স্ট্রিম প্রতিবেদক

জুলাই সনদ বাস্তবায়নে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান রচনার কোনো বিকল্প নেই বলে মনে করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন।
আজ শনিবার (২৩ আগস্ট) জুলাই সনদের খসড়া নিয়ে দলটির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন আখতার।
আখতার হোসেন বলেন, ‘জুলাই সনদে আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি। যেমন রাষ্ট্রের মূলনীতি, সংবিধান সংশোধন থেকে শুরু করে সংসদের কাঠামো, উচ্চ কক্ষ, নারী প্রতিনিধিত্ব, রাষ্ট্রপ্রতির নির্বাচন, রাষ্ট্রপতির ক্ষমতা, রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের বিধান, জরুরি অবস্থা, প্রধানমন্ত্রীর মেয়াদকাল, প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকা, সংসদীয় কমিটিতে বিরোধীদলীয় সংসদ সদস্যদের সভাপতি করা, বিচার বিভাগ বিকেন্দ্রীকরণ, বিচার বিভাগে নিয়োগ; এসব বিষয়ের প্রত্যেকটাই সরাসরি সংবিধানের সঙ্গে সম্পর্কিত।’
জুলাই সনদের অঙ্গীকারনামায় এসব বিষয়ের সবগুলোকেই পরবর্তী নির্বাচিত সংসদের হাতে ছেড়ে দেওয়ার একটা প্রবণতা খেয়াল করা যাচ্ছে বলে মনে করেন এনসিপির এই নেতা। তিনি বলেন, ’এর মাধ্যমে আমরা যে সংস্কার প্রস্তাবনাগুলোর ব্যাপারে একমত হয়েছি, সেগুলোর বাস্তবায়ন করা সম্ভব হবে না।’
নতুন সংবিধান প্রণয়নের দাবি জানিয়ে তিনি বলেন, ‘আমরা যেসব বিষয়ে একমত হয়েছি এবং কমিশন সিদ্ধান্ত নিয়েছে, সেগুলোকে টেকসইভাবে বাস্তবায়নের জন্য গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে নতুন সংবিধান রচনার কোনো বিকল্প নেই।’
আখতার আরও বলেন, ‘আমরা ঐকমত্য কমিশনে যে নীতিগত বিষগুলোতে একমত হয়েছি, সেই বিষয়গুলোর টেক্সট কীভাবে রেডি হবে, সে বিষয়ে কোনো আলোচনা হয়নি। গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে যে প্রতিনিধিরা আসবেন, তারা সেই টেক্সট রেডি করবেন।’
বর্তমান সংবিধানের ৭০ ভাগের বেশি অনুচ্ছেদে পরিবর্তন করতে হবে জানিয়ে তিনি বলেন, ‘আমরা দেখি, যতগুলো জায়গায় পরিবর্তন করতে হবে, তাতে বর্তমান সংবিধানের ৬০ থেকে ৭০ বা তার বেশি অনুচ্ছেদে পরিবর্তন নিয়ে আসতে হবে। এতো বৃহৎ পরিবর্তন সংবিধান পুনর্লিখনেরই সমান। যখন আমাদের সংবিধানের শুরু থেকে শেষ পর্যন্ত লিখতেই হচ্ছে, সেখানে নতুন সংবিধান প্রণয়নে অনেকে কেন বাধা দেখেন, সে বিষয়টা এখনও আমাদের কাছে ধোঁয়াশার জায়গা তৈরি করেছে।’
তিনি আরও বলেন, ‘বাহাত্তরের মুজিববাদী সংবিধান, হাসিনার রেখে যাওয়া ফ্যাসিবাদী সংবিধানের পরিবর্তে নতুন একটি সংবিধানের দাবিতে বাংলাদেশের সব রাজনৈতিক দলকে একমত হওয়ার আহ্বান রাখছি। জুলাই সনদের ভিত্তিতে গণপরিষদ নির্বাচন করার দাবি আমরা সরকারের কাছে রাখতে চাই।’
সংবাদ সম্মেলনে এনসিপির যুগ্ম আহ্বায়ক জাবেদ রাসিন বলেন, ‘জাতীয় ঐক্যমত কমিশনের কাছে জুলাই সনদের খসড়া পাঠিয়ে কিছু মতামত চেয়েছে। আমরা কিছু মতামত পাঠিয়েছি। এর মধ্যে প্রথমেই বলেছি নামকরণ বিষয়ে। সেটা হলো, ঐকমত্য কমিশনের পক্ষ থেকে ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ নামকরণ করা হয়েছিল, আমরা সেটিকে ‘জুলাই সনদ ২০২৫’ করতে বলেছি।’

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা হিসেবে ১০ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
১৩ ঘণ্টা আগে
ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসন থেকে বিজয়ী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামানকে আইন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর দপ্তর বণ্টনে তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়।
১৪ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর ৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বিএনপি নেতৃত্বাধীন এই মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী তারেক রহমানসহ ৪২ জনই নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। নতুনদের মধ্যে ১৭ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী রয়েছেন।
১৫ ঘণ্টা আগে
সরকারি দল জুলাইয়ের আকাঙ্ক্ষা ও গণভোটের রায়কে অবজ্ঞা করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এই মন্তব্য করেন।
১৫ ঘণ্টা আগে