জামায়াতের ‘তিন শূন্য’ ভিশন, ভেজাল খাদ্যের বিরুদ্ধে ‘যুদ্ধ ঘোষণা’জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় ২০৩০ সালের মধ্যে বাংলাদেশকে একটি পরিবেশবান্ধব রাষ্ট্রে পরিণত করার লক্ষ্য নিয়েছে জামায়াতে ইসলামী। দলটি এই লক্ষ্যের নাম দিয়েছে ‘তিন শূন্য ভিশন’। পাশাপাশি ভেজাল খাদ্যের বিরুদ্ধে ‘যুদ্ধের ঘোষণা’ দিয়েছে দলটি।
সাংবাদিকদের জন্য ওয়েজবোর্ড নিয়মিত হালনাগাদের প্রতিশ্রুতি জামায়াতেরনির্বাচনী ইশতেহারে জামায়াতে ইসলামী বলছে, সাংবাদিকদের জন্য ওয়েজবোর্ড নিয়মিত হালনাগাদ করা হবে। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে সাংবাদিকদের ওয়েজবোর্ডও হালনাগাদ ও বাস্তবায়ন করা হবে।
২০৪০ সালের মধ্যে ২ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দেশ গড়ার প্রত্যয় জামায়াতেরবিশ্বের ৩৫তম অর্থনীতি থেকে বাংলাদেশকে ২০তম এবং ২০৪০ সালের মধ্যে ২ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দেশে উন্নীত করার ভিশন নিয়ে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শিল্পী-সাহিত্যিকদের রাষ্ট্রীয় পেনশনের প্রতিশ্রুতি জামায়াতেরশিল্পী ও সাহিত্যিকদের জন্য রাষ্ট্রীয় পেনশন ব্যবস্থা চালু এবং দেশীয় সংস্কৃতি সংরক্ষণে জাতীয় সাংস্কৃতিক কমিশন গঠনের প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বিশ্বের সর্ববৃহৎ নারী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করবে জামায়াতরাজধানীর তিনটি কলেজ একীভূত করে বিশ্বের সর্ববৃহৎ নারী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলটির ঘোষিত ইশতেহারে এ প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
আপসহীন রাষ্ট্র গঠনসহ জামায়াতের ইশতেহারে ২৬ অগ্রাধিকারব্যাংকসহ সার্বিক আর্থিক খাতে সংস্কারের মাধ্যমে আস্থা ফিরিয়ে এনে বিনিয়োগ ও ব্যবসাবান্ধব টেকসই ও স্বচ্ছ অর্থনীতি বিনির্মাণের কথা বলে দলটি।