স্ট্রিম প্রতিবেদক

নির্বাচনী ইশতেহারে জামায়াতে ইসলামী বলছে, সাংবাদিকদের জন্য ওয়েজবোর্ড নিয়মিত হালনাগাদ করা হবে। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে সাংবাদিকদের ওয়েজবোর্ডও হালনাগাদ ও বাস্তবায়ন করা হবে।
আজ (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় বনানীর হোটেল শেরাটনে আনুষ্ঠানিকভাবে ইশতেহার ঘোষণা করেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।
ঘোষিত ইশতেহারে জামায়াত বলছে, গণমাধ্যমে সুস্থ ও সৃজনশীল চিন্তার প্রসারের লক্ষ্যে জাতীয় গণমাধ্যম নীতিমালা প্রণয়ন করা হবে। সংবিধান ও মানবাধিকারের আলোকে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা হবে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও অন্যান্য সরকারের আমলে গণমাধ্যমে যেসব ফ্যাসিবাদী দমননীতি প্রয়োগ করা হয়েছে, সেগুলোর পূর্ণ পর্যালোচনা করা হবে।
এছাড়াও ইশতেহারে অনুযায়ী, অতীতে বন্ধ করা পত্রিকা, টিভি, নিউজ পোর্টাল পুনরায় চালুর সুযোগ দেওয়া হবে এবং অবৈধভাবে ডিক্লারেশন বাতিলের ঘটনাগুলো পর্যালোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।
আবার রাষ্ট্রীয় টেলিভিশন, বাংলাদেশ বেতার ও বাসসকে রাজনৈতিক নিরপেক্ষতা ও পেশাদারিত্ব বজায় রেখে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে রূপান্তর করা হবে। বেসরকারি টেলিভিশনকে রাষ্ট্রীয় সংবাদ প্রচারে বাধ্য করার সংস্কৃতি বন্ধ করা হবে বলেও ইশতেহারে উল্লেখ করা হয়।
ইশতেহারে বলা হয়, ডিএফপি (তথ্য অধিদপ্তর) বিজ্ঞাপন বিতরণে স্বচ্ছতা ও বৈষম্যহীনতা নিশ্চিত করা হবে। গণমাধ্যমে পেশাদারিত্ব বজায় রাখতে সাংবাদিক সংগঠন ও প্রেস কাউন্সিল কার্যকর, স্বচ্ছ ও স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেওয়া হবে। বিশেষ করে প্রেস কাউন্সিলের বিচারিক ক্ষমতা বাড়ানো হবে। এছাড়াও গুজব, অপপ্রচার ও অপসাংবাদিকতা রোধ করা হবে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা হিসেবে ১০ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
৬ ঘণ্টা আগে
ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসন থেকে বিজয়ী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামানকে আইন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর দপ্তর বণ্টনে তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়।
৭ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর ৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বিএনপি নেতৃত্বাধীন এই মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী তারেক রহমানসহ ৪২ জনই নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। নতুনদের মধ্যে ১৭ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী রয়েছেন।
৮ ঘণ্টা আগে
সরকারি দল জুলাইয়ের আকাঙ্ক্ষা ও গণভোটের রায়কে অবজ্ঞা করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এই মন্তব্য করেন।
৯ ঘণ্টা আগে