স্পোর্টস ডেস্ক

নারী সাফ চ্যাম্পিয়নশিপে ভারতের কাছে ৩-০ গোলে হেরে গ্রুপ রানার্সআপ হয়ে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। রোববার (৩১ মে) ভারতের গোয়ার জওহরলাল নেহেরু স্টেডিয়ামে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন নির্ধারণী ম্যাচে লাল-সবুজের প্রতিনিধিরা এই অসহায় আত্মসমর্পণ করে।
মালদ্বীপকে হারিয়ে দুই দল আগেই সেমিফাইনাল নিশ্চিত করেছে। ফলে এই হারের পরও শেষ চারে উঠেছে বাংলাদেশ। আগামী ৩ জুন ফাইনালে ওঠার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন নেপাল।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে বাংলাদেশের রক্ষণভাগকে চাপে ফেলে। ৩৬ মিনিটে ডিফেন্ডারদের অসতর্কতা ও মার্কিংয়ের ভুলের সুযোগে ভারতের অভিজ্ঞ ফরোয়ার্ড পেয়ারি জাজা বল জালে জড়ান। এই গোল হজম করার পর খেই হারিয়ে মাঠজুড়ে ভুল পাসের মহড়া দেয় বাংলাদেশ।
৭৭ মিনিটে ডি-বক্সে ভারতের মালভিকাকে ফাউল করেন ডিফেন্ডার সুরমা। পেনাল্টি থেকে গোল করে ভারতকে ২-০ ব্যবধানে এগিয়ে নেন লিন্ডা কম।
ম্যাচ থেকে ছিটকে পড়া বাংলাদেশ যখন ২-০ ব্যবধানে হার এড়ানোর চেষ্টা করছিল, তখনই ইনজুরি টাইমে (৯১ মিনিটে) আরেকটি গোল হজম করে। লিন্ডা কমের পাস থেকে দুর্দান্ত ভলিতে গোল করেন মালভিকা, ফলে ৩-০ গোলের বড় জয় নিশ্চিত হয় ভারতের।
অন্যদিকে, ‘এ’ গ্রুপের ম্যাচে শ্রীলঙ্কাকে ২-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া নেপাল সেমিফাইনালে বাংলাদেশের মুখোমুখি হবে। আর ভারত খেলবে গ্রুপ ‘এ’-র রানার্সআপ ভুটানের বিপক্ষে।

বিরাট কোহলির ৭৫ রানের ইনিংসে গুজরাট টাইটান্সকে ৫ উইকেটে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো আইপিএলের শিরোপা জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
২৪ মিনিট আগে
ফুটবল মাঠে গতির ঝলক আর পায়ের কারুকাজ সব সময়ই দর্শকদের মুগ্ধ করে। উইং দিয়ে ডিফেন্ডারদের বোকা বানিয়ে বক্সে ঢুকে পড়ার দৃশ্য গ্যালারিতে উন্মাদনা ছড়ায়। বর্তমান ফুটবল বিশ্বে এই জাদুকরী দক্ষতার কথা উঠলে উসমান দেম্বেলের নাম প্রথম সারিতে চলে আসে। তাঁকে আধুনিক ফুটবলের অন্যতম সেরা ‘উইং উইজার্ড’ বলা হয়।
৩ ঘণ্টা আগে
নিজেদের ১৫তম বিশ্বকাপের প্রস্তুতি নিচ্ছে ইউরোপের দল বেলজিয়াম। সোনালী প্রজন্মের বিদায়ের পর একঝাঁক নতুন প্রতিভা ও অভিজ্ঞদের মিশ্রণে গড়া দল নিয়ে এবারের আসরে মাঠ কাঁপাবে তারা।
৬ ঘণ্টা আগে
নির্ধারিত সময়ে ১-১ সমতার পর টাইব্রেকারে আর্সেনালকে ৪-৩ ব্যবধানে হারিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে টানা দ্বিতীয় শিরোপা জিতেছে পিএসজি। গ্যাব্রিয়েল ম্যাগালহেসের পেনাল্টি মিসে রোমাঞ্চকর ফাইনালে স্বপ্নভঙ্গ হয় ইংলিশ জায়ান্টদের।
১ দিন আগে