হাদির ওপর হামলাকারীদের ধরিয়ে দিলে ৫০ লাখ টাকা পুরস্কারইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলায় জড়িতদের ধরিয়ে দিতে ৫০ লাখ টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
হাদি গুলিবিদ্ধ: দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত জরুরি বৈঠকঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনার পর আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা ডেকেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। শনিবার (১৩ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে এই বৈঠক শুরু হবে।
গুলিবিদ্ধ হাদি আমাদের যে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিলঘটনার অব্যবহিত পরেই দেখা গেল রাষ্ট্রের চিরাচরিত প্রতিক্রিয়া। প্রধান উপদেষ্টা হুকুম দিলেন—দোষীদের অবিলম্বে ধরতে হবে। যেন এই একটি হুকুমেই রাষ্ট্র তার হৃতগৌরব ফিরে পাবে।
হামলাকারী ‘অন্য কোনোভাবে মারা গেছে’, শুনতে চাই না, গ্রেপ্তার দেখতে চাই: ইনকিলাব মঞ্চঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান শরিফ হাদির হামলাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করতে সরকারকে আল্টিমেটাম দিয়েছে ইনকিলাব মঞ্চ। তারা দাবি করেছে, হামলাকারী ‘অন্য কোনোভাবে মারা গেছে’ এমন কথা শুনতে চান না তারা। তারা চান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হামলাকারীকে জীবিত গ্রেপ্তার করুক এবং এর পেছনের মূ
আমি চলে গেলে আমার সন্তান লড়বে, বলেছিলেন হাদি‘মৃত্যুর ফয়সালা জমিনে না, আসমানে হয়। আমি চলে গেলে আমার সন্তান লড়বে, তার সন্তান লড়বে।’– কথাগুলো চলতি বছরের ৪ সেপ্টেম্বর বলেছিলেন শরিফ ওসমান হাদি, যিনি শুক্রবার (১২ ডিসেম্বর) দুর্বৃত্তের গুলিতে গুরুতর আহত হয়েছেন। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।
হাদির ওপর হামলায় যেসব কারণ আলোচনায়হামলার মাত্র কয়েক দিন আগেও বহু দেশি-বিদেশি নম্বর থেকে মৃত্যুর হুমকি পাওয়ার কথা প্রকাশ্যে জানিয়েছিলেন ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি।
দুপুরে হাদির জনসংযোগে অংশ নেন গুলি করা ব্যক্তিত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করা ব্যক্তি আজ (শুক্রবার) দুপুরে মতিঝিল ওয়াপদা মাদ্রাসা (জামিআ দারুল উলুম মতিঝিল) এলাকায় হাদির সঙ্গেই মাস্ক পরা অবস্থায় জনসংযোগে অংশ নিয়েছিল।