স্ট্রিম সংবাদদাতা

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় সড়কের পাশে দাঁড়িয়ে প্রস্রাব করায় এক ব্যক্তিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে পার্বতীপুর এলাকায় এই আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা।
স্থানীয়রা জানান, শুক্রবার পার্বতীপুর বাজারে হাট বসে। বিকেলে হাটের কাছাকাছি একটি সড়কের পাশে দাঁড়িয়ে প্রস্রাব করছিলেন ওই ব্যক্তি। রাস্তাটি দিয়ে যাওয়ার সময় বিষয়টি দেখেন হরিণাকুণ্ডু সহকারী কমিশনার (ভূমি)। পরে তিনি ওই ব্যক্তিকে ডেকে জিজ্ঞাসাবাদের পাশাপাশি ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ১০০ টাকা জরিমানা করেন।
এদিকে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হলে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। কেউ কেউ ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বিষয়টি ‘দৃষ্টিকটূ’ জানিয়ে জরিমানার জন্য প্রশাসনকে ধন্যবাদ জানান। আবার অনেকে ‘গুরুত্বপূর্ণ কাজ ফেলে’ প্রশাসনের এ ধরনের কাজে যুক্ত হওয়া নিয়ে সমালোচনা করেন।
মেহেদী হাসান নামে এক ব্যক্তি ফেসবুকে মন্তব্য করেন, সন্ধ্যা হলেই উপজেলাজুড়ে মাটি কাটার মহোৎসব চলে। অভিযোগ দিলেও ব্যবস্থা নেয় না প্রশাসন। সেখানে দাঁড়িয়ে প্রস্রাব করায় জরিমানা করা হাস্যকর। আতিক হাসান রাতুল নামে আরেকজন মন্তব্য করেন, সারা জেলা মাদকের আখড়ায় পরিণত হয়েছে। সেদিকে প্রশাসনের দৃষ্টি নেই।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা বলেন, পাবলিক প্লেসে দাঁড়িয়ে প্রস্রাব করছিলেন ওই ব্যক্তি। বিষয়টা দৃষ্টিকটু মনে হওয়ায় ভ্রাম্যমাণ আদালতে দণ্ডবিধির ২৯১ ধারায় তাকে ১০০ টাকা জরিমানা করা হয়েছে।
হরিণাকুণ্ডু উপজেলা নির্বাহী কর্মকর্তা দিদারুল আলম বলেন বলেন, উন্মুক্ত স্থানে প্রস্রাব করায় এক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়েছে বলে শুনেছি। বাজার এলাকাতো জনসমাগম এলাকা। এই কারণে তিনি (নির্বাহী ম্যাজিস্ট্রেট) চাইলে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে পারেন।

ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি বাংলাদেশের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
৩ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যস্ত দিন কাটাবেন তারেক রহমান। এ দিন তিনি জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত, মন্ত্রিসভার বৈঠক ও সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন।
৪ ঘণ্টা আগে
শপথ গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারত, ভুটান, পাকিস্তান ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা সৌজন্য সাক্ষাৎ করেছেন। তাঁরা নতুন সরকারকে অভিনন্দন জানিয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
৪ ঘণ্টা আগে
দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) তাঁর নেতৃত্বে মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে ৫০ নেতা শপথ নেন। এরপর মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, পিএস-এপিএস নিয়োগ করা হয়।
৪ ঘণ্টা আগে