প্যারোল বা জামিন: সাদ্দামের ক্ষেত্রে যা ঘটেছেঅবশেষে সাদ্দাম ফিরলেন তার প্রিয়তমা স্ত্রীর কাছে। ফিরলেন ৯ মাস বয়সী পুত্র সেজানের কাছে। কিন্তু ফিরতে হলো তাদের কবরের কাছে। দেশবাসীকে ছুঁয়েছে তাঁর মায়ের আক্ষেপ—‘এখন জামিন হওয়া আর না হওয়া সমান। বাড়ি এসে দেখবে ছেলে–বউয়ের কবর। তাহলে এই জামিন দিয়ে কী হবে?’
জামিন হলেও চিঠি আসেনি কারাগারে, মুক্তি পেতে পারেন মঙ্গলবারস্ত্রী ও ৯ মাস বয়সী সন্তানকে হারানো নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের বাগেরহাট সদর উপজেলা সভাপতি জুয়েল হাসান সাদ্দামকে ৬ মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট। সোমবার (২৬ জানুয়ারি) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমেদ ভূঞার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
ট্রাইব্যুনালের দ্বিতীয় রায়ে ডিএমপির সাবেক কমিশনারসহ তিনজনের মৃত্যুদণ্ডবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর চানখাঁরপুলে ছয় জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ তিনজনকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই মামলায় বাকি পাঁচ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ঘোষণা করেছেন
প্যারোল কী, কোন কোন শর্তে দেওয়া হয় অনুমতিবাগেরহাটের কারাফটকে মর্মান্তিক এক ঘটনা নাড়িয়ে দিয়েছে সবাইকে। প্রশ্ন উঠছে, কেন প্যারোল নিয়ে এতো জটিলতা? প্যারোল আসলে কী? অধিকার নাকি প্রিভিলেজ? এই সব প্রশ্নের উত্তর খুঁজতে চলুন জেনে নিই প্যারোলের আদ্যোপান্ত।
সাদ্দামের প্যারোল: রাজনীতির কাঠামোগত সন্ত্রাস কি বদলাবেলাশের কি কোনো রাজনীতি আছে? ৯ মাসের শিশুর লাশের গায়ে কি দলীয় লেবেল সাঁটা সম্ভব? বাগেরহাটের মর্মান্তিক ঘটনা ও কারাবন্দীর প্যারোল অধিকার প্রসঙ্গে লিখেছেন কথাসাহিত্যিক ও সাংবাদিক মারুফ ইসলাম।
আদালতের নির্দেশনা অমান্য করায় সিইসির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা কেন নয়, হাইকোর্টের রুলউচ্চ আদালতের নির্দেশনা প্রতিপালন না করার অভিযোগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছেন হাইকোর্ট। রুলে জানতে চাওয়া হয়েছে, আদালতের আদেশ অমান্য করায় তাঁর বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না।
রাজউক ও রূপায়ণ হাউজিংয়ের ৪৩ জনের নামে দুদকের মামলাজমি দখল ও সহযোগিতার অভিযোগে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) কর্মকর্তাসহ আবাসন কোম্পানি রূপায়ণ হাউজিং এস্টেটের ৪৩ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আদালতের নিষেধাজ্ঞা ও স্থিতাবস্থা উপেক্ষা করে ভাওয়াল রাজ এস্টেটের সম্পত্তি ও সরকারি খাসজমি জালিয়াতির মাধ্যমে দখলের অভিযোগে
দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে হাইকোর্টেও টিকল না বিএনপি মনোনীত গফুরের প্রার্থিতানির্বাচনী হলফনামায় দ্বৈত নাগরিকত্বের তথ্য গোপনের অভিযোগে বাতিল হওয়া প্রার্থিতা ফিরে পেতে শেষ আইনি প্রচেষ্টাতেও ব্যর্থ হলেন কুমিল্লা-১০ (লালমাই-নাঙ্গলকোট) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মো. আবদুল গফুর ভূঁইয়া।
জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবেকে হত্যাকারীর যাবজ্জীবন কারাদণ্ডজাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবেকে হত্যার দায়ে তেতসুয়া ইয়ামাগামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। ২০২২ সালের জুলাই মাসে একটি নির্বাচনী সমাবেশে প্রকাশ্যে গুলি করে আবেকে হত্যা করা হয়। এই ঘটনার সাড়ে তিন বছর পর এই রায় ঘোষণা করা হলো।
১৩ বছর পর ট্রাইব্যুনালে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আবুল কালাম আযাদের আত্মসমর্পণকাকতালীয়ভাবে ২০১৩ সালের ২১ জানুয়ারি যেদিন তাঁর বিরুদ্ধে ফাঁসির রায় ঘোষিত হয়েছিল, ঠিক ১৩ বছর পর সেই একই তারিখে (২১ জানুয়ারি) তিনি ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করলেন।
হাসিনার পিয়ন জাহাঙ্গীরের পরিবারের সম্পদ জব্দের আদেশক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক ব্যক্তিগত সহকারী (পিয়ন) মো. জাহাঙ্গীর আলমের নামে থাকা স্থাবর সম্পদ জব্দের আদেশ দিয়েছেন আদালত। পাশাপাশি তাঁর স্ত্রী কামরুন নাহারের নামে থাকা সাতটি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশও দেওয়া হয়েছে।
জুলাই গণহত্যা: কাদের-সাদ্দামসহ আ.লীগের পলাতক ৭ নেতার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজজুলাই গণঅভ্যুত্থান চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ, হত্যার নির্দেশ ও উসকানির অভিযোগে আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং ছাত্রলীগ (বর্তমানে নিষিদ্ধ সংগঠন) সভাপতি সাদ্দাম হোসেনসহ সাত পলাতক আসামির বিরুদ্ধে আজ রোববার (১৮ জানুয়ারি) আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ)
‘দাঁড়িয়ে প্রস্রাব’ করায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জরিমানাঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় জনসমাগম স্থলের পাশে দাঁড়িয়ে প্রস্রাব করায় এক ব্যক্তিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে পার্বতীপুর এলাকায় এই আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা।
হাসিনার আমৃত্যু দণ্ডের বিরুদ্ধে আপিল শুনানি ২০ জানুয়ারিজুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দেওয়া আমৃত্যু কারাদণ্ড চ্যালেঞ্জ করে প্রসিকিউশনের (রাষ্ট্রপক্ষ) করা আপিল শুনানির জন্য আগামী ২০ জানুয়ারি তারিখ নির্ধারণ করেছেন চেম্বার জজ আদালত।
হাসিনার আমৃত্যু দণ্ডের বিরুদ্ধে আপিল শুনানি চেম্বার আদালতের কার্যতালিকায়জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দেওয়া আমৃত্যু কারাদণ্ড চ্যালেঞ্জ করে প্রসিকিউশনের (রাষ্ট্রপক্ষ) করা আপিল শুনানির জন্য চেম্বার আদালতের কার্যতালিকায় উঠেছে।
আদালতের নির্দেশনা উপেক্ষাধর্ষণের শিকার নারীর পরিচয় উল্লেখ করে মানিকগঞ্জ জেলা পুলিশের ফেসবুক পোস্টউচ্চ আদালতের নির্দেশনা উপেক্ষা করে ধর্ষণের শিকার এক নারীর নাম, ঠিকানা, পরিবারের সদস্যদের পরিচয় ও ছবি স্যোশাল মিডিয়ায় প্রকাশ করেছে মানিকগঞ্জ জেলা পুলিশ।
নির্বাচন হলে বিচার হবে না—আসামিপক্ষ এমন আশায় আছে: চিফ প্রসিকিউটরকারাগারে ল্যাপটপ নিয়ে প্রবেশে বাধা এবং আসামির সঙ্গে ‘প্রিভিলেজড কমিউনিকেশন’ বা আইনি পরামর্শের সুযোগ না পাওয়ার অভিযোগ তুলেছেন সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের আইনজীবী। অভিযোগ আমলে নিয়ে তাঁর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।