স্ট্রিম প্রতিবেদক

যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে আজ রাজধানীতে মানববন্ধন করবে সাতটি রাজনৈতিক দল। যাত্রাবাড়ী থেকে গাবতলী পর্যন্ত রুটে বিভিন্ন স্থানে এই মানববন্ধন কর্মসূচি পালন করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত আন্দোলন, মাওলানা মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিস ও ড. আহমদ আবদুল কাদেরের নেতৃত্বাধীন খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি ও জাতীয় গণতান্ত্রিক পার্টি।
গত মাস থেকে প্রায় অভিন্ন দাবিতে এই দলগুলো বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে। প্রথম দফায় রাজধানীসহ সারা দেশে তিন দিনের বিক্ষোভ সমাবেশ ও মিছিলের পর গত ১ থেকে ১২ অক্টোবর পর্যন্ত দ্বিতীয় দফায় কর্মসূচি পালন করে তারা। এসময় গোলটেবিল আলোচনা, মতবিনিময়, সেমিনার আয়োজন ও গণমিছিল কর্মসূচি পালন করেছে তারা। সর্বশেষ গত রোববার দেশের সব জেলায় একযোগে প্রধান উপদেষ্টা বরারব স্মারকলিপি পেশ করেছে দলগুলো।
এরই অংশ হিসেবে আজ যুগপৎ আন্দোলনের তৃতীয় দফায় কর্মসূচি পালন করতে যাচ্ছে সবকটি দল। তাদের দাবি ও কর্মসূচি প্রায় অভিন্ন হলেও তাঁরা নিজস্ব ব্যানারে পৃথকভাবে মানববন্ধনে দাঁড়াবে বলে জানা গেছে। সকাল ১১টায় শুরু হবে মানববন্ধন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের জানিয়েছেন, আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) বেলা ১১টায় ঢাকার যাত্রাবাড়ী মোড় থেকে মৎস্য ভবন হয়ে গাবতলী বাস স্ট্যান্ড পর্যন্ত মানববন্ধন কর্মসূচি পালন করবে জামায়াত। দলটির কেন্দ্রীয় ও ঢাকা মহানগরী নেতারা মৎস ভবন এলাকায় মানববন্ধন কর্মসূচিতে অংশ নেবেন।
অন্যদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ জানিয়েছে তাঁদের কেন্দ্রীয় নেতারা মতিঝিলিরে শাপলা চত্বরে, ঢাকা মহানগর দক্ষিণের নেতাকর্মীরা দৈনিক বাংলার মোড় থেকে যাত্রাবাড়ি মোড় ও উত্তরের নেতাকর্মীরা দৈনিক বাংলার মোড় থেকে গাবতলী বাসস্ট্যান্ডে অবস্থান নেবেন।
দৈনিক বাংলা মোড়ে মানববন্ধনে অংশ নেবেন মাওলানা মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিসের নেতারাও। জাতীয় গণতান্ত্রিক পার্টি জানিয়েছে, তারা পল্টন থেকে প্রেসক্লাবে মানববন্ধনে অংশ নেবেন। পল্টন মোড়ে খেলাফত মজলিসের ঢাকা মহানগরের নেতাদেরও মানববন্ধনে অংশ নেওয়ার কথা রয়েছে।
অন্যদিকে বাংলাদেশ খেলাফত আন্দোলন জানিয়েছে দলটির আমির আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, মহাসচিব মাওলানা ইউসুফ সাদিক হক্কানী, নায়েব আমির মাওলানা মুজিবুর রহমান হামিদী ও সাংগঠনিক সম্পাদক মুফতি সুলতান মহিউদ্দিনসহ কেন্দ্রীয় ও মহানগর নেতারা শাহবাগে মানববন্ধন কর্মসূচিতে অংশ নেবেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা হিসেবে ১০ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
১১ ঘণ্টা আগে
ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসন থেকে বিজয়ী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামানকে আইন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর দপ্তর বণ্টনে তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়।
১৩ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর ৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বিএনপি নেতৃত্বাধীন এই মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী তারেক রহমানসহ ৪২ জনই নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। নতুনদের মধ্যে ১৭ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী রয়েছেন।
১৪ ঘণ্টা আগে
সরকারি দল জুলাইয়ের আকাঙ্ক্ষা ও গণভোটের রায়কে অবজ্ঞা করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এই মন্তব্য করেন।
১৪ ঘণ্টা আগে