স্ট্রিম প্রতিবেদক

জাকসু নির্বাচন ত্রুটিপূর্ণ প্রক্রিয়ায় হয়েছে এবং ভোটে নানা অনিয়মের অভিযোগ তুলেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস) সমর্থিত প্যানেল শিক্ষার্থী ঐক্য ফোরাম।
বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের পুরোনো প্রশাসনিক ভবনে নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন প্যানেলটির প্রার্থীরা।
ভিপিপ্রার্থী আরিফুজ্জামান উজ্জ্বল বলেন, 'নির্বাচনে নির্দিষ্ট পক্ষ অতিরিক্ত সুবিধা পেয়েছে বলে আমরা মনে করি। বেশ কয়েকটি কেন্দ্রে পোলিং এজেন্ট ছাড়া ভোট শুরু হয়। হলে মব সৃষ্টি করে ছাত্রশিবির। তবে এসব বিষয়ে নিষ্ক্রিয় ছিল প্রশাসন।'
উজ্জ্বল অভিযোগ করে বলেন, নির্বাচনে একজন ব্যক্তির একাধিকবার ভোট দেওয়ার সুযোগ ছিল। একজন ভোটারের ভোট আরেকজন দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এই ভিপি প্রার্থী আরও বলেন, নির্বাচনে বিজয়ী প্রার্থীর ডোপ টেস্ট পজিটিভ হলে কী হবে, তা নিশ্চিত নয়। পুলিশি প্রহরা ছাড়া ভোটকেন্দ্রে ব্যালট পেপার আনার ব্যাপারে সদুত্তর দেয়নি প্রশাসন। সুষ্ঠু নির্বাচনের প্রস্তুতি আসলে প্রশাসনের ছিল না। ভোটের স্বচ্ছতা প্রশ্নবিদ্ধ।
উজ্জ্বল এও বলেন, সাবেক শিক্ষার্থী ও শাখা ছাত্রশিবিরের সভাপতি আচরণবিধি লঙ্ঘন করে সকালে ভোটকেন্দ্রে প্রবেশ করেন। বিভিন্ন পেজ থেকে জিএস পদপ্রার্থী সিয়ামের নামে গুজব ছড়ানো হয়। গত রাতের নানা প্রোপাগান্ডা ছড়িয়ে নির্বাচন প্রভাবিত করেছে শিবির।
আরিফুজ্জামান উজ্জ্বল বলেন, 'আমাদের মনে হয়েছে অনিচ্ছা সত্ত্বেও নির্বাচন আয়োজনে বাধ্য হয়েছে নির্বাচন কমিশন। তবে ক্ষমতার ভারসাম্য আনতে আমরা মনে করি, জাকসু আফটার এ ব্যাড ইলেকশন ইজ বেটার দ্যান নো ইলেকশন।
বাগছাসের এই প্যানেলের জিএস পদপ্রার্থী আবি তৌহিদ মো. সিয়াম বলেন, '৩৩ বছর জাকসু না হওয়ার চেয়ে এই বাজে নির্বাচন ভালো। আমরা ভোটারদের সম্মান জানাচ্ছি। যদিও নির্বাচন যাতে না হয় সেক্ষেত্রে অনেক বাধা দিয়েছে কমিশন। তারপরেও ৮ হাজার শিক্ষার্থী ভোট দিয়েছে। তাই ভোটারদের সম্মান জানিয়ে ভোট বর্জন করছি না। নির্বাচনের ভুলত্রুটির দায়ভার প্রশাসন ও কমিশনের। যারা বর্জন করেছে, বর্জনের জায়গাও ডেমোক্রেটিক প্রসেস। আমরা ফলাফল মেনে নেব।'

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা হিসেবে ১০ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
১৩ ঘণ্টা আগে
ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসন থেকে বিজয়ী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামানকে আইন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর দপ্তর বণ্টনে তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়।
১৪ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর ৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বিএনপি নেতৃত্বাধীন এই মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী তারেক রহমানসহ ৪২ জনই নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। নতুনদের মধ্যে ১৭ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী রয়েছেন।
১৫ ঘণ্টা আগে
সরকারি দল জুলাইয়ের আকাঙ্ক্ষা ও গণভোটের রায়কে অবজ্ঞা করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এই মন্তব্য করেন।
১৫ ঘণ্টা আগে