতায় ইরান প্রবাসীদের ফেরাবে সরকারতেহরানের পাকিস্তান দূতাবাসে কূটনৈতিক পত্র দিয়েছে বাংলাদেশ দূতাবাস। বাংলাদেশের এমন প্রস্তাবে সহযোগিতা করতে চায় বলে নীতিগত সম্মতি জানিয়েছে পাকিস্তান।
ইসরায়েলের সঙ্গে মুক্ত বাণিজ্য আলোচনা স্থগিত করেছে যুক্তরাজ্যগাজায় ইসরায়েলের সামরিক অভিযান ও বেসামরিক জনগণের ওপর ব্যাপক সহিংসতার পরিপ্রেক্ষিতে ইসরায়েলের সঙ্গে নতুন মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা স্থগিত করেছে যুক্তরাজ্য। পাশাপাশি পশ্চিম তীরে অবৈধ বসতি স্থাপন ও সহিংসতায় জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর ওপরে নতুন করে নিষেধাজ্ঞা জারি করেছে লন্ডন।
নেতানিয়াহু গাজায় যা করছে, তা যুদ্ধাপরাধ: ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী‘গাজায় ১১ সপ্তাহ ধরে মানবিক সহায়তা বন্ধ রাখা এবং এত ফিলিস্তিনিকে হত্যা করা, যদি এটা যুদ্ধাপরাধ না হয়, তাহলে আর কী?’ কোনো রাখঢাক ছাড়াই ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট মার্কিন মিডিয়া সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে এই কথা বলেছেন । ২০০৬ থেকে ২০০৯ পর্যন্ত ইসরায়েলের প্রধানমন্ত্র
আবারও গাজায় হামলা: লক্ষ্য ছিল স্কুলে আশ্রয় নেওয়া শিশুরাইসরায়েলি বাহিনী আবারও গাজার একটি স্কুলে আশ্রয় নেওয়া নারী ও শিশুদের ওপর ভয়াবহ হামলা চালিয়েছে, যেখানে নিহত হয়েছে অন্তত ৫০ জন। মধ্যরাতে ফাহমি আল-জারজাউই স্কুলে চালানো এই আক্রমণে ধ্বংসস্তূপে চাপা পড়েছে ঘুমন্ত শিশুরা।
মধ্যপ্রাচ্যে নেতানিয়াহুকে যেভাবে 'উপেক্ষা' করছেন ট্রাম্পডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরে ইসরায়েলকে এড়িয়ে যাওয়া ও একাধিক কূটনৈতিক সিদ্ধান্ত ইঙ্গিত দিচ্ছে, নেতানিয়াহুর সঙ্গে তাঁর সম্পর্কের ফাটল ক্রমশ দৃশ্যমান হচ্ছে। দ্বিতীয় মেয়াদে ট্রাম্পের নীতিতে ইসরায়েল আর আগের মতো অগ্রাধিকার পাচ্ছে না—যা মধ্যপ্রাচ্যে নতুন কৌশলগত বাস্তবতার ইঙ্গিত দিচ্ছে। বিস্তারিত