স্ট্রিম ডেস্ক

ই-কমার্স ও প্রযুক্তি জায়ান্ট প্রতিষ্ঠান অ্যামাজন খরচ কমানোর অংশ হিসেবে হাজার হাজার অফিস কর্মী ছাঁটাই করতে চলেছে। মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদনের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এই খবর জানিয়েছে।
একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) থেকে শুরু হতে পারে এই কঠোর পদক্ষেপ। এই প্রক্রিয়ায় প্রায় ৩০ হাজার কর্মী ছাঁটাই করা হতে পারে। এই সংখ্যাটি অ্যামাজনের প্রায় ৩ লাখ ৫০ হাজার অফিস চাকরির প্রায় ১০ শতাংশ।
তবে কোম্পানির মোট কর্মীর সংখ্যা ১৫ লাখের বেশি, যাদের বেশিরভাগই পণ্য বিতরণ ও গুদাম-কর্মী। এই কর্মীদের ওপর ছাঁটাইয়ের কোনো প্রভাব পড়বে না বলে দাবি করেছে অ্যামাজন।
মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল, নিউ ইয়র্ক টাইমস এবং অন্যান্য সংবাদমাধ্যমও বেনামী সূত্রের বরাত দিয়ে এই ছাঁটাইয়ের খবর প্রকাশ করেছে।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, তারা সিয়াটল-ভিত্তিক অ্যামাজনের সঙ্গে যোগাযোগ করেছিল। তবে কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনার বিষয়ে তারা কোনো প্রশ্নের উত্তর দেয়নি।
এদিকে সম্ভাব্য খরচ কমানোর পদক্ষেপের খবর ছড়িয়ে পড়ার পর অ্যামাজনের শেয়ার কিছুটা বেড়েছে।
অ্যামাজনের প্রধান নির্বাহী অ্যান্ডি জ্যাসি কার্যক্রমকে সহজতর করতে কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনার প্রশংসা করেছেন। অনলাইনে গ্রাহকদের সঙ্গে যোগাযোগ থেকে শুরু করে অফিসগুলোকে আরও দক্ষ করে তোলা পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে এআই-এর ভূমিকা থাকবে বলে মনে করেন তিনি।
অ্যান্ডি জ্যাসি বলেন, ‘আমাদের দৃঢ় বিশ্বাস, এআই প্রতিটি গ্রাহকের অভিজ্ঞতা বদলে দেবে।
কৃত্রিম বুদ্ধিমত্তায় বিশাল বিনিয়োগের যৌক্তিকতা প্রমাণ করার জন্য চাপের মুখে থাকা বৃহৎ প্রযুক্তি সংস্থাগুলোর (টেক টাইটান) মধ্যে অ্যামাজন অন্যতম। অ্যামাজনের পরবর্তী ত্রৈমাসিক আয়ের ফলাফল আগামী বৃহস্পতিবার প্রকাশ হওয়ার কথা রয়েছে।

দেশের মানুষের ডিজিটাল জীবন সহজ ও সাশ্রয়ী করতে বিটিসিএল এমভিএনও সিম এবং ট্রিপল প্লে সেবার পরীক্ষামূলক কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।
৯ দিন আগে
ডিভাইস আমদানি নির্ভরতা কমিয়ে দেশীয় উৎপাদনে যেতে পারলেই প্রকৃত সাফল্য আসবে বলে মনে করেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
১৭ দিন আগে
যশোরের শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কের আলোচিত ‘হোটেল অ্যান্ড রিসোর্ট’– এর কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের নির্দেশে মঙ্গলবার (২৭ জানুয়ারি) থেকে প্রতিষ্ঠানটির সব বাণিজ্যিক কার্যক্রম বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এই সিদ্ধান্তের ফলে প্রতিষ্ঠানটিতে কর্মরত ৬৪ কর্মী তাদে
২১ দিন আগে
বাংলাদেশে শীতকালীন ফসল চাষে দীর্ঘদিনের চেনা ছবি নালা কেটে জমিতে পানি ঢেলে দেওয়া বা ‘প্লাবন সেচ’। এই পদ্ধতিতে যেমন বিপুল পরিমাণ পানির অপচয় হয়, তেমনি গম, পেঁয়াজ বা আখের মতো সংবেদনশীল ফসলের গোড়ায় পানি জমে মারাত্মক ক্ষতির আশঙ্কা থাকে।
২০ জানুয়ারি ২০২৬